০৩:৫৯ পি.এম
দিনটি শুরু করেছিলেন সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে অবস্থান করে। তবে অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। দ্বিতীয় দিনের চতুর্থ ওভারে মার্কো ইয়ানসেনের বলকে ছক্কা মেরে লিটন তার টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পূর্ণ করেন। সেঞ্চুরি উদ্যাপনে তিনি কিছুটা ভিন্নভাবে মেতে ওঠেন।
সেঞ্চুরি করার পর লিটন পকেট থেকে একটি কাগজ বের করেন। ওই কাগজে তার মেয়ের উদ্দেশে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য...’।
এদিকে, লিটনের সঙ্গে অপর প্রান্তে ব্যাটিং করছেন মেহেদী হাসান মিরাজ। উভয়েই দলের স্কোরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন: লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে সংগ্রহ করল ৪০০ রান
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯১ ওভার শেষে ৬ উইকেটে ৩৫৯ রান। লিটন ১১৪ রান এবং মিরাজ ১০ রানে অপরাজিত রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন