০১:০৮ পি.এম
রাশিয়ার রাজধানী মস্কোর ঐতিহাসিক সেন্ট বাসিল ক্যাথেড্রালের আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে।
অপারেশনাল সার্ভিসের বরাতে তাস জানাচ্ছে, শনিবার ভোরের দিকে রঙিন গম্বুজের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত রেড স্কয়ারের এই ঐতিহাসিক গির্জায় আগুন লেগেছিল।
এ বিষয়ে খবর প্রচার করেছে বার্তা সংস্থা এএফপি।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
তবে, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাসের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
সংস্থাটির একটি সূত্র জানাচ্ছে, ‘প্রথম তলায় পরিচালকের কার্যালয়ে ব্যক্তিগত জিনিসপত্র ও আসবাবপত্রে আগুন ধরে যায়। এরপর আগুন প্রায় ১০ বর্গমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।’
তাস জানাচ্ছে, আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে প্রায় ১০টি অগ্নিনির্বাপক যান পাঠানো হয়েছিল। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয়েছে।
আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে ভোটার উপস্থিতি ৭৭.৭ শতাংশ, ১৯৯৯ সালের পর সর্বোচ্চ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন