প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের সদর উপজেলার আলালপুরে সংঘটিত দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে সদরের আলালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে রয়েছেন হালুয়াঘাটের আব্দুর রাজ্জাক এবং ফুলপুরের তোফাজ্জল হোসেন। অন্য একজনের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।পুলিশের তথ্য অনুযায়ী, ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস যখন আলালপুর এলাকায় পৌঁছায়, তখন বিপরীত দিক থেকে আসা ইমাম পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ময়মনসিংহ মেডিক্যালের মর্গে রাখা হয়েছে।এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন