ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

মদিনা মুনাওয়ারার তাবলিগের শীর্ষ মুরব্বি শেখ গাসসানের ইন্তেকাল


মদিনা মুনাওয়ারার তাবলিগের শীর্ষ মুরব্বি শেখ গাসসানের ইন্তেকাল

পবিত্র মদিনা মুনাওয়ারার বাসিন্দা এবং তাবলিগের আন্তর্জাতিক শীর্ষস্থানীয় প্রবীণ মুরব্বি শেখ গাসসান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে বিশ্বজুড়ে তাবলিগ জামাতের সাথে সংশ্লিষ্ট আলেম, মুরব্বি ও সাধারণ অনুসারীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার, তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ গাসসান ছিলেন মদিনা মুনাওয়ারার আহলে বাইতের একজন অত্যন্ত সম্মানিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি বিশ্ব তাবলিগের শীর্ষস্থানীয় আলেম হজরত মাওলানা এনামুল হাসান (রহ.), হজরত মাওলানা জুবাইরুল হাসান (রহ.) এবং হজরত মাওলানা ইবরাহিম দেওলা (হাফি.)-এর দীর্ঘ সান্নিধ্যে থেকে তাদের খেদমত করেছেন এবং বিশ্বব্যাপী দ্বীনের দাওয়াতি তৎপরতায় অগ্রণী ভূমিকা পালন করেছেন।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার ইসলামি বইমেলা জমে উঠেছে

জানা যায়, প্রায় পাঁচ দশক আগে উচ্চশিক্ষার উদ্দেশ্যে শেখ গাসসান ও তার সহচর শেখ ফাদিল যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার শহরে গমন করেন। ইউনিভার্সিটি অব ডেনভারে অধ্যয়নকালীন সময়ে তারা তাবলিগের মেহনতের সাথে সক্রিয়ভাবে যুক্ত হন এবং উত্তর আমেরিকায় অবস্থানরত আরব জনগণের মধ্যে দাওয়াতের কাজ শুরু করেন। শিক্ষা সম্পন্ন করার পর দেশে ফিরে শেখ গাসসান মদিনা মুনাওয়ারায় এবং শেখ ফাদিল জেদ্দায় দাওয়াতি কাজে আত্মনিয়োগ করেন।

আহলে বাইতের সদস্য হওয়ার কারণে আরব বিশ্বের বিশিষ্ট মাশায়েখ ও প্রশাসনিক মহলে শেখ গাসসানের বিশেষ গ্রহণযোগ্যতা ছিল। তিনি সেই গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে আরবের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বদের মধ্যে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতেন। হজরত মাওলানা এনামুল হাসান (রহ.)-এর ইন্তেকালের পর, তাঁরা পাকিস্তানের শীর্ষ মুরুব্বি হাজী আবদুল ওয়াহ্হাব (রহ.)-এর দিকনির্দেশনায় কাজ পরিচালনা করতেন।

২০১৬-১৭ সালের দিকে তাবলিগের অভ্যন্তরীণ সংকট নিরসনে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করেছিলেন। পাকিস্তানের শীর্ষ মুরব্বিদের নির্দেশে তিনি ও শেখ ফাদিল ভারতের নিজামুদ্দিন মারকাজে গিয়ে মাওলানা সাদ কান্ধলভীর সাথে আলোচনা ও ভুলত্রুটি সংশোধনের মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠার সর্বাত্মক চেষ্টা চালান।

বাংলাদেশের তাবলিগের সঙ্গেও শেখ গাসসানের দীর্ঘদিনের আত্মিক যোগাযোগ ছিল। তিনি প্রতিবছর টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নিতে বাংলাদেশে আসতেন এবং স্থানীয় আলেম ও সাথিদের সাথে গভীর সম্পর্ক বজায় রাখতেন। এর আগে ২০২০ সালে ইন্দোনেশিয়া সফরে থাকাকালীন তার দীর্ঘদিনের সফরসঙ্গী শেখ ফাদিল করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এবার শেখ গাসসানের প্রয়াণে বিশ্ব তাবলিগ একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ দাঈকে হারাল।

আরও পড়ুন: মসজিদে ইমামতি থেকে যুক্তরাষ্ট্রের সিনেটে মুসলিম যুবকের ঐতিহাসিক উত্থান

তার মৃত্যুতে প্রকাশিত শোকবার্তায় গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিডরের ১৯ বছর পরও মেরামত হয়নি পটুয়াখালীর বেড়িবাঁধগুলো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


সিডরের ১৯ বছর পরও মেরামত হয়নি পটুয়াখালীর বেড়িবাঁধগুলো

ঘূর্ণিঝড় সিডরের ১৯ বছর অতিবাহিত হলেও পটুয়াখালীর বিধ্বস্ত বেড়িবাঁধগুলো এখনো পুরোপুরি মেরামত করা হয়নি। যেটুকু মেরামত হয়েছে, তা সঠিক মাপে না হওয়ায় সিডর বিধ্বস্ত মির্জাগঞ্জের চরখালী-গোলখালীসহ তেতুলিয়া নদীর পাড়ের উপকূলবাসী উদ্বেগ প্রকাশ করছেন। ক্ষতিগ্রস্ত মানুষের প্রধান দাবি ছিল উঁচু বেড়িবাঁধ নির্মাণের। কিন্তু গত ১৯ বছরেও তা বাস্তবায়িত হয়নি।

২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে ঘূর্ণিঝড় সিডর পটুয়াখালীসহ উপকূলীয় জেলার ৬৭৭ জন মানুষের প্রাণ কেড়ে নেয়। ৫৫ হাজার ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে যায়। সিডরের ফলে জেলার ৯০০ কিলোমিটার বেড়িবাঁধ ও রাস্তাঘাট বিধ্বস্ত হয়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পটুয়াখালী জেলার মির্জাগঞ্জের চরখালী-গোলখালী, লোহালিয়া, পায়রাগঞ্জ, লাউকাঠী এবং উপকূলবাসী। শুধু মানুষ নয়, গৃহপালিত পশু-পাখি ও বন্যপ্রাণীও হয়ে পড়ে আশ্রয়হীন। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ আজও সেই দুর্বিষহ স্মৃতি বয়ে নিয়ে চলছেন।

তবে ক্ষতিগ্রস্ত মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা ছিল উঁচু বেড়িবাঁধ নির্মাণের। কিন্তু গত ১৯ বছরেও তা বাস্তবায়ন হয়নি। বিধ্বস্ত বেড়িবাঁধের সম্পূর্ণ মেরামত না হওয়ায় পটুয়াখালীসহ উপকূলীয় অঞ্চলের মানুষ চরম হতাশা ও শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের চাওয়া এখন শক্তিশালী উঁচু বেড়িবাঁধ, যাতে সিডরের মতো ঘূর্ণিঝড়ে তাদের জীবন আর বিপন্ন না হয়।

মির্জাগঞ্জ উপজেলার বেখাখালী গ্রামের মোহাম্মদ আশরাফ মাঝি জানান, সিডরে বেড়িবাঁধ ভেঙে পানিতে তলিয়ে যাওয়ার কারণে তাদের এলাকায় চারজন নিহত হয়েছেন এবং দুজন এখনও নিখোঁজ রয়েছেন। তিনি বলেন, "আমরা উঁচু বেড়িবাঁধ চাই, যাতে করে আর কখনো এমন অবস্থার মধ্যে পড়তে না হয়।"

সুফিয়া বেগম জানান, পানির তোড়ে তিনি একটি গাছের ডাল ধরেছিলেন কিন্তু তার সন্তান পানিতে ভেসে গেছে। তিনি বলেন, "আজও পর্যন্ত তার খোঁজ মেলেনি।"

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: ইমরান জানান, সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলোর উচ্চতা বাড়াতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, "প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সিডরের মতো কোনো ক্ষতি হবে না।"

জেলায় মোট বেড়িবাঁধের দৈর্ঘ্য ১৩৪০ কিলোমিটার। এর মধ্যে বর্তমানে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত রয়েছে ৫ কিলোমিটার এবং আংশিক ক্ষতিগ্রস্ত রয়েছে প্রায় ১০ কিলোমিটার এলাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে মেধা যাচাই ও প্রস্তুতি তৈরিতে প্রাথমিক বৃত্তি মডেল টেস্ট শুরু

আন্তর্জাতিক ডেস্ক

রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিনিধি

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


কাউখালীতে মেধা যাচাই ও প্রস্তুতি তৈরিতে প্রাথমিক বৃত্তি মডেল টেস্ট শুরু

পিরোজপুরের কাউখালীতে শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি মডেল টেস্ট পরীক্ষা। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ৩টি নির্ধারিত কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষা শুরু হয়।
উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের মোট ২৯৬ জন শিক্ষার্থী এই মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করছে। যার মধ্যে ১১৮ জন ছাত্র এবং ১৭৮ জন ছাত্রী রয়েছে। চার দিনব্যাপী এ পরীক্ষার প্রথম দিনে শিক্ষার্থীরা গণিত পরীক্ষায় অংশ নেয়। আগামী ১২ নভেম্বর পরীক্ষাটি সম্পন্ন হবে।
বৃত্তি পরীক্ষার পূর্বে এমন মডেল টেস্ট শিক্ষার্থীদের ভীতি দূর করতে বড় ভূমিকা পালন করে। এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান বলেন, চূড়ান্ত বৃত্তি পরীক্ষায় বসার আগে শিক্ষার্থীদের জন্য এই মডেল টেস্ট পরীক্ষা অত্যন্ত জরুরি। এর মাধ্যমে তারা পরীক্ষা এবং প্রশ্নপদ্ধতি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পায়, যা তাদের মানসিকভাবে প্রস্তুত হতে ও সাহস জোগাতে সাহায্য করে। তাছাড়া এই পরীক্ষার ফলে শিক্ষার্থীরা মূল বই বিস্তারিত পড়তে আগ্রহী হয়। পরীক্ষার খাতা মূল্যায়নের পর শিক্ষার্থীরা নিজেদের দুর্বলতা চিহ্নিত করতে পারবে, যা চূড়ান্ত পরীক্ষার আগেই সংশোধন করে নেওয়ার এক চমৎকার সুযোগ করে দেবে।
পরীক্ষার সার্বিক পরিবেশ ও শৃঙ্খলার বিষয়টি পর্যবেক্ষণ করতে সোমবার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম এবং সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সবুজ কান্তি সিকদার। পরিদর্শন শেষে তারা পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিকে ভর্তি পরীক্ষা ও অতিরিক্ত বই নিষিদ্ধের নির্দেশনা চেয়ে রিট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


প্রাথমিকে ভর্তি পরীক্ষা ও অতিরিক্ত বই নিষিদ্ধের নির্দেশনা চেয়ে রিট

প্রাথমিক স্তরের (দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি) শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ায় যেকোনো ধরনের পরীক্ষা নিষিদ্ধ করার এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অনুমোদিত বইয়ের বাইরে অতিরিক্ত বাণিজ্যিক প্রকাশনীর বই নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

এই রিটটি সোমবার (৯ নভেম্বর) আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন কর্তৃক দাখিল করা হয়।

রিটের বিবাদী হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়েছে যে, ‘প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলককরণ) আইন, ১৯৯০’ অনুযায়ী, প্রতিটি শিশুর প্রাথমিক শিক্ষায় বাধাহীনভাবে ভর্তির অধিকার রয়েছে। কিন্তু ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ প্রণয়নের ফলে প্রাথমিক স্তরে শিশুদের জন্য প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এটি মূল আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং এখতিয়ারবহির্ভূত বলে রিটে উল্লেখ করা হয়েছে।

আবেদনে আরো বলা হয়েছে যে, এই ধরনের ভর্তি পরীক্ষা শিশুদের মধ্যে ভীতি ও মানসিক চাপ সৃষ্টি করছে। এর ফলে তাদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

রিটে অভিযোগ করা হয়েছে যে, ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন, ২০১৮’-এর বিধান লঙ্ঘন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এনসিটিবির অনুমোদিত বইয়ের বাইরে বাণিজ্যিক প্রকাশনীর সহায়ক বই ও গাইড পড়তে শিশুদের বাধ্য করছে। প্রকাশনীগুলোর সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের যোগসাজশে শিশুদের ওপর অতিরিক্ত বইয়ের বোঝা চাপানো হচ্ছে। এতে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি চিন্তাশক্তির বিকাশও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আবেদনে দাবি করা হয়েছে।

এছাড়া রিটে ‘জাতীয় শিক্ষানীতি, ২০১০’-এর বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতিতে শিশুদের জন্য এক বছরের সরকার অনুমোদিত প্রাক্‌-প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে। তবে এর বাইরে দেশে বিভিন্ন কিন্ডারগার্টেন ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্লে, নার্সারি, কেজি-১ ও কেজি-২ নামে একাধিক স্তরের কোর্স চালু রয়েছে। এসব অননুমোদিত কোর্সের মাধ্যমে শিশুদের শিক্ষা কার্যক্রমকে বাণিজ্যিকীকরণ করা হচ্ছে বলে রিটে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় যুবলীগের ২ কর্মী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় যুবলীগের ২ কর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের একটি অভিযানে যুবলীগের দুই কর্মী, অজিত বিশ্বাস (৫২) এবং মো. আলতাফ হোসেন (৪২), গ্রেপ্তার হয়েছেন। রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া অজিত বিশ্বাস আমুচিয়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র সদস্য। তিনি ধীরেন্দ্র লাল বিশ্বাসের পুত্র। অপরদিকে, মো. আলতাফ হোসেন বোয়ালখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি পশ্চিম গোমদণ্ডী রায়খালী এলাকার মৃত আব্দুল মজিদের সন্তান।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা ২০২৪ সালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।

বোয়ালখালী থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, ‘গ্রেপ্তার দুই আসামিকে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%