ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা


জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ১১ দলীয় ঐক্য। ঘোষণা অনুযায়ী, রোববার (৩০ আগস্ট) সংসদ অভিমুখে পদযাত্রা করে স্পিকারের কাছে স্মারকলিপি জমা দেবে ১১ দলীয় ঐক্য।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।  

বিবৃতিতে বলা হয়, ৩০ আগস্ট (রোববার) ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষ্যে আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা ও স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হবে।

আরও পড়ুন: পতেঙ্গায় শিশু সোহাগ হত্যা: ইমাম হোসেনের মৃত্যুদণ্ড

বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ণ টাওয়ারের সামনে থেকে সংসদ অভিমুখে এই পদযাত্রা শুরু হবে। সেখান থেকে মিছিল সহকারে সংসদ ভবনের সামনে উপস্থিত হয়ে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ১১ দলীয় ঐক্য। একইসঙ্গে কর্মসূচিকে সার্বিকভাবে সফল করতে ১১ দলীয় ঐক্যের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকে পড়েছে, বিস্ফোরক মন্তব্য মরিনহোর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকে পড়েছে, বিস্ফোরক মন্তব্য মরিনহোর

হোসে মরিনহো ব্যালন ডি’অরের নির্বাচন প্রক্রিয়া ও মূল্যায়ন নিয়ে নতুন প্রশ্ন তুলেছেন। পুরস্কারটির সঙ্গে রাজনীতির সংশ্লিষ্টতা নিয়ে অসন্তোষ প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, পর্তুগিজ এই কোচের মতে, ব্যালন ডি’অরের নির্বাচনে রাজনীতির প্রভাব রয়েছে। তিনি যুক্ত করেন, যখন কোনো ক্রীড়া পুরস্কারের মূল্যায়নে রাজনীতি যুক্ত হয়, তখন সেটি তার কাছে আর আগের মতো আকর্ষণীয় থাকে না।

 

র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রবিবার (২৯ আগস্ট) সান্তিয়াগো বার্নাব্যুতে সদ্য নবাগত দল এফসি মালাগার বিপক্ষে ম্যাচের পূর্বে রিয়ালের সংবাদ সম্মেলনে মরিনহো এই মন্তব্য করেন। ফিফা বর্ষসেরা পুরস্কার ব্যালন ডি’অরের মূল্যায়ন ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘কোনো খেলোয়াড় যদি দলকে চ্যাম্পিয়নস লিগ কিংবা বিশ্বকাপ জেতাতে পারে, সেটিকে ব্যালন ডি’অর দেওয়ার প্রধান মানদণ্ড হওয়া উচিত নয়।’

মরিনহো আরও বলেন, ‘বরং যার প্রতিভা ও খেলা দীর্ঘদিন ফুটবলপ্রেমীদের মনে দাগ কাটে, স্বীকৃতি পাওয়া উচিত তারই।’ তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে কিংবদন্তিদের নাম উল্লেখ করেন, যাদের খেলা এখনও ভক্তদের স্মৃতিতে উজ্জ্বল। দিয়েগো ম্যারাডোনা, রোনালদো নাজারিও, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, জিনেদিন জিদান ও লোথার ম্যাথিউসের উদাহরণ টেনে তিনি বলেন, ‘প্রকৃত সেরা খেলোয়াড়ের পরিচয় পাওয়া যায় তার অবসর নেওয়ার পরও তাকে কতটা মনে পড়ে, সেই জায়গা থেকে।’

মরিনহো বলেন, ব্যালন ডি’অর এমন খেলোয়াড়ের হাতে ওঠা উচিত, যাদের ক্যারিয়ার শেষ করার পরও ফুটবলবিশ্ব অনুভব করবে। তিনি বলেন, ‘আমি ম্যারাডোনা, রোনালদিনহো, রোনাল্ডো, ক্রিশ্চিয়ানো, মেসি, জিদান, লোথার ম্যাথিউসকে মিস করি... আমি এই মানুষগুলোকে মিস করি।’ ৫৬ বছর বয়সী এই কোচ দলীয় শিরোপাকে ব্যক্তিগত পুরস্কারের প্রধান বিবেচনা করার বিরোধিতা করেছেন। তার যুক্তি হলো, চ্যাম্পিয়নস লিগ বা বিশ্বকাপ জয়ের মতো দলীয় সাফল্যের জন্য

থাকতে পারেন বলে মন্তব্য করেন তিনি।

 

যদি কাউকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করা হয়, তাহলে সেই স্বীকৃতির দাবিদার কোচরাও। উদাহরণ হিসেবে তিনি পিএসজির কোচ লুইস এনরিকে এবং স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের নাম উল্লেখ করেন।

মরিনহো আরও বলেন, বিশ্বের সেরা খেলোয়াড় বলতে কেবল কোনো নির্দিষ্ট ক্লাব কিংবা জাতীয় দলের খেলোয়াড়কে বোঝানো ঠিক নয়। তার মতে, একাধিক ফুটবলার রয়েছেন, যাদের অসাধারণ সামর্থ্য সম্পর্কে ফুটবলপ্রেমীদের কোনো সন্দেহ নেই। সেরা খেলোয়াড়ের তালিকায় দুজন, তিনজন কিংবা চারজনও

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক লাইন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৮:১২ পি.এম


বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক লাইন

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৬ : বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে সরাসরি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শিপিং ও লজিস্টিক প্রতিষ্ঠান মারস্ক লাইন।  বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের বাসভবনে আজ শনিবার অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং এপি মোলার সিঙ্গাপুর পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেনে পিল পেডারসেন।

আলোচনায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জাহাজ নির্মাণের পাশাপাশি বাংলাদেশের জাহাজ পুনর্ব্যবহার শিল্পেও মারস্ককে বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, মারস্ক লাইনের বিশ্বজুড়ে বিপুলসংখ্যক বড় আকারের জাহাজ রয়েছে। ফলে প্রতিষ্ঠানটির ব্যবহৃত পুরোনো জাহাজের পরিবেশসম্মত ও আন্তর্জাতিক মানসম্পন্ন পুনর্ব্যবহারের পাশাপাশি নতুন জাহাজ নির্মাণের ক্ষেত্রেও বাংলাদেশ একটি সম্ভাবনাময় কেন্দ্র হয়ে উঠতে পারে।

বৈঠকে ডেনমার্কের রাষ্ট্রদূত জানান, মারস্ক লাইন বাংলাদেশে জাহাজ নির্মাণশিল্পে সরাসরি বিনিয়োগ করতে আগ্রহী। ডেনমার্কের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে সুনামের সঙ্গে জাহাজ পরিচালনা এবং শিপিং ও লজিস্টিকস ব্যবসা করে আসছে।

বৈঠকে বলা হয়, জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহার-দুই খাতেই বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সম্ভাবনা রয়েছে। এ খাতে আন্তর্জাতিক মানের বড় বিনিয়োগ আকৃষ্ট করা গেলে দেশের শিল্পায়নের পাশাপাশি ব্লু-ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগানোর সুযোগ আরও বাড়বে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি ও দক্ষতা স্থানান্তর এবং সংশ্লিষ্ট শিল্পের বিকাশে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (এফটিএ) মো. ফিরোজ উদ্দিন, যুগ্মসচিব (এফটিএ ২) মাহবুবা খাতুন মিনু, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব খায়রুজ্জামান, এপি মোলার মারস্ক গ্রুপের ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার ব্যবসা উন্নয়ন, পাবলিক পলিসি ও রেগুলেটরি অ্যাফেয়ার্সের প্রধান বিবেক শর্মা, মারস্ক বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর (পাবলিক অ্যাফেয়ার্স) খালিদ মুস্তাফিজ গাফফার এবং রয়্যাল ডেনিশ দূতাবাসের বাণিজ্য, বিনিয়োগ ও ডানিডা বিজনেস বিষয়ক সিনিয়র উপদেষ্টা সামিনা আহসান শাহরুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী: রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী: রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন

নিউ গভঃ ডিগ্রি কলেজ, রাজশাহীর এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেলে কলেজের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভাপতিত্ব করেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং নিউ গভঃ ডিগ্রি কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, এমপি।

এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ফরিদুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান, নিউ গভঃ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম জার্জিস কাদির এবং কলেজের প্রথম ব্যাচের অ্যালামনাস শাহেদ উদ্দিন মন্ডল।

স্বাগত বক্তব্য দেন এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও নিউ গভঃ ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকার।

বক্তারা অনুষ্ঠানে বলেন, নিউ গভঃ ডিগ্রি কলেজ রাজশাহীর শিক্ষা ও ঐতিহ্যের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। সাবেক শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, কলেজের উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে ভূমিকা রাখার ক্ষেত্রে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, রেজিস্ট্রেশনের মাধ্যমে সাবেক শিক্ষার্থীদের একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে উঠবে।

অনুষ্ঠানে কলেজের সাবেক শিক্ষার্থীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়। এ সময় কলেজের বিভাগীয় প্রধান, শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বড় চমক দেখাল নামিবিয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বড় চমক দেখাল নামিবিয়া

নামিবিয়া চমক দেখিয়েছে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে।

 

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে বড় চমক সৃষ্টি করেছে নামিবিয়া। স্বাগতিকরা সফরকারীদের ১৮ রানে পরাজিত করে সিরিজের শুভসূচনা করেছে।

 

টস হেরে আগে ব্যাট করতে নেমে নামিবিয়া ২০ ওভারে ৯ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে। দক্ষিণ আফ্রিকার প্রতিক্রিয়ায়, তারা ১৯.৫ ওভারে ১৪৫ রানে ৯ উইকেট হারায়, ফলে নামিবিয়ার জয় নিশ্চিত হয়।

দক্ষিণ আফ্রিকার রান তাড়ার সূচনা ভালো ছিল না। পাওয়ারপ্লের প্রথম অংশেই তারা ৩৪ রানে ২ উইকেট হারায়।

 

সপ্তম ওভারে টনি ডি জর্জির ফিরে যাওয়ার পর দলটি আরও চাপে পড়ে।

তবে ডেওয়াল্ড ব্রেভিস একপ্রান্ত ধরে রেখে দক্ষিণ আফ্রিকার আশা বাঁচিয়ে রাখেন। তিনি ৫০ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে চারটি ছক্কা ও পাঁচটি চার রয়েছে। এটি ছিল তার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় অর্ধশতক।

 

কিন্তু ১৮তম ওভারে ব্রেভিসের বিদায়ের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নামিবিয়ার হাতে চলে যায়।

শেষ দুই ওভারে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ৩১ রান, হাতে ছিল তিন উইকেট। কিন্তু নামিবিয়ার বোলাররা শেষ মুহূর্তে দারুণ নিয়ন্ত্রণ ধরে রাখেন। তারা শেষ দুই ওভারে মাত্র ১২ রান দিয়ে দক্ষিণ আফ্রিকাকে ১৪৫ রানে আটকে দেন।

 

এর আগে নামিবিয়ার ইনিংসে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার লরেন স্টেনক্যাম্প ও জান ফ্রাইলিঙ্ক। তারা ৫৮ বলে ৮৪ রানের উদ্বোধনী জুটি গড়েন। স্টেনক্যাম্প ২৯ বলে ৪১ রান করেন। পরে ফ্রাইলিঙ্ক ও গেরহার্ড এরাসমাস মিলে আরও ৩২ রান যোগ করেন।

তবে ১৩.৫ ওভারে ১১৬ রানে থাকা অবস্থায় নামিবিয়া হঠাৎ ব্যাটিং বিপর্যয়ে পড়ে। মাত্র ১৭ রানের ব্যবধানে পাঁচ উইকেট হারিয়ে তারা ১৩৩ রানে ৬ উইকেটে পরিণত হয়। শেষ দিকে ব্যাটারদের ছোট ছোট অবদানে স্কোর ১৬৩ রানে নিয়ে যায় স্বাগতিকরা, যা শেষ পর্যন্ত জয়ের জন্য যথেষ্ট প্রমাণিত হয়।

এই জয়ের মাধ্যমে গত ১০ মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয়বারের মতো উল্লেখযোগ্য জয় পেল নামিবিয়া। তুলনামূলকভাবে পিছিয়ে থাকা দল হয়েও প্রতিবেশী শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তাদের ধারাবাহিক সাফল্য টি-টোয়েন্টি ক্রিকেটে আত্মবিশ্বাস বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

ত্রিদেশীয় সিরিজের পরবর্তী ম্যাচে রোববার একই মাঠে জিম্বাবুয়ের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%