০৬:৩২ পি.এম
রাতে এক মেয়ের সঙ্গে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার পর মো. তানজিল হোসেন (২১) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) রাতে ঢাকার লালবাগের এক বাসা থেকে দিনগত রাত ৩টার সময় মরদেহটি উদ্ধার হয় পুলিশ কর্তৃক। আইনি প্রক্রিয়া শেষে বুধবার (৩ জুন) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেছেন, খবর পেয়ে মঙ্গলবার দিনগত রাতেই লালবাগের নিউ পল্টন লাইনের একটি বাসার দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে ওই তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধ ধসে মানুষের চরম দুর্ভোগ
নিহতের স্বজনদের বরাত দিয়ে এসআই সালাম জানিয়েছেন, মঙ্গলবার রাতে একটি মেয়ের সঙ্গে প্রেমের বিষয় নিয়ে কথাকাটাকাটি ঘটে তানজিলের। একপর্যায়ে তিনি নিজ ঘরে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না ঝুলিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন, নিহত তানজিল রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের বাসিন্দা মোহাম্মদ রাজনের ছেলে। বর্তমানে তিনি লালবাগের নিউ পল্টন লাইনের একটি বাসায় ভাড়ায় থাকতেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন