ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আগামী ৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস


আগামী ৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন স্থানে টানা পাঁচ দিন ভারী বর্ষণ হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সব বিভাগে বজ্রবৃষ্টি ঝরার সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

শনিবার (১ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার (১ আগস্ট) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময় উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ দুটি দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরও পড়ুন: ইসরাইল নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা অধরাই

রোববার (২ আগস্ট) সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (৩ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী পাঁচদিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন: ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে, লিকুদ পার্টি এগিয়ে

সাপ্তাহজুড়েই বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকবে। মেয়াদের শেষের দিকে বৃষ্টির বেগ কিছুটা বাড়লেও, পাঁচ দিন পার হওয়ার পর তা ধীরে ধীরে হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জন্মসনদে ভুয়া মাতার নাম অন্তর্ভুক্তি, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০১:২০ পি.এম


জন্মসনদে ভুয়া মাতার নাম অন্তর্ভুক্তি, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

জন্মদাতা মা না হয়েও অন্য একটি নারীর নাম মা হিসেবে অন্তর্ভুক্ত করে জন্ম নিবন্ধন সনদ ইস্যুর ঘটনায় সংশ্লিষ্ট নিবন্ধক ও নিবন্ধন সহকারীর বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে জন্ম ও মৃত্যু নিবন্ধন, রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়।

স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জন্ম ও মৃত্যু নিবন্ধন, রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে সম্প্রতি জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, জন্ম নিবন্ধন প্রক্রিয়ায় দায়িত্বে অবহেলা এবং তথ্য যাচাই-বাছাইয়ে ব্যর্থতার কারণে এ অনিয়ম সংঘটিত হয়েছে।

চিঠি অনুযায়ী, পপি আক্তার (জন্ম সনদ নম্বর-১৯৯৭৫১১৪৩২৫০৩৪৪২২) নামের এক নারীকে জন্মদাতা মা হিসেবে দেখিয়ে কাশপিয়া আক্তার (জন্ম সনদ নম্বর-২০২৫৫১১৪৩২৫১১৮৯৬০) নামে একটি জন্ম নিবন্ধন সনদ ইস্যু করা হয়েছিল।

পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে জানা যায়, পপি আক্তার কাশপিয়া আক্তারের জন্মদাতা মা নন। ফলে পপি আক্তারের প্রকৃত জৈবিক সন্তানের জন্ম নিবন্ধনের আবেদন জটিলতার মধ্যে পড়ে এবং তা সম্পন্ন করা সম্ভব হচ্ছে না।

বিডিআরআইএস (বিডিআরআইএস) সিস্টেম পর্যালোচনায় দেখা যায়, ২০২৫ সালের ৩০ এপ্রিল চরশাহী ইউনিয়ন পরিষদ থেকে উক্ত জন্ম নিবন্ধন সনদটি ইস্যু করা হয়েছিল।

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় জানিয়েছে, জন্ম নিবন্ধন সনদ ইস্যুর আগে আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্রের সত্যতা যাচাই করা নিবন্ধক ও নিবন্ধন সহকারীর আইনগত দায়িত্ব। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তারা যথাযথ যাচাই-বাছাই না করেই সনদ ইস্যু করায় ভুয়া তথ্য সরকারি নথিতে অন্তর্ভুক্ত হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, এ ধরনের অবহেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪-এর ২১(১) ধারার সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি দায়িত্ব পালনে গুরুতর গাফিলতির শামিল।

ঘটনাটির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুটি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমত, জন্ম নিবন্ধনের জন্য মিথ্যা তথ্য প্রদানকারী ব্যক্তির বিরুদ্ধে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪-এর ২১(২) ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র যাচাই না করে জন্ম সনদ ইস্যু করায় সংশ্লিষ্ট নিবন্ধক ও নিবন্ধন সহকারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় নির্দেশনায় আরও উল্লেখ করেছে, বিষয়টি দ্রুত নিষ্পত্তি করে গৃহীত পদক্ষেপের বিস্তারিত প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে দপ্তরে পাঠাতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী টুকু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০১:২১ পি.এম


শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। শিক্ষার্থীদের জন্য 'মিড-ডে' মিল কর্মসূচি চালুর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ আরও এগিয়ে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে 'মিড-ডে' মিল কর্মসূচির উদ্বোধন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেছিলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। সরকার শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও (এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ) অংশ নিতে গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে একজন শিক্ষার্থী পড়াশোনা শেষ করার পর যেন একাধিক পেশায় নিজেকে গড়ে তোলার সুযোগ পায়, সে লক্ষ্যেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন প্রাথমিক স্তর থেকেই শুরু করতে হবে। তিনি উল্লেখ করেন, খালেদা জিয়ার সময় প্রাথমিক পর্যায়ে অবৈতনিক শিক্ষা চালু হয়েছিল, যা পরবর্তীতে ডিগ্রি পর্যায় পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের বৃত্তি কার্যক্রমও চালু রয়েছে। এসব উদ্যোগ শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন তিনি।

তিনি আরও বলেন, স্কুলগুলোতে শিক্ষার্থীদের প্রোটিনের চাহিদা নিশ্চিত করাও সরকারের অন্যতম অগ্রাধিকার। বিশেষকরে, স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের প্রোটিনের চাহিদা কীভাবে পূরণ করা যায়, সে বিষয়ে সরকার পরিকল্পনা করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মোল্লা সহ অন্যান্যরা।

বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং নিয়মিত পুষ্টিকর খাবার নিশ্চিত করতে 'মিড-ডে' মিল কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। তাদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষার মান উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের র‌্যালি অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০১:২৬ পি.এম


রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের র‌্যালি অনুষ্ঠিত

‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান : টেকসই উদ্যোগ করি বেগবান’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রাজবাড়ীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন। আলোচনা সভায় বক্তারা শিশুর জন্মের পর প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানোর গুরুত্ব, মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে মাতৃদুগ্ধ পানের প্রয়োজনীয়তা এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, আগামী শুক্রবার বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের কর্মসূচি শেষ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝড়ো বাতাসে হাওরে নৌকাডুবি, প্রাণ গেল ১ জনের, নিখোঁজ ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০১:২৭ পি.এম


ঝড়ো বাতাসে হাওরে নৌকাডুবি, প্রাণ গেল ১ জনের, নিখোঁজ ৩

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একটি হাওরে নৌকা ডুবে যাওয়া ঘটনায় একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই ঘটনায় এখন পর্যন্ত আরো তিনজন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক ৯টার সময় উপজেলার মাইয়ার হাওরের তীরবর্তী এলাকার এ দুর্ঘটনা ঘটেছে।

শনিবার (১ আগস্ট) সকালে ফায়ার সার্ভিস এবং পুলিশের যৌথ অভিযানে অরুণ কুমার দাস (৫৪) নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিখোঁজ থাকা বাকি তিনজন হলেন: উপজেলার ভবানীপুর গ্রামের অধীর দেবনাথ (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) এবং সতীন্দ্র দেবনাথ (৫২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পার্শ্ববর্তী কেশবপুর গ্রামে একটি হরিনাম সংকীর্তন অনুষ্ঠান দেখে কয়েকজন গ্রামবাসী একটি ছোট নৌকায় করে ভবানীপুর গ্রামে ফিরছিলেন। তবে বৈরী আবহাওয়া, ঝড়োবাতাস এবং অতিরিক্ত যাত্রী বহন করায় মাইয়ার হাওরের তীরবর্তী এলাকায় এসে নৌকাটি উল্টে ডুবে যায়। এ সময় নৌকার বেশিরভাগ যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও প্রবল স্রোতের কারণে চারজন পানির তলায় তলিয়ে যায়।

শনিবার সকালে জগন্নাথপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী এবং স্থানীয় থানার পুলিশ যৌথভাবে হাওরে উদ্ধার অভিযান পরিচালনা শুরু করে। অভিযানের একপর্যায়ে অরুণ কুমার দাসের মরদেহ উদ্ধার করা হয়। অন্য তিনজনকে উদ্ধারের জন্য উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী তোলা এবং অস্বাভাবিক ঝড়োবাতাসের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে একজনের মরদেহ উদ্ধার করেছে এবং নিখোঁজ বাকি তিনজনের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%