ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী টুকু


শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। শিক্ষার্থীদের জন্য 'মিড-ডে' মিল কর্মসূচি চালুর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ আরও এগিয়ে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে 'মিড-ডে' মিল কর্মসূচির উদ্বোধন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেছিলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। সরকার শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও (এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ) অংশ নিতে গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে একজন শিক্ষার্থী পড়াশোনা শেষ করার পর যেন একাধিক পেশায় নিজেকে গড়ে তোলার সুযোগ পায়, সে লক্ষ্যেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণের দায়ে আতিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন প্রাথমিক স্তর থেকেই শুরু করতে হবে। তিনি উল্লেখ করেন, খালেদা জিয়ার সময় প্রাথমিক পর্যায়ে অবৈতনিক শিক্ষা চালু হয়েছিল, যা পরবর্তীতে ডিগ্রি পর্যায় পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের বৃত্তি কার্যক্রমও চালু রয়েছে। এসব উদ্যোগ শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন তিনি।

তিনি আরও বলেন, স্কুলগুলোতে শিক্ষার্থীদের প্রোটিনের চাহিদা নিশ্চিত করাও সরকারের অন্যতম অগ্রাধিকার। বিশেষকরে, স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের প্রোটিনের চাহিদা কীভাবে পূরণ করা যায়, সে বিষয়ে সরকার পরিকল্পনা করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মোল্লা সহ অন্যান্যরা।

বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং নিয়মিত পুষ্টিকর খাবার নিশ্চিত করতে 'মিড-ডে' মিল কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। তাদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষার মান উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও পড়ুন: জাতীয়তাবাদী শক্তিকে নস্যাৎ করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের র‌্যালি অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০১:২৬ পি.এম


রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের র‌্যালি অনুষ্ঠিত

‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান : টেকসই উদ্যোগ করি বেগবান’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রাজবাড়ীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন। আলোচনা সভায় বক্তারা শিশুর জন্মের পর প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানোর গুরুত্ব, মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে মাতৃদুগ্ধ পানের প্রয়োজনীয়তা এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, আগামী শুক্রবার বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের কর্মসূচি শেষ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝড়ো বাতাসে হাওরে নৌকাডুবি, প্রাণ গেল ১ জনের, নিখোঁজ ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০১:২৭ পি.এম


ঝড়ো বাতাসে হাওরে নৌকাডুবি, প্রাণ গেল ১ জনের, নিখোঁজ ৩

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একটি হাওরে নৌকা ডুবে যাওয়া ঘটনায় একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই ঘটনায় এখন পর্যন্ত আরো তিনজন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক ৯টার সময় উপজেলার মাইয়ার হাওরের তীরবর্তী এলাকার এ দুর্ঘটনা ঘটেছে।

শনিবার (১ আগস্ট) সকালে ফায়ার সার্ভিস এবং পুলিশের যৌথ অভিযানে অরুণ কুমার দাস (৫৪) নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিখোঁজ থাকা বাকি তিনজন হলেন: উপজেলার ভবানীপুর গ্রামের অধীর দেবনাথ (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) এবং সতীন্দ্র দেবনাথ (৫২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পার্শ্ববর্তী কেশবপুর গ্রামে একটি হরিনাম সংকীর্তন অনুষ্ঠান দেখে কয়েকজন গ্রামবাসী একটি ছোট নৌকায় করে ভবানীপুর গ্রামে ফিরছিলেন। তবে বৈরী আবহাওয়া, ঝড়োবাতাস এবং অতিরিক্ত যাত্রী বহন করায় মাইয়ার হাওরের তীরবর্তী এলাকায় এসে নৌকাটি উল্টে ডুবে যায়। এ সময় নৌকার বেশিরভাগ যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও প্রবল স্রোতের কারণে চারজন পানির তলায় তলিয়ে যায়।

শনিবার সকালে জগন্নাথপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী এবং স্থানীয় থানার পুলিশ যৌথভাবে হাওরে উদ্ধার অভিযান পরিচালনা শুরু করে। অভিযানের একপর্যায়ে অরুণ কুমার দাসের মরদেহ উদ্ধার করা হয়। অন্য তিনজনকে উদ্ধারের জন্য উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী তোলা এবং অস্বাভাবিক ঝড়োবাতাসের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে একজনের মরদেহ উদ্ধার করেছে এবং নিখোঁজ বাকি তিনজনের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুর ও ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু, আতঙ্ক ছড়িয়ে পড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩১ পি.এম


মিরপুর ও ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু, আতঙ্ক ছড়িয়ে পড়েছে

রাজধানীর মিরপুর ১০ নম্বর ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু পাওয়ার খবর শুনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুরের দিকে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সংস্থার প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক বিশেষভাবে উল্লেখ করেন, একসঙ্গে দুটি স্থানে বোমা সদৃশ বস্তু পাওয়ার খবর পাওয়া গেছে। এর একটি মিরপুরে এবং অন্যটি তেজগাঁও এলাকার ফার্মগেটে অবস্থিত। ঘটনাস্থলে বিশেষজ্ঞ দলের সদস্যরা কাজ করছে।

অন্যদিকে, মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে জানান, কিছুক্ষণ আগে তারা বিষয়টি সম্পর্কে জানতে পেরেছেন। ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে বস্তুগুলো পরীক্ষা করছেন।

তিনি আরও বলেন, এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, বস্তুটি সত্যিকার অর্থে বিস্ফোরক কিনা।

এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্ষতিগ্রস্তদের সহায়তায় চন্দ্রঘোনায় জেলা পরিষদের চাল বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩৫ পি.এম


ক্ষতিগ্রস্তদের সহায়তায় চন্দ্রঘোনায় জেলা পরিষদের চাল বিতরণ

সাম্প্রতিক সময়ে রাঙ্গামাটিতে টানা বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে চাল বিতরণ করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।

শনিবার সকালে জেলা পরিষদের উদ্যোগে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের সদস্য ক্যাসিং মং মারমা চাল বিতরণ করেন।

চাল বিতরণ অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. ইয়াসিন মামুন, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. জাকির হোসেন, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলার ৬১টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে চাল এবং অন্যান্য উপকারভোগীদের মধ্যে ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়।

জেলা পরিষদ সদস্য ক্যাসিং মং মারমা বাসস’কে জানান, সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করার জন্য রাঙ্গামাটি জেলা পরিষদে বরাদ্দকৃত ৪০ মেট্রিক টন চালের অংশ হিসেবে চন্দ্রঘোনা ইউনিয়নে মোট ৮ হাজার ৫শ’ কেজি চাল বিতরণ করা হয়েছে।

এ সময় উপকারভোগীরাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%