০৮:২৬ পি.এম
নওগাঁর মহাদেবপুরে খোর্দ্দকালনা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) দুপুরে সমিতির নিজস্ব কার্যালয়ে সাড়ম্বরে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির নবনির্বাচিত সভাপতি আব্দুল মজিদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা পলাশ কুমার প্রামনিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক জ্যোৎস্না খাতুন, সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো, এবং সাংবাদিক ইউসুফ আলী সুমন। সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন।
সভায় সমিতির সদস্যরা সার্বিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। পরে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। উল্লেখ্য, ২০০৬ সালে খোর্দ্দকালনা খাল খনন করে খালের উভয় পাশের কর্মজীবী সদস্যদের নিয়ে সমিতিটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ৪১৩ এবং এর মূলধন ছয় লক্ষ্য টাকার বেশী। সদস্যরা এ থেকে ঋণ নিয়ে স্বাবলম্বী হচ্ছেন।
আরও পড়ুন: সারা বাংলাদেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে শেরপুর জেলা যুবদলের সমাবেশ ভিক্ষুক ও মিছিল হয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন