০৮:২৫ পি.এম
ঈশ্বরদীতে শীতল বাতাসের আগমনে রাতে হালকা কূয়াসা ও শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ধনুকার সম্প্রদায় ব্যস্ত সময় কাটাচ্ছে। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার ফলে ঈশ্বরদী উপজেলার ধনুকার সম্প্রদায়ের ব্যবসায়ীরা এখন সুদিনের মুখোমুখি হয়েছেন। লেপ-তোশক, জাজিম, কোল বালিশ এবং মাথার বালিশ তৈরির কাজে তারা বর্তমানে অত্যন্ত ব্যস্ত রয়েছেন। লেপ-তোশক দোকানের মালিক ও কর্মীরা খাবার গ্রহণের জন্যও সময় পাচ্ছেন না। সেলাইয়ের কাজে নিযুক্ত মালিক ও শ্রমিকরা তুলোধুনতে ব্যস্ত হয়ে পড়েছেন।
শীত মৌসুমে ক্রেতারা লেপ-তোষকের দোকানে আগে থেকেই পছন্দমতো লেপ-তোশক তৈরির জন্য অর্ডার দিয়ে থাকেন। ধনুকার সম্প্রদায়ের ব্যবসায়ীরা এবার ভালো মুনাফার আশায় দিন-রাত পরিশ্রম করে চলেছেন। রাতে শীতের হাওয়া বাড়ার কারণে ধনুকার সম্প্রদায়ের লোকজন ব্যস্ত সময় পার করছে। ঠান্ডা বাতাস ও শীতের কারণে গভীর রাতে কাঁথা-কম্বল নিয়ে ঘুমাতে হচ্ছে। ঠান্ডা শীত থেকে রক্ষা পেতে লেপ-তোশক, কাঁথা-কম্বল মানুষের ভরসা হয়ে দাঁড়িয়েছে।
জানা যায়, ঈশ্বরদী বাজার, শহরের কলেজ রোড, আলহাজ্ব মোড়, আড়ামবাড়িয়া বাজার, মুলাডুলি বাজার, ঢুলটি বাজার, দাশুড়িয়া বাজার, পাকশী বাজার, বড়ইচড়া, নতুন হাট মোড়, লক্ষীকুন্ডা, আওতাপাড়াসহ উপজেলার বিভিন্ন ছোট বড় হাট-বাজারে জাজিম, বালিশ, লেপ-তোশক তৈরি ও বিক্রির কাজে শতাধিক ধনুকার সম্প্রদায় নিয়োজিত রয়েছে। বাজার পরিদর্শন করে দেখা গেছে, ক্রেতা সাধারণ লেপ-তোশক তৈরির জন্য ভিড় করছেন। এ কারণে ধনুকার সম্প্রদায়ের ব্যবসায়ীরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবারের শীত মৌসুমে শীতের তীব্রতা বেশি হবে বলে ক্রেতারা লেপ তৈরির অর্ডার দিয়ে বায়না করছেন, ব্যবসায়ীরা এমনটাই জানিয়েছেন।
আরও পড়ুন: সারা বাংলাদেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে শেরপুর জেলা যুবদলের সমাবেশ ভিক্ষুক ও মিছিল হয়েছে
ব্যবসায়ী নবাব আলী ও চাঁদ রসিদ জানান, শীত মৌসুমে লেপ-তোশক তৈরি ও বিক্রির পরিমাণ বেশি থাকে। অনেক ক্রেতা লেপ-তোশক ও জাজিম তৈরির জন্য অর্ডার দিয়ে বায়না করছেন। তাছাড়া বছরের অন্যান্য দিনে বিয়ে-সাদি হলে কিছু বিক্রি হয়। আমড়া বিক্রির জন্য লেপ-তোশক ও বালিশ তৈরি করে রাখা হয়। গরমের সিজনে জমা করা টাকায় সংসার চলে। শীতকালেই সবচেয়ে বেশি লেপ-তোশক বিক্রি হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন