ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

মতিহারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের


মতিহারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

রাজশাহী মহানগরীতে মোসাঃ আসমানী খাতুন (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) দুপুরের সময় মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট এলাকার শ্বশুরবাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। মৃত মোসাঃ আসমানী খাতুন (১৯) বোয়ালিয়া থানার সিরোইল স্টেশনপাড়া এলাকার অটোরিকশাচালক মোঃ মিন্টুর মেয়ে এবং মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট এলাকার মোঃ বিশালের স্ত্রী।

পারিবারিক সূত্র থেকে জানা যায়, ইসলামি শরিয়ত অনুযায়ী তাদের বিয়ে হয়েছিল এবং তাদের দুই বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। নিহতের বাবা মোঃ মিন্টু জানান, বিয়ের পর থেকেই মেয়ের জামাই বিশাল তার মেয়েকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে আসছিল। সম্প্রতি জামাইয়ের দাবি অনুযায়ী তাকে লক্ষাধিক টাকা দেয়া হয়েছে। শনিবার বেলা প্রায় সোয়া ১১টার দিকে তার জামাতা ফোন করে দ্রুত বাড়িতে যেতে বলেন। পরে তিনি স্ত্রী ও মাকে নিয়ে খোঁজাপুর জাহাজঘাট এলাকায় মেয়ের শ্বশুরবাড়িতে পৌঁছান। সেখানে গিয়ে তিনি ঘরের ভেতরে বাঁশের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মেয়েকে ঝুলন্ত দেখতে পান। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের সহায়তায় তাকে নিচে নামিয়ে অটোরিকশাযোগে (রামেক) হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও উল্লেখ করেন, "আমার মেয়ের শরীরে জখমের চিহ্ন ছিলো। তাই ধরনা করছি আমার মেয়েকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল।"

আরও পড়ুন: সিলেটে রাবার বাগান থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র ও দুটি এয়ারগান উদ্ধার

এ ব্যাপারে জানতে চাইলে মতিহার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ নূরে আলম সিদ্দিকী জানান, গৃহবধূর মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এছাড়াও, নিহতের বাবা বাদী হয়ে মতিহার থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি তদন্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সদর থানার পৃথক দুটি অভিযানে ৪৭ লিটার চোলাই মদ সহ দুইজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৩ পি.এম


সদর থানার পৃথক দুটি অভিযানে ৪৭ লিটার চোলাই মদ সহ দুইজন গ্রেফতার

 

১১ জুলাই সদর থানার পৃথক দুটি অভিযানে ৪৭ লিটার চোলাই মদ সহ দুইজন গ্রেফতার। গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর মডেল থানার অভিযানে কুইশা ডাঙ্গা থেকে ৪০ (চল্লিশ) লিটার দেশীয় চোলাই মদ সহ আসামী বিকাশ চন্দ্র (৩৬),পিতা- একে নাথ,সাং- হাপানিয়া,থানা+জেলা- নওগাঁ কে গ্রেফতার করা হয়।

অপর অভিযানে নুনিয়া পট্টি এলাকা থেকে ০৭ (সাত) লিটার দেশীয় চোলাই মদ সহ আসামী শ্রী কার্তিক মহন্ত (৩৮) পিতা- মৃত গোপাল মহন্ত, সাং- চকদেব নুনিয়া পাড়া,থানা+ জেলা- নওগাঁ কে গ্রেফতার করা হয় ।

উভয় ঘটনায় নিয়মিত মামলা রুজু করে আসামী দ্বয় কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী নগরীতে মাদক কারবারি ও সেবনকারী ৯ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৫ পি.এম


রাজশাহী নগরীতে মাদক কারবারি ও সেবনকারী ৯ জন গ্রেফতার

রাজশাহী নগরীতে পুলিশ ৯ জনকে গ্রেফতার করেছে যাদের মধ্যে রয়েছে ইয়াবা, হেরোইন, গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ভারতীয় এসকাফ সিরাপ এবং দেশীয় চোলাইমদ।

শুক্রবার রাতভর এয়ারপোর্ট থানা, মতিহার থানা, কাটাখালী থানা, বেলপুকুর থানা, কাশিয়াডাঙ্গা থানা এবং দামকুড়া থানা পুলিশের অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে: এয়ারপোর্ট থানার বালিয়াডাঙ্গা এলাকার মোঃ রাব্বি ইসলাম (ওরফে আশিক, বয়স ২৫) এবং মোঃ রুহুল আমীন (বয়স ২৪), মতিহার থানার চরশ্যামপুর মিজানের মোড় এলাকার মোছাঃ ইতি বেগম (বয়স ৩৮) এবং মোঃ রাজন হাসান (বয়স ২৩), কাটাখালী থানার টাংগন এলাকার মোঃ তাওহিদ হোসেন সেন্টু (বয়স ৪৪), বেলপুকুর থানার মোল্লা জামিরা গ্রামের মোঃ শান্ত ইসলাম (বয়স ২৫) এবং মোঃ ফরহাদ রেজা (বয়স ৩০), কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি এলাকার মোঃ মনিরুল ইসলাম শাওন (বয়স ২৫) এবং শ্রী সুজন বিশ্বাস (বয়স ৪৬)।

শনিবার বিকালে নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের বেতন থেকে ফি কাটা বাধ্যতামূলকই থাকছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৭ পি.এম


মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের বেতন থেকে ফি কাটা বাধ্যতামূলকই থাকছে

মালয়েশিয়ায় কর্মরত বিদেশি শ্রমিকদের বেতন থেকে ‘লিন্দোং ২৪/৭’ নামে একটি সামাজিক নিরাপত্তা স্কিমের জন্য অর্থ কাটা আগের মতোই বাধ্যতামূলক থাকবে। দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান আইন অনুযায়ী বিদেশি কর্মীদের এই স্কিমে অংশ নেওয়া বাধ্যতামূলক।

এর আগে যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বলেছিলেন, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী এই স্কিমে অংশগ্রহণ সবার জন্য ঐচ্ছিক হবে। তবে মানবসম্পদ মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, এই সিদ্ধান্ত শুধু মালয়েশিয়ার স্থানীয় কর্মীদের জন্য প্রযোজ্য। বিদেশি কর্মীদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

মানবসম্পদ মন্ত্রী আর. রামানান জানান, স্থানীয় কর্মীরা চাইলে এই স্কিমে যোগ দেবেন, না চাইলে যোগ দেবেন না। কীভাবে তারা নিবন্ধন করবেন, সে বিষয়ে শিগগিরই বিস্তারিত জানাবে দেশটির সামাজিক নিরাপত্তা সংস্থা (প্যারকেসো)।

তিনি আরও জানান, চলতি বছরের শেষ দিকে সরকার পুরো স্কিমটি পর্যালোচনা করবে। প্রয়োজনে ১৯৬৯ সালের কর্মচারী সামাজিক নিরাপত্তা আইন সংশোধনের প্রস্তাবও সংসদে আনা হতে পারে।

গত মাসে চালু হওয়া ‘লিন্দোং ২৪/৭’ স্কিমের অধীনে সম্পূর্ণ অর্থ দেবেন কর্মীরাই। শুরুতে মাসিক বেতনের ০.৭৫ শতাংশ কাটা হবে। তৃতীয় বছর থেকে তা ১ শতাংশ এবং ষষ্ঠ বছর থেকে ১.২৫ শতাংশ হবে।

অর্থাৎ, যদি কোনো বিদেশি কর্মীর মাসিক বেতন ৩ হাজার থেকে ৫ হাজার রিঙ্গিত হয়, তাহলে তার বেতন থেকে প্রতি মাসে ২২.৫০ থেকে ৩৭.৫০ রিঙ্গিত কেটে নেওয়া হবে। নিয়োগকর্তা অন্যান্য সামাজিক নিরাপত্তা অবদানের সঙ্গে এই অর্থও প্যারকেসোতে জমা দেবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘দলের সঙ্গে থাকুন, ১৭ বছরের ত্যাগ অবশ্যই মূল্যায়ন হবে’ শিবচরে জাহান্দার আলী জাহান

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১১:৪১ পি.এম


‘দলের সঙ্গে থাকুন, ১৭ বছরের ত্যাগ অবশ্যই মূল্যায়ন হবে’ শিবচরে জাহান্দার আলী জাহান

মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শিবচর পৌরসভা শাখার উদ্যোগে গণ-সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে শিবচর পৌর অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান-কে ফুলের তোড়া ও ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা কৃষকদল, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শিবচর পৌর বিএনপির সভাপতি মো. আবুল কালাম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাহান্দার আলী জাহান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া। বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ। অনুষ্ঠান পরিচালনা করেন শিবচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান।

প্রধান অতিথির বক্তব্যে জাহান্দার আলী জাহান বলেন, “গত ১৭ বছর আপনারা নানা নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়ে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন। এখন কেউ যদি দলের বাইরে থেকে অযথা ছোটাছুটি করেন, তাহলে সেই ত্যাগের মূল্যায়ন প্রশ্নবিদ্ধ হতে পারে। যারা বিভিন্ন কারণে দলের বাইরে রয়েছেন, তাদের সবাইকে বিএনপির ছায়াতলে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। দলের সঙ্গে থাকলে ১৭ বছরের ত্যাগ ও অবদান অবশ্যই দল মূল্যায়ন করবে।”

তিনি আরও বলেন, বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা এবং পারস্পরিক সহযোগিতা বজায় রাখতে হবে। দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে জনগণের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি।

সভায় জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%