০৭:০৮ পি.এম
শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে, এই কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অদূর ভবিষ্যতে এ ঘটনার তদন্ত ও চার্জশিটের পর বিচারিক প্রক্রিয়া শুরু করা হবে।
রবিবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল জমিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আয়োজিত মতবিনিময় সভায় হেফাজতে ইসলামের পক্ষ থেকে শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচারের দাবি জানানো হলে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টারিমের সময় আমি বলেছি, আপনারা শুধুমাত্র মামলাটা করেন। বাকিটা আমি দেখব। এরপর আপনারা তথ্য দিয়েছেন, তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, চার্জশিট দেওয়া হয়েছে, এবং এখন বিচার শুরু হবে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
তিনি এক্ষেত্রে জাতির প্রতি জানান দিয়েছিলেন, দেশে ইসলামবিরোধী কোনো আইন কার্যকর হবে না। সরকার প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমান ও অন্যান্য সম্প্রদায়ের মানুষ যাতে নিজেদের অধিকার পায়, সেই লক্ষ্যে কার্যক্রম চালিয়ে যাবে।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান, হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন