ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অফিস করবেন বঙ্গভবনে, থাকবেন স্পিকারের বাসভবনে


ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অফিস করবেন বঙ্গভবনে, থাকবেন স্পিকারের বাসভবনে

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে অফিস করবেন এবং সংসদ ভবনে স্পিকারের বাসভবনে থাকবেন।

শনিবার (২৫ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এই গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন।

সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাসভবন এবং তার চারপাশে রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য নিয়োজিত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গত শুক্রবার (২৪ জুলাই) বিকেল থেকে কার্যকর হয়েছে।

আরও পড়ুন: কুড়িগ্রামে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে চার খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

গত শুক্রবার মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলে, সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রোববার সকাল ১১টা ৩০ মিনিটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতি সৌধে বীর শহীদদের জাতীয় স্মৃতি স্তম্ভের পুস্তক অর্পণ করবেন এবং সাড়ে ১২টা ৩০ মিনিটে শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাঙাচোরা সড়কে প্রতিদিনের দুর্ভোগ, আতঙ্কে শিক্ষার্থী ও পথচারীরা

আন্তর্জাতিক ডেস্ক

তরিকুল ইসলাম , ভাণ্ডারিয়া প্রতিনিধি

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


ভাঙাচোরা সড়কে প্রতিদিনের দুর্ভোগ, আতঙ্কে শিক্ষার্থী ও পথচারীরা

প্রতিটি সকাল যেন মানুষের জন্য নতুন এক সংগ্রামের চিত্র। একদিকে ভারী বইয়ের ব্যাগ নিয়ে কোমলমতি শিক্ষার্থীরা স্কুলে ছুটছেন, অন্যদিকে জীবিকার তাগিদে বের হওয়া হাজারো খেটে খাওয়া মানুষ। কিন্তু সকলের পথেই এসে যোগ হয় একই দুর্ভোগ ও আতঙ্কের মুখোমুখি। এটি কোনো দুর্গম পাহাড়ের গল্প নয়, বরং পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুরা গ্রামের ওপর দিয়ে ভিটাবাড়িয়া ইউনিয়নের সঙ্গে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ সড়কের দৈনিক চিত্র।

প্রতিদিন সকালে এই সড়কটি দিয়ে যাতায়াত করেন ভাণ্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ৬৮ নম্বর উচ্চ বিদ্যালয়, ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন সিনিয়র কামিল মাদরাসা, ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজ এবং থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী। পাশাপাশি সাধারণ পথচারী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ হাজারো মানুষও প্রতিদিন এই সড়কটি ব্যবহার করেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে সড়কটি বিভিন্ন জায়গায় বহু বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এ সড়কটি আর চলাচলের উপযোগী থাকে না; হয়ে পড়ে এক হাঁটু কাদা ও জল জমে থাকা জায়গা। তখন সড়কটির চলাচলের পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে যায়। রিকশা, ভ্যানসহ ছোট যানবাহন চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। কখনো যানবাহন উল্টে যাচ্ছে, আবার কখনো গর্তে আটকে গিয়ে নষ্ট হচ্ছে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ।

এ ছাড়াও, সড়কটি ব্যবহারকারী অসুস্থ রোগীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরি প্রয়োজনে হাসপাতালে যাওয়ার সময় ভাঙাচোরা সড়কের প্রতিটি ঝাঁকুনি যেন রোগীর কষ্টকে বাড়িয়ে দেয়। অন্যদিকে রিকশা ও ভ্যানচালকদের প্রতিদিন আর্থিক ক্ষতির মাশুল গুনতে হচ্ছে।

বিশেষ করে বৃষ্টির দিনের সময়ে শিক্ষার্থীদের নিষ্ঠুর ভোগান্তি বেড়ে যায়। সকালে সুন্দর পোশাকে স্কুলে বের হলেও কাদা-পানিতে অনেকের জামাকাপড় নোংরা হয়ে যায় এবং বই-খাতা ভিজে যায়। ফলে কাদামাখা ও ভেজা পোশাকে তাদের ক্লাস করতে হয়।

দশম শ্রেণির শিক্ষার্থী মমিতা আক্ষেপ করে বলেন, "সকালে সুন্দর করে ইউনিফর্ম পরে স্কুলে বের হই। কিন্তু একটু বৃষ্টি হলেই রাস্তায় কাদা-পানিতে গর্ত দেখা যায় না। প্রায়ই পিছলে পড়ে জামাকাপড় নষ্ট হয়, বই-খাতাও ভিজে যায়। ভেজা ও কাদামাখা কাপড়ে ক্লাস করতে খুব কষ্ট হয়।"

অভিভাবক আল আমিন মুন্সি ক্ষোভ প্রকাশ করেন বলছেন, "সন্তানকে স্কুলে পাঠিয়ে সারাক্ষণ আতঙ্কে থাকি। রিকশায় উঠলেও মনে হয়, এই বুঝি উল্টে গেলাম। এটা শুধু একটি রাস্তার সমস্যা নয়, আমাদের পুরো এলাকার মানুষের দুর্ভোগের কারণ।"

রিকশাচালক কালাম হাওলাদার বলেন, "এই রাস্তা দিয়ে গেলে রিকশার পার্টস ভাইঙ্গা যায়। চাকা গর্তে পড়ে কাইত হয়ে যায়। সারাদিন যে কয় টাকা কামাই করি, তার অর্ধেকের বেশি চইলা যায় রিকশা ঠিক করতে।"

স্থানীয়দের দাবি, সড়কটি দ্রুত সংস্কার করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষের চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হবে।

এ বিষয়ে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. হাসিবুল হাসান জানিয়েছেন, সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পৌর প্রকৌশলীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ভাণ্ডারিয়া পৌরসভার প্রকৌশলী গাজী নজরুল ইসলাম জানান, সড়কটির সংস্কার কাজের অনুমোদনের জন্য প্রস্তাবনা ঢাকায় পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলেই দ্রুত সংস্কারকাজ শুরু হবে।

তবে স্থানীয়দের প্রশ্ন, দপ্তরিক প্রক্রিয়ায় সময় লাগলেও মানুষের দুর্ভোগ কি থেমে থাকবে? কাদাপানিতে আটকে যাওয়া হাজারো মানুষের দৈনন্দিন জীবন ও শিক্ষার্থীদের শিক্ষাজীবন তো অপেক্ষা করতে পারে না। তাই ভাণ্ডারিয়াবাসীর প্রত্যাশা, কাগজপত্র ও অনুমোদনের ফাইল দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে যাবে। সংস্কারের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ সড়কটি ফিরে পাবে তার স্বাভাবিক রূপ, আর হাজারো মানুষ ও শিক্ষার্থীর প্রতিদিনের চলাচল মুক্ত হবে দীর্ঘদিনের দুর্ভোগ ও আতঙ্ক থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধেয়ে আসছে ‘নউল’, ২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


ধেয়ে আসছে ‘নউল’, ২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন

টাইফুন নউল বর্তমানে চীনের দক্ষিণাঞ্চলের উপকূলের দিকে এগিয়ে আসছে। এ কারণে প্রায় ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। একইসঙ্গে রেল চলাচলও স্থগিত করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে যে, শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা থেকে রোববার (২৬ জুলাই) সকালের মধ্যে হংকং থেকে গুয়াংডং প্রদেশ পর্যন্ত উপকূলীয় এলাকায় টাইফুনটি আঘাত হানতে পারে।

শনিবার, আবহাওয়া কেন্দ্র চার স্তরের সতর্কতা ব্যবস্থার দ্বিতীয় সর্বোচ্চ স্তর ‘কমলা সতর্কতা’ বহাল রেখেছে। এর আগে সংস্থাটি জানিয়েছিল যে, গুয়াংডং এবং পার্শ্ববর্তী ফুজিয়ানে প্রবল ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাত হতে পারে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে যে, শুক্রবার রাত পর্যন্ত গুয়াংডং প্রদেশে ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।

এছাড়া, সাগরে অবস্থিত মাছ ধরার নৌযানগুলো ঝড় থেকে নিরাপদে থাকতে বন্দরে ফিরে আসার খবরও পাওয়া গেছে সিসিটিভির মাধ্যমে।

সিসিটিভির প্রতিবেদন অনুসারে, শনিবার সকালে গুয়াংডংয়ে কয়েকটি ট্রেন চলাচল বন্ধ থাকবে। রোববার প্রদেশটির সব ট্রেন পরিষেবা স্থগিত থাকবে।

স্থানীয় গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে, গুয়াংডং প্রদেশের চাওঝৌ শহরের স্কুলগুলোকে ক্যাম্পাসে সব ধরনের শিক্ষা এবং অন্যান্য কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এই মাসেই চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে চরম আবহাওয়া ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। গুয়াংশি অঞ্চলে টাইফুন মায়সাকের কারণে ভয়াবহ বন্যায় ৩৯ জনের মৃত্যু হয়েছে।

মায়সাকের প্রভাবে মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে বজ্রঝড় এবং প্রবল বাতাসে আরও ১১ জন নিহত এবং ৩৩১ জন আহত হয়েছেন।

বিজ্ঞানীরা সতর্ক করে জানাচ্ছেন যে, জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে পৃথিবীর উষ্ণতা বাড়তে থাকায় বিশ্বজুড়ে চরম আবহাওয়ার ঘটনা ক্রমশ ঘন এবং তীব্র হয়ে উঠতে পারে।

চীন বিশ্বের সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশের মর্যাদা অর্জন করেছে, কিন্তু নবায়নযোগ্য জ্বালানি খাতে এটি বিশ্বের অন্যতম শীর্ষ শক্তি হিসেবে অবস্থান করছে। ২০৬০ সালের মধ্যে নিজেদের অর্থনীতিকে কার্বন-নিরপেক্ষ পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে বেইজিং।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে বাকৃবিতে পিআইবির প্রশিক্ষণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


দুই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে বাকৃবিতে পিআইবির প্রশিক্ষণ শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ক্যাম্পাস সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিনদিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

এই প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বাকৃবিসাস) পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) মোট ৪০ জন ক্যাম্পাস সাংবাদিক অংশগ্রহণ করছেন।

এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শনিবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, যিনি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। প্রথম দিনের প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন জি. এম. মোস্তাফিজুল আলম।

প্রশিক্ষণে মাল্টিমিডিয়া রিপোর্টিং, এআইভিত্তিক সাংবাদিকতা, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং) এবং ডিজিটাল সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। তিনদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা আগামী সোমবার শেষ হবে।

উদ্বোধনী বক্তব্যে, অধ্যাপক ড. মো. শহীদুল হক উল্লেখ করেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতা করছে। তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য এ ধরনের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা বিশেষভাবে উল­লেখ করেন তিনি। প্রশিক্ষণের বিষয়বস্তু সময়োপযোগী এবং এর মাধ্যমে বর্তমান সাংবাদিকতার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সম্ভব।

তিনি আরও বলেন, আধুনিক মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ফ্যাক্ট-চেকিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সঠিক ব্যবহার নিশ্চিত করে গুজবের ঊর্ধ্বে উঠে সংবাদের পেছনের সত্য উদঘাটন করা প্রয়োজন। একই সঙ্গে সাংবাদিকতায় নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নৈতিকতার বিচ্যুতি সমাজের জন্য ক্ষতিকর হতে পারে। সুতরাং, এ বিষয়ে সবার সচেতন থাকা অবশ্যক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে বিক্ষোভকারীদের উচ্ছ্বাস, হাওড়ায় মিষ্টি বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে বিক্ষোভকারীদের উচ্ছ্বাস, হাওড়ায় মিষ্টি বিতরণ

বিক্ষোভকারীদের দাবির কাছে অবশেষে মাথা নোয়ালো নরেন্দ্র মোদি সরকার।

শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান।

তাঁর পদত্যাগের খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েন জেন জি (Gen Z) প্রজন্মের আন্দোলনকারীরা।

একদিকে দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’র ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে, অন্যদিকে বেঙ্গালুরু, চেন্নাই ও কলকাতাতেও আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।

শনিবার দুপুরে কলকাতা সংলগ্ন হাওড়া ময়দানে বিক্ষোভরত শিক্ষার্থীরা সাধারণ পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

পদত্যাগের খবর পৌঁছাতেই গত কয়েক দিনের মতো সেখানে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী জমায়েত হন।

তারা প্রথমে সমবেত হয়ে জাতীয় সংগীত গান, এরপর নিজেদের মধ্যে ও পথচলতি মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

গত কয়েকদিন ধরে হাওড়া ময়দানে অনশনরত শিক্ষার্থী রোহিণী মালিক আন্দোলনের সফলতা নিয়ে বলেন, “এটা আমাদের আন্দোলনের জয়, জেন জি’র জয়।

ধর্ম-বর্ণ নির্বিশেষে রাজনীতিমুক্ত এই আন্দোলনে আমাদের একটাই পতাকা ছিল—দেশের তেরঙ্গা পতাকা।

নানা কটু মন্তব্য সত্ত্বেও আমরা লক্ষ্যে অবিচল ছিলাম।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হয়তো বুঝতে পেরেছেন তিনি সঠিকভাবে কাজ করতে পারছিলেন না, তাই পদত্যাগ করেছেন।

আমাদের প্রত্যাশা, এবার শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনা বন্ধ হবে।”

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “ছাত্র আন্দোলনের মূল দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, যা তিনি মেনে নিয়েছেন।

সরকার এ বিষয়ে নানাবিধ পদক্ষেপ নিয়েছে, যা নিয়ে সংসদে আলোচনা হবে।”

অন্যদিকে, শিলিগুড়ির সাবেক মেয়র ও তৃণমূল কংগ্রেস নেতা গৌতম দেব কটাক্ষ করে বলেন, “যন্তর মন্তরের এই আন্দোলনকে প্রথমে কেন্দ্রীয় মন্ত্রীরা উপেক্ষা করেছিলেন।

কিন্তু যখন আন্দোলন সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ল, তখন সরকার আলোচনায় বসতে বাধ্য হলো।

পদত্যাগ করতে বাধ্য হলেন শিক্ষামন্ত্রী।

এটি ছাত্র সমাজের বড় জয়।”

তবে অভিযোগ অস্বীকার করে পশ্চিমবঙ্গ বিজেপির সংসদ সদস্য জগন্নাথ সরকার বলেন, “বিজেপি একটি নীতিনিষ্ঠ দল, যা দেশের স্বার্থকে সর্বাগ্রে গুরুত্ব দেয়।

দেশের স্বার্থেই ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি কোনোভাবেই কোনো কেলেঙ্কারির সঙ্গে জড়িত নন।

বিজেপি সবসময় স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতিতে বিশ্বাস করে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%