ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর মনোনয়ন


ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর মনোনয়ন

সংসদ ভবন, ৯ নভেম্বর, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়েছে।

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আজ কার্যপ্রণালী বিধির ১২-এর ১ বিধি অনুযায়ী এ মনোনয়ন দেন।

সভাপতিমণ্ডলীর সদস্যগণ হলেন- নোয়াখালী-৪ আসনের মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম-১৩ আসনের সারোয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের মোহাম্মদ নওশাদ জমির, চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরী ও মহিলা আসন-৩ রাশেদা বেগম হীরা।

আরও পড়ুন: মাদকবিরোধী সমাজ গঠনে খেলাধুলায় বিপ্লবের পরিকল্পনা সরকারের: ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে তালিকায় যার নাম অগ্রবর্তিতায় শীর্ষে থাকবে, তিনি স্পিকারের আসন গ্রহণ করে সংসদের কার্যক্রম পরিচালনা করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‎ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি

আন্তর্জাতিক ডেস্ক

‎ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


‎ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি

‎‎মাদকমুক্ত ত্রিশাল আমাদের অঙ্গীকার’—স্লোগানে ময়মনসিংহের ত্রিশালে মাদকবিরোধী র‍্যালি করেছে ত্রিশাল উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের আহসান হাবীব কাঞ্চন সরকারের নেতৃত্বে র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।
‎
‎ময়মনসিংহ-৭ ত্রিশালে আসনের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন নির্দেশে
‎মাদক বিরোধী র‍্যালীটি স্থানীয় মডেল মসজিদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক  প্রদক্ষিণ করে শেষ হয়।
‎
‎এসময় উপস্থিত ছিলেন আহসান হাবীব কাঞ্চন সরকার,মোঃ হিজবুল ইসলাম বাশার, মোঃ আবু সাইদ, শহিদুল কাউসার, আশরাফুল আলম, জুয়েল মিয়া,মামুনুর রশিদ,এনামুল মাষ্টার,
‎মসিউর রহমান কামাল প্রমুখ নেতৃবৃন্দ।
‎

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাব্বি অ্যামিয়েল হার্শের বক্তব্য, মার্কিন ইহুদিদের স্বর্ণযুগ শেষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


রাব্বি অ্যামিয়েল হার্শের বক্তব্য, মার্কিন ইহুদিদের স্বর্ণযুগ শেষ

যুক্তরাষ্ট্রের ইহুদি সম্প্রদায়ের প্রভাবশালী নেতা রাব্বি অ্যামিয়েল হার্শ মন্তব্য করেছেন যে, মার্কিন ইহুদিদের দীর্ঘকালীন ‘স্বর্ণযুগ’ শেষ হয়ে গেছে। শুক্রবার রাতে শাবাতের একটি ধর্মীয় ভাষণে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে ইহুদিদের জন্য নতুন একটি বাস্তবতা তৈরি হয়েছে, যেখানে ইহুদিবিদ্বেষ এবং ইসরাইলবিরোধী মনোভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

হার্শ, যিনি উত্তর আমেরিকার ‘রিফর্ম’ ইহুদি আন্দোলনের একজন নেতা, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফল নিয়ে তার বক্তব্যে বলেন, ৭ অক্টোবর ২০২৩ সালে হামাসের ইসরাইলে হামলা মার্কিন ইহুদিদের স্বর্ণযুগের অবসানের একটি প্রতীকী সূচনা। তার মতে, দেশের রাজনৈতিক ডান ও বাম—উভয় শিবিরেই ইহুদিবিদ্বেষী মনোভাব স্বাভাবিক হয়ে উঠছে।

তিনি বলেন, ‘একসময় ইহুদিদের সম্মান করা হতো, সাদরে গ্রহণ করা হতো এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের উপস্থিতি প্রত্যাশার চেয়েও বেশি ছিল। ইসরাইলের প্রতি উভয় দলের (ডেমোক্র্যাট ও রিপাবলিকান) ব্যাপক সমর্থন ছিল। সেই সোনালি দিনগুলো যেন শেষ হয়ে গেছে। আমরা আবার ইতিহাসের সেই পুরোনো স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছি।’

হার্শ অভিযোগ করেন যে, নতুন করে নির্বাচিত কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা শুধুমাত্র ইসরাইল সরকারের সমালোচক নন, বরং ইসরাইল রাষ্ট্রের অস্তিত্বের বিরোধী। তিনি ইসরাইলবিরোধী আন্দোলনের সাথে ইহুদিবিদ্বেষ বৃদ্ধির সম্পর্কের কথাও উল্লেখ করেন।

হার্শ ইসরাইলের সমালোচনা করার অধিকারকে সমর্থন করলেও বলেন যে, ‘কংগ্রেসের নতুন সদস্যদের কেউ কেউ কেবল ইসরাইলের সমালোচনাই করছেন না, বরং তারা ইসরাইল রাষ্ট্রটির ধারণার বিরুদ্ধেই তীব্র ও আদর্শগতভাবে অবস্থান নিয়েছেন। তারা ইহুদি রাষ্ট্রটিকে ‘খারাপের চূড়ান্ত রূপ’ হিসেবে দেখেন।’

ইসরাইল-ফিলিস্তিন সহাবস্থানের আহ্বান জানিয়ে তিনি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি মসিয়াবাদী আদর্শ এবং পশ্চিম তীরে আইনহীনতা ইসরাইলবিরোধী শত্রুতা বৃদ্ধি করতে ভূমিকা রেখেছে।

হার্শ মার্কিন ইহুদি সম্প্রদায়ের নেতাদের নিজেদের অবস্থান ও কৌশল নতুন করে মূল্যায়নের আহ্বান জানান। তার মতে, ভবিষ্যতে ইহুদি সম্প্রদায়কে আরো বাস্তববাদী হতে হবে, বিভিন্ন গোষ্ঠীর সাথে জোট গড়ে তুলতে হবে এবং নিজেদের প্রভাব সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া থেকে বিরত থাকতে হবে।

তিনি সতর্ক করে বলেন, আগামী কয়েক বছর মার্কিন ইহুদি সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জপূর্ণ হতে যাচ্ছে।

সূত্র: দ্য টাইমস অব ইসরাইল

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: দ্রুত সংস্কারের দাবি গ্রামবাসীর

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: দ্রুত সংস্কারের দাবি গ্রামবাসীর

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর দেড়িয়াকান্দা গ্রামের একটি কাঁচা রাস্তা সংস্কারের অভাবে বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এর ফলে দেড়িয়াকান্দা জামে মসজিদে যাতায়াতকারী মুসল্লিদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রায় দেড় শতাধিক ফুট দীর্ঘ এই রাস্তাটির বেহাল দশার কারণে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের নিয়মিত ইবাদত-বন্দেগি ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সামান্য বৃষ্টি হলেই কাঁচা রাস্তাটি পিচ্ছিল হয়ে কাদা-পানিতে তলিয়ে যায়। ফলে শিশু, মধ্যবয়সী থেকে শুরু করে বয়োবৃদ্ধ মুসল্লিদের জন্যও মসজিদে প্রবেশ করা দুরূহ হয়ে পড়ে। কাদা-পানি মাড়িয়ে মসজিদে যাতায়াতের সময় প্রায়ই মুসল্লিদের পোশাক নষ্ট হয়। বিশেষ করে পিচ্ছিল এই রাস্তায় বয়োবৃদ্ধদের পড়ে গিয়ে আহত হওয়ার ঝুঁকি থাকে সবসময়। দীর্ঘদিন ধরে রাস্তাটির কোনো উন্নয়নমূলক কাজ না হওয়ায় স্থানীয় জনজীবনে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মসজিদ কমিটির সভাপতি মো. মতিউর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “ধর্মপ্রাণ মানুষের ইবাদতের পথে এমন প্রতিবন্ধকতা মেনে নেওয়া যায় না। ইবাদতের রাস্তার এমন নাজুক দশা স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডের চরম উদাসীনতারই বহিঃপ্রকাশ।”

ভুক্তভোগী মুসল্লিদের অভিযোগ, রাস্তাটি সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরেও কোনো কার্যকর পদক্ষেপ পাওয়া যায়নি। বারবার কেবল আশ্বাস মিললেও বাস্তবে অবস্থার কোনো পরিবর্তন হয়নি।

এ বিষয়ে ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য (মেম্বার) মো. আতিক জানান, রাস্তাটির দুরবস্থার কথা তিনি অবগত আছেন এবং এটি সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে আলোচনা চলছে।

তবে স্থানীয় বাসিন্দারা এই আশ্বাসকে কেবল দায়সারা মন্তব্য বলে মনে করছেন। তাদের অভিযোগ, জনপ্রতিনিধিদের দীর্ঘমেয়াদি অবহেলার ফলেই গ্রামীণ অবকাঠামোর এই করুণ দশা তৈরি হয়েছে।

আসন্ন বর্ষা মৌসুমের আগেই দেড় শতাধিক ফুট এই রাস্তাটিতে ইট বা সুরকি বিছিয়ে চলাচলের উপযোগী করে তুলতে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। জনস্বার্থ ও ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্রুততম সময়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সংশ্লিষ্ট প্রশাসনের সরাসরি হস্তক্ষেপে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন লক্ষ্মীপুর দেড়িয়াকান্দা গ্রামের সচেতন মহল।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ বলেন, এ বিষয়ে সম্প্রতি অবগত হয়েছিল। অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পিকার: জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা শুরু করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


স্পিকার: জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা শুরু করেছে

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশাকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে।

তিনি সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সূচনা বক্তব্যে এ কথা বলেন।

স্পিকার সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি। স্বাধীনতা অর্জনের ইতিহাস যেমন আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের গৌরবোজ্জ্বল অধ্যায়, তেমনি ২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। এই অভ্যুত্থান জনগণের ভোটাধিকার ও প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে।

তিনি আরও উল্লেখ করেন, গণতন্ত্র ছাড়া একটি দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা ব্যাপক। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং নাগরিক অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করাই এই সংসদের অন্যতম প্রধান দায়িত্ব।

স্পিকার সংসদীয় গণতন্ত্রের পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি হলো আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশ। সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্নমত ও ভিন্ন পথের সহাবস্থান।

তিনি আরো বলেন, সংসদের ভেতরে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান খুঁজতে হবে এবং দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। স্পিকার আশা প্রকাশ করেন, অধিবেশন চলাকালে সংসদ সদস্যরা সংসদীয় রীতিনীতি, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিচয় দিয়ে দেশ ও জনগণের প্রত্যাশা পূরণে সক্রিয় ভূমিকা রাখবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%