ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩


ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ময়মনসিংহের সদর উপজেলার আলালপুরে সংঘটিত দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে সদরের আলালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে রয়েছেন হালুয়াঘাটের আব্দুর রাজ্জাক এবং ফুলপুরের তোফাজ্জল হোসেন। অন্য একজনের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।পুলিশের তথ্য অনুযায়ী, ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস যখন আলালপুর এলাকায় পৌঁছায়, তখন বিপরীত দিক থেকে আসা ইমাম পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ময়মনসিংহ মেডিক্যালের মর্গে রাখা হয়েছে।এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হবে।

 

আরও পড়ুন: কাউখালীতে ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: ইউএনও’র হাত ধোয়ার প্র্যাকটিক্যাল শিক্ষা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মির্জা আব্বাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মির্জা আব্বাস

মির্জা আব্বাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রী কর্তৃক রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসেরও বেশি সময় চিকিৎসা গ্রহণের পর দেশে ফিরে এসেছেন।বুধবার (২ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে তাঁকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনসহ বিএনপির ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।মির্জা আব্বাসের আগমন উপলক্ষে বিমানবন্দর এলাকায় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা তাঁকে শুভেচ্ছা জানাতে স্লোগান দেন।গত ১১ মার্চ রমজান মাসের ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। ওই দিন রাতেই বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। চিকিৎসকরা পরীক্ষা করে দেখতে পান সাবেক এই মন্ত্রীর মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে।এরপর এভারকেয়ার হাসপাতালে তাঁর মস্তিষ্কে দুই দফা অস্ত্রোপচার করা হয়। পরে ১৫ মার্চ মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে কিছুটা উন্নতির পর চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে স্থানান্তরিত করা হয়। সেখানে তাঁর পুনর্বাসনের জন্য চিকিৎসা ও থেরাপি দেওয়া হয়। সিঙ্গাপুরের চিকিৎসকরা মির্জা আব্বাসের সুস্থতাকে বিস্ময়কর বলে অভিহিত করেছিলেন মালয়েশিয়ায় নেওয়ার আগে।গত ১৬ মে প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টার হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস। ওই দিন তিনি জানান, গুরুতর অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস এবং তিনি দেশে ফেরার জন্য অস্থির হয়ে আছেন। সবার দোয়া ও আল্লাহর অশেষ রহমতে মির্জা আব্বাস এখন অনেকটাই সুস্থ। তবে তাঁর ফিজিওথেরাপি এখনও চলছে। নিউরোসংক্রান্ত বড় ধরনের জটিলতা তৈরি হলেও তা নিয়ন্ত্রণে রয়েছে। চিকিৎসকরা নিয়মিত ফলোআপ ও ফিজিওথেরাপির পরামর্শ দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় নবীজি (সাঃ)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন : ব্রাহ্মণবাড়িয় প্রতিনিধি

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫২ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় নবীজি (সাঃ)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) ফেসবুকে নবীজি (সাঃ)-কে নিয়ে বিরূপ মন্তব্য সংবলিত একটি পোস্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসার পর আখাউড়া থানা পুলিশ তাৎক্ষণিকভাবে গুরুত্ব সহকারে অভিযান শুরু করে।

অভিযানের এক পর্যায়ে পুলিশ আখাউড়া থানাধীন মনিয়ন্দ ইউনিয়নের কর্ণেল বাজার এলাকা থেকে অভিযুক্ত আসাদুজ্জামান ওয়াসিমকে (২৫) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে গ্রেফতার করে।

*গ্রেফতারকৃতের পরিচয়:*
- নাম: আসাদুজ্জামান ওয়াসিম (২৫)
- পিতা: রতন ডাক্তার
- ঠিকানা: আইড়ল (কর্ণেল বাজার), থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা পেল না বানারীপাড়ার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মান্নান জুয়েলের

আন্তর্জাতিক ডেস্ক

হুমায়ুন কবির, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা পেল না বানারীপাড়ার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মান্নান জুয়েলের
 
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা পেল না বরিশালের বানারীপাড়ার চাঞ্চল্যকর নারী ও শিশু নির্যাতন দমন মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল মান্নান জুয়েলের। অবশেষে র‍্যাব-৮ ও র‍্যাব-৭-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।
 
র‍্যাব সূত্রে জানা গেছে, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষণ, ডাকাতিসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও নিয়মিত আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব বিশেষ সফলতা অর্জন করেছে।
 
এরই ধারাবাহিকতায় র‍্যাব-৮, সদর কোম্পানি, বরিশাল এবং র‍্যাব-৭, সিপিএসসি, চট্টগ্রামের একটি যৌথ চৌকস আভিযানিক দল গত ১ সেপ্টেম্বর ২০২৬ রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
 
গ্রেফতারকৃত আব্দুল মান্নান জুয়েল (৩৫) বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ইলুহার এলাকার বাসিন্দা। তিনি আব্দুল হক মিয়ার ছেলে।
 
র‍্যাব জানায়, ২০১২ সালে বরিশালের বানারীপাড়া থানায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলাটির নম্বর ৬২০/১২ এবং জিআর নম্বর ৮৯/১২। পরবর্তীতে মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
 
তবে সাজা ঘোষণার পর দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানাটি বরিশাল জেলার বানারীপাড়া থানায় জারি রয়েছে।
 
পরবর্তীতে গ্রেফতারি পরোয়ানা তামিলের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা আসামিকে গ্রেফতারের জন্য র‍্যাব-৮, বরিশালের অধিনায়কের কাছে অধিযাচনপত্র প্রেরণ করেন। এর পরিপ্রেক্ষিতে র‍্যাব-৮ গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দীর্ঘদিনের পলাতক ওই আসামির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।
 
অবশেষে যৌথ অভিযানে চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধবিরতির পরও গাজায় এবছর ৯ শতাধিক মানুষ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


যুদ্ধবিরতির পরও গাজায় এবছর ৯ শতাধিক মানুষ নিহত

যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও চলতি বছরে গাজায় ইসরায়েলি হামলায় ৯০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যানে এই তথ্য প্রকাশিত হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে ৩০১ জন শিশু রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনায় সম্মতি দেওয়ার পর হামাস ও ইসরায়েল যুদ্ধ বন্ধে রাজি হয়। ওই পরিকল্পনায় ‘বিমান ও গোলাবর্ষণসহ সব ধরনের সামরিক অভিযান’ স্থগিত করার কথা বলা হয়েছিল।

তবে এরপরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকার প্রমাণ পাওয়া গেছে। বিবিসি ভেরিফাই ডজন খানেক ভিডিও বিশ্লেষণ করেছে, যাতে দেখা গেছে ইসরায়েলের হামলায় ধ্বংসযজ্ঞ। এর মধ্যে ছিল গাজার সৈকত তীরবর্তী একটি ক্যাফেসহ বাস্তুচ্যুত মানুষের আশ্রয় নেওয়া তাঁবু এবং একটি জানাজার মিছিলও।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে প্রাণহানি ছিল সবচেয়ে বেশি। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত প্রতিমাসেই ১০০ জনের বেশি নিহত হওয়ার তথ্য রেকর্ড করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় এসব মৃত্যুর জন্য সরাসরি ইসরায়েলি সামরিক অভিযানকে দায়ী করেছে। তবে নিহতদের মধ্যে কতজন বেসামরিক নাগরিক এবং কতজন যোদ্ধা, তা আলাদা করে উল্লেখ করা হয়নি।

জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য মনে করে এবং বিশেষজ্ঞরা বিবিসি ভেরিফাই-কে বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাধীন বিশ্লেষণ এই তথ্যের সঙ্গে সংগতিপূর্ণ।

তবে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান নিয়ে দ্বিমত পোষণ করেছে। তারা বিবিসি ভেরিফাই-কে জানিয়েছে, তালিকায় থাকা সবাই আইডিএফ-এর অভিযানের কারণে নিহত হয়েছে এমন ধরে নেওয়ার ‘কোনও ভিত্তি নেই’।

ইসরায়েলের দাবি, হুমকি দূর করতে ও নিজেদের সেনা এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের রক্ষা করতে তারা অত্যন্ত সতর্কতার সাথে কাজ করছে এবং সাধারণ মানুষের ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখার চেষ্টা করছে।

সূত্র:

বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%