ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সব জায়গায় দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে: জামায়াত আমির


সব জায়গায় দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে: জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের প্রধানমন্ত্রী আসার পূর্বে একটি মেধাভিত্তিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু বর্তমানে সব জায়গায় দলীয় লোক নিয়োগ দেয়া হচ্ছে।

রোববার (৯ আগস্ট) তিনি রাজধানীর শাহবাগে আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ন্যাশনাল ডক্টর'স ফোরামের অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন।

জামায়াতের আমির আরো বলেন, সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করে চলেছে। যদিও ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিবাদ এখনও বিদায় নেয়নি এবং মাথাচাড়া দিয়ে উঠছে। তিনি উল্লেখ করেন, দেশের জনগণ নতুন কোনো ফ্যাসিবাদ দেখতে চায় না। মজলুমরা যখন জালিম হয়ে যায়, তখন তাদের পরিণতি আরও ভয়াবহ হয়। ক্ষমতার দম্ভ যে কোনো সময় পরিবর্তন আনতে পারে, তার উদাহরণ আমাদের সামনে আছে, তবে শিক্ষা ছাড়া সেই একই পথে হাঁটার ঘটনা ঘটছে।

আরও পড়ুন: ‘ক্ষমতা বাড়লো বা কমলো, তার চেয়ে জরুরি শিক্ষা-স্বাস্থ্যের সংস্কার ও কর্মসংস্থান’

তিনি বলেন, ফ্যাসিবাদী আচরণ যদি চালিয়ে যাওয়া হয়, তাহলে বিরোধী দল বসে থাকবে না। যত বেশি জনগণের সঙ্গে প্রতারণা করা হবে, বিরোধী দলের আন্দোলন তত কঠোর হয়ে উঠবে।

শফিকুর রহমান আরো যোগ করেন, পাশের দেশ (ভারত) দাবি করে যে তারা সবচেয়ে বড় বন্ধু। তবে সেই বন্ধু হয়ে তারা আমাদের দেশের অভিযোগের তলব করা খুনিকে আশ্রয় দিয়েছে। কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূতভাবে তাকে সংবাদ সম্মেলন করার সুযোগ দেয়ার জন্য আমরা গভীর নিন্দা জানাচ্ছি।

অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, চিকিৎসা প্রদানকারী চিকিৎসকদের সরকার বিভিন্ন স্থানে বদলি করছে যারা আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা সেবা দিয়েছে। বিএনপি জুলাইয়ের চেতনার সঙ্গে দ্বিচারিতা করছে, পুঁজি করে নির্বাচিত হয়ে।

আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে, এই কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অদূর ভবিষ্যতে এ ঘটনার তদন্ত ও চার্জশিটের পর বিচারিক প্রক্রিয়া শুরু করা হবে।

রবিবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল জমিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আয়োজিত মতবিনিময় সভায় হেফাজতে ইসলামের পক্ষ থেকে শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচারের দাবি জানানো হলে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টারিমের সময় আমি বলেছি, আপনারা শুধুমাত্র মামলাটা করেন। বাকিটা আমি দেখব। এরপর আপনারা তথ্য দিয়েছেন, তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, চার্জশিট দেওয়া হয়েছে, এবং এখন বিচার শুরু হবে।

তিনি এক্ষেত্রে জাতির প্রতি জানান দিয়েছিলেন, দেশে ইসলামবিরোধী কোনো আইন কার্যকর হবে না। সরকার প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমান ও অন্যান্য সম্প্রদায়ের মানুষ যাতে নিজেদের অধিকার পায়, সেই লক্ষ্যে কার্যক্রম চালিয়ে যাবে।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান, হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হেফাজতের প্রয়াত আমির শাহ আহমেদ শফীর (রহ.) কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


হেফাজতের প্রয়াত আমির শাহ আহমেদ শফীর (রহ.) কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

হাটহাজারী, চট্টগ্রাম, ৯ আগস্ট, ২০২৬ : চট্টগ্রামের হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমেদ শফীর (রহ.) কবর জিয়ারত করলেন।

আজ রোববার বিকাল ৫টা ৫০ মিনিটের দিকে সড়ক পথে প্রধানমন্ত্রী হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গনে উপস্থিত হয়ে আল্লামা শাহ আহমেদ শফীর কবরের ফাতেহা পাঠ করে জিয়ারত করেন।

এই সময়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খলিল আহমেদ কুরেশী উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রীকে মাদ্রাসার অধ্যক্ষ দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন।

মাদ্রাসা থেকে বিদায় নেওয়ার সময় মাদ্রাসার মাঠে শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রী হাত মিলে কুশল বিনিময় করেন।

আল্লামা শাহ আহমদ শফী ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর মারা যান। তিনি দেশের কওমি অঙ্গনের একজন শীর্ষ মরুব্বী ছিলেন এবং প্রায় সাড়ে তিন দশক তিনি বৃহৎ কওমি মাদ্রাসা আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলামের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া, তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আমির হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ইসলাম, কওমি শিক্ষা এবং সামাজিক ধর্মীয় বিভিন্ন ইস্যুতে তার ভূমিকা দেশের ধর্মীয় অঙ্গনে ব্যাপক আলোচিত ছিল।

আল্লামা শাহ আহমদ শফীর (রহ) কবর জিয়ারতের আগে প্রধানমন্ত্রী হাটহাজারী থেকে সড়ক পথে ফটিকছড়িতে আল-জামায়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আসেন এবং সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স উল্টে আহত ৪ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স উল্টে আহত ৪ জন

 

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে অ্যাম্বুলেন্সের পেছনের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চারজন আহত হন, যাদের মধ্যে একটি রোগীও ছিল। রবিবার (৯ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে পদ্মা সেতু উত্তর থানার কাছে মুরাল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

আহতদের মধ্যে আছেন—জমিরউদ্দীন আনসারী (৫৩), শহিদুল ইসলাম (৪৫), তারজিন জাহান (৫০) ও সাদিকা আনসারী (১২)। তাদের সবার বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোলামনগর এলাকায় অবস্থিত।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর আসে। খবর পেয়েই শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অ্যাম্বুলেন্সের মধ্যে থাকা চারজন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরবর্তীতে, ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সের মাধ্যমে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে রওনা করা হয়।

ফায়ার সার্ভিসের সূত্র মতে, ঝিনাইদহের শৈলকুপা থেকে একজন রোগীকে নিয়ে ঢাকার কাকরাইলে হাসপাতালে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। পথে মুরাল এলাকায় পৌঁছানোর পর অ্যাম্বুলেন্সটির পেছনের একটি চাকা ব্লাস্ট হয়। এর ফলে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি সড়কে উল্টে যায়। দুর্ঘটনার সময়ে অ্যাম্বুলেন্সে চালক, রোগী এবং স্বজনসহ মোট পাঁচজন ছিলেন।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করেন এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালের নদী ও প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


বরিশালের নদী ও প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

বরিশাল, ৯ আগস্ট, ২০২৬: প্রথমবার বরিশাল সফরে গিয়ে সেখানকার নদী, গ্রাম-বাংলার অপরূপ সৌন্দর্য এবং সাধারণ মানুষের আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

আজ (রোববার) দুপুরে বরিশাল প্রেসক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা জানান।

নগরীর কীর্তনখোলা নদীতে এম ভি এম খান-৭ লঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সফরের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ক্রিস্টেনসেন বলেন, ‘বরিশাল অত্যন্ত মনোরম একটি জায়গা। এখানে এটিই আমার প্রথম সফর। ব্যক্তিগতভাবে নৌকা ভ্রমণ আমার ভীষণ পছন্দের। সকালে ঢাকা থেকে এসে ঝালকাঠির ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখেছি।

স্থানীয় সাংবাদিকদের সাথে পরিচিত হতে পেরেও আনন্দ প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বাংলাদেশ-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও সুদৃঢ়। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের সবচেয়ে বড় ও প্রধান একক ক্রেতা দেশ যুক্তরাষ্ট্র।’

মার্কিন রাষ্ট্রদূতকে বরিশালে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আবারও তিনি বরিশালের সৌন্দর্য উপভোগ করতে যাবেন বলেও আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী।

বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, রেঞ্জ ডিআইজি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%