ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চিন্ময়কে কেরানীগঞ্জের বিশেষ কারাগারে পাঠানো হল


চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চিন্ময়কে কেরানীগঞ্জের বিশেষ কারাগারে পাঠানো হল

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।

সোমবার ভোর ৫টার দিকে তাকে কেরানীগঞ্জের কারাগারে পাঠানো হয়। তিনি বর্তমানে ওই কারাগারে অবস্থান করছেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, ‘বিশেষ কারণে অথবা কোনো বন্দি আলোচিত হওয়ার কারণে নিয়মমাফিক তাকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়। এর অংশ হিসেবে চিন্ময় কৃষ্ণ দাশকে সোমবার ভোর ৫টায় কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সেখানে রয়েছেন।’

আরও পড়ুন: কণ্ঠশিল্পী মমতাজসহ তিনজনকে গ্রেপ্তারের নির্দেশ

চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলাসহ একাধিক মামলা রয়েছে।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় ১৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় ১৭ জন নিহত

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার এই তথ্য প্রকাশ করেছে দেশটির পুলিশ। দীর্ঘ সময় ধরে হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে উদ্বেগের মধ্যে নতুন করে সহিংসতার এই ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকায়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ আফ্রিকায় প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন মানুষ হত্যার শিকার হন। মাদক ব্যবসা, অবৈধ খনন কার্যক্রম এবং মিনিবাস ট্যাক্সির রুট নিয়ন্ত্রণের মতো বিভিন্ন কারণে এই হত্যাকাণ্ডগুলো ঘটে।

পুলিশ জানায়, প্রথম ঘটনাটি ঘটে সোমবার ভোরে রাজধানী প্রিটোরিয়ার উপকণ্ঠে একটি অনানুষ্ঠানিক বসতি থেকে নয়জনের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের একজন মুখপাত্র বলেন, ‘আজ সকালে একটি ছোট ঘর থেকে গুলিবিদ্ধ অবস্থায় নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

নিহতদের মধ্যে ছয়জন পুরুষ এবং তিনজন নারী রয়েছে।

দ্বিতীয় ঘটনাটি ঘটে দেশের পূর্বাঞ্চলীয় শহর পিটারমারিটজবার্গের বাইরের একটি আধা-গ্রামীণ এলাকায়। রোববার গভীর রাতে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গুলিবিদ্ধ গাড়ি দেখতে পায়।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘গাড়ির ভেতর থেকে আটজন পুরুষকে উদ্ধার করা হয়। তাদের শরীরে একাধিক গুলির ক্ষত ছিল। ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করা হয়।’

নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনই কোনো ধারণা করা যাচ্ছে না বলে জানিয়েছেন কোয়াজুলু-নাটাল প্রদেশের পুলিশ মুখপাত্র কর্নেল রবার্ট নেতশিউন্ডা।

নিউজরুম আফ্রিকা টেলিভিশনকে তিনি বলেন, ‘এ ধরনের গুলির ঘটনা আমরা আগেও দেখেছি। কখনো গবাদিপশু চুরি, কখনো মাদক ব্যবসা, আবার কখনো ট্যাক্সি চলাচলের রুট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এসব হামলা হয়ে থাকে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩৯ বছরে এক হাজার মসজিদ ও ২ লাখ মরদেহের দাফন করেছে এএমআই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


৩৯ বছরে এক হাজার মসজিদ ও ২ লাখ মরদেহের দাফন করেছে এএমআই

প্রচারের আলো থেকে দূরে থেকে টানা ৩৯ বছর ধরে মানবসেবার কাজে নিয়োজিত রয়েছে আল মারকাজুল ইসলামী (এএমআই)। ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি এনজিও বিষয়ক ব্যুরো ও সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত, যা দেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ ইসলামি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। তাদের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ত্রাণ, চিকিৎসা, শিক্ষা ও দাফনসেবা প্রদান করেছে কয়েক কোটি মানুষের কাছে।

সংস্থাটির প্রতিষ্ঠাতা ছিলেন নড়াইলের সাবেক সংসদ সদস্য মুফতি শহীদুল ইসলাম (রহ.)। তাঁর মৃত্যুর পর, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তাঁর ছেলে মাওলানা হামজা শহীদুল ইসলাম। বর্তমানে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে অবস্থিত সংস্থাটির প্রধান কার্যালয়। সারা দেশে ৪৫০ জনের বেশি কর্মী বিভিন্ন কার্যক্রমে নিয়োজিত রয়েছেন।

মাওলানা হামজা শহীদুল ইসলাম বলেন, "মানুষের সেবা ছিল আমার আব্বার স্বপ্ন। আল মারকাজুল ইসলামী সেই স্বপ্নেরই ফসল। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর স্বপ্ন বাস্তবায়নে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি।"

তিনি আরও জানান, "আমরা প্রচারের জন্য কাজ করি না। সম্মানিত দাতারা যে আমানত আমাদের হাতে তুলে দেন, তার হিসাব তাঁদের সামনে তুলে ধরতে যতটুকু প্রয়োজন, আমাদের প্রচার ততটুকুই। এর বাইরে আমাদের চাওয়া শুধু আল্লাহর সন্তুষ্টি।"

হাদিসের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি উল্লেখ করেন, "রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে থাকে, আল্লাহ ততক্ষণ সেই বান্দার সাহায্যে থাকেন।" (সহিহ মুসলিম) ৩৯ বছর ধরে এই হাদিসই আমাদের পথচলার শক্তি।

২০২০ সালে করোনা মহামারি যখন দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয়, তখন মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করা কঠিন হয়ে পড়ে। সংক্রমণের ভয়ে অনেক ক্ষেত্রে স্বজনেরাও কাছে আসেননি। হাসপাতাল, বাড়ি কিংবা বিভিন্ন স্থানে পড়ে থাকত মরদেহ। এমন সংকটময় পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে আসে আল মারকাজুল ইসলামী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগের বর্তমান কাজগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড: তুষার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


আওয়ামী লীগের বর্তমান কাজগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড: তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগ লগি-বৈঠা নিয়ে যে তাণ্ডব চালাচ্ছে, তা রাজনীতি নয় বরং সন্ত্রাসী কর্মকাণ্ড।

তিনি সোমবার (১৬ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘আওয়ামী সন্ত্রাসবাদ ও আওয়ামীপনা: ফ্যাসিবাদবিরোধী বর্ষা বিপ্লবোত্তর বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন।

সারোয়ার তুষার বলেন, ‘আওয়ামী লীগের পক্ষে যারা ওকালতি করছেন এবং যারা তাদের প্ল্যাটফর্ম দিচ্ছেন, তাদের বয়কট করতে হবে। এটা গণতান্ত্রিক আচরণ, ফ্যাসিবাদী আচরণ নয়।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ এখনো লগি-বৈঠা নিয়ে তাণ্ডব চালাচ্ছে। তারা এখন যা করছে, তা রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড। এই সন্ত্রাস ক্রসবর্ডার সন্ত্রাস।’

বৈঠকে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও সাংবাদিক শফিকুল আলম বলেন, ‘আওয়ামীপনা হচ্ছে, যা ইচ্ছা করব, কিন্তু বিচার করতে পারবেন না। ১৯৭৪ সালের দুর্ভিক্ষ কিংবা রক্ষীবাহিনীর মাধ্যমে মানুষ হত্যার জন্য বিচার হয়নি। এ জন্যই এখন আবার লগি-বৈঠার তাণ্ডব করছে।’

শফিকুল আলম জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন, যা আওয়ামীপনা থেকে মুক্তির জন্য অপরিহার্য বলে তিনি মনে করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের দাবি: ইলেকট্রনিক যুদ্ধ কৌশলে মার্কিন এমকিউএম-১৭০ ড্রোন আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


ইরানের দাবি: ইলেকট্রনিক যুদ্ধ কৌশলে মার্কিন এমকিউএম-১৭০ ড্রোন আটক

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে যে, হরমুজ প্রণালীর নিকটবর্তী একটি মার্কিন সামরিক ড্রোন তারা অক্ষত অবস্থায় আটক করেছে। বাহিনীটি জানায়, ইলেকট্রনিক যুদ্ধ অভিযানের মাধ্যমে এমকিউএম-১৭০ মডেলের ড্রোনটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এই তথ্যটি আলজাজিরা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের খবর অনুযায়ী, আইআরজিসির নৌবাহিনী জানায়, কেশম দ্বীপের দক্ষিণে অভিযান পরিচালনা করে তাদের সদস্যরা ড্রোনটির নিয়ন্ত্রণ গ্রহণ করে। পরবর্তীতে সেটিকে ভূপাতিত করা হয়।

আইআরজিসির একটি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘এটি আইআরজিসির নৌবাহিনীর ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও ড্রোন কমান্ডের হাতে অক্ষত অবস্থায় ড্রোন আটকের চতুর্থ ঘটনা।’

বিবৃতিতে আরও দাবি করা হয়েছে যে, হরমুজ প্রণালীর আশেপাশে আইআরজিসির আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলোর মাধ্যমে মোট আটটি ড্রোন অক্ষত অবস্থায় আটক করা হয়েছে।

আইআরজিসির দাবি, ড্রোনটি ওই অঞ্চলে পরিচালনা করা হচ্ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা শনাক্ত এবং সেগুলোর গতিবিধি পর্যবেক্ষণের উদ্দেশ্যে।

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%