০৬:২৪ পি.এম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ক্যাম্পাস সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিনদিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
এই প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বাকৃবিসাস) পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) মোট ৪০ জন ক্যাম্পাস সাংবাদিক অংশগ্রহণ করছেন।
এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শনিবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের দীর্ঘ অপেক্ষা
পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, যিনি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। প্রথম দিনের প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন জি. এম. মোস্তাফিজুল আলম।
প্রশিক্ষণে মাল্টিমিডিয়া রিপোর্টিং, এআইভিত্তিক সাংবাদিকতা, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং) এবং ডিজিটাল সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। তিনদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা আগামী সোমবার শেষ হবে।
উদ্বোধনী বক্তব্যে, অধ্যাপক ড. মো. শহীদুল হক উল্লেখ করেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতা করছে। তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য এ ধরনের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা বিশেষভাবে উললেখ করেন তিনি। প্রশিক্ষণের বিষয়বস্তু সময়োপযোগী এবং এর মাধ্যমে বর্তমান সাংবাদিকতার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সম্ভব।
তিনি আরও বলেন, আধুনিক মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ফ্যাক্ট-চেকিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সঠিক ব্যবহার নিশ্চিত করে গুজবের ঊর্ধ্বে উঠে সংবাদের পেছনের সত্য উদঘাটন করা প্রয়োজন। একই সঙ্গে সাংবাদিকতায় নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নৈতিকতার বিচ্যুতি সমাজের জন্য ক্ষতিকর হতে পারে। সুতরাং, এ বিষয়ে সবার সচেতন থাকা অবশ্যক।
আরও পড়ুন: ধর্মীয় উৎসব শিশুদের নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেয়: ডেপুটি স্পিকার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন