০৪:৫৩ পি.এম
ইরানের পশ্চিমাঞ্চলীয় হামাদান প্রদেশের নাহাভান্দ শহরের নিকটবর্তী স্থানে ইরানি আকাশ প্রতিরক্ষা বাহিনী একটি ‘অরবিটার-৪’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে, যা ইসরাইলের তৈরি।
এটি ইরানের আকাশসীমায় ড্রোন শনাক্ত ও প্রতিহত করার ধারাবাহিক ঘটনার মধ্যে একটি নতুন সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
রোববার (১৫ নভেম্বর) ফার্স নিউজ এজেন্সি দেশটির পশ্চিমাঞ্চলীয় আকাশ প্রতিরক্ষা বাহিনীর একটি বিবৃতির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে। তবে, ড্রোনটি কখন ভূপাতিত হয়েছে এবং কীভাবে সেটি শনাক্ত ও প্রতিহত করা হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: সৌদিতে গ্রেপ্তার নাবালক শিয়া যুবকের মৃত্যুদণ্ড কার্যকর
সাম্প্রতিক মাসগুলোতে ইরান বারংবার তাদের আকাশসীমায় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। তেহরানের দাবি অনুযায়ী, এসব ড্রোনের অধিকাংশই যুক্তরাষ্ট্রের। বিশেষ করে, দেশটির দক্ষিণাঞ্চল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর আশপাশে এসব ঘটনা ঘটেছে।
এর আগে ইরান অরবিটার পরিবারের ইসরাইলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল। গত মার্চে ইসফাহানের আকাশে একই মডেলের আরেকটি ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটেছে, যা দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন