০৪:৫৫ পি.এম
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার এই তথ্য প্রকাশ করেছে দেশটির পুলিশ। দীর্ঘ সময় ধরে হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে উদ্বেগের মধ্যে নতুন করে সহিংসতার এই ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকায়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ আফ্রিকায় প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন মানুষ হত্যার শিকার হন। মাদক ব্যবসা, অবৈধ খনন কার্যক্রম এবং মিনিবাস ট্যাক্সির রুট নিয়ন্ত্রণের মতো বিভিন্ন কারণে এই হত্যাকাণ্ডগুলো ঘটে।
আরও পড়ুন: সৌদিতে গ্রেপ্তার নাবালক শিয়া যুবকের মৃত্যুদণ্ড কার্যকর
পুলিশ জানায়, প্রথম ঘটনাটি ঘটে সোমবার ভোরে রাজধানী প্রিটোরিয়ার উপকণ্ঠে একটি অনানুষ্ঠানিক বসতি থেকে নয়জনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের একজন মুখপাত্র বলেন, ‘আজ সকালে একটি ছোট ঘর থেকে গুলিবিদ্ধ অবস্থায় নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
নিহতদের মধ্যে ছয়জন পুরুষ এবং তিনজন নারী রয়েছে।
দ্বিতীয় ঘটনাটি ঘটে দেশের পূর্বাঞ্চলীয় শহর পিটারমারিটজবার্গের বাইরের একটি আধা-গ্রামীণ এলাকায়। রোববার গভীর রাতে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গুলিবিদ্ধ গাড়ি দেখতে পায়।
আরও পড়ুন: ইরানের দাবি: ইলেকট্রনিক যুদ্ধ কৌশলে মার্কিন এমকিউএম-১৭০ ড্রোন আটক
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘গাড়ির ভেতর থেকে আটজন পুরুষকে উদ্ধার করা হয়। তাদের শরীরে একাধিক গুলির ক্ষত ছিল। ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করা হয়।’
নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনই কোনো ধারণা করা যাচ্ছে না বলে জানিয়েছেন কোয়াজুলু-নাটাল প্রদেশের পুলিশ মুখপাত্র কর্নেল রবার্ট নেতশিউন্ডা।
নিউজরুম আফ্রিকা টেলিভিশনকে তিনি বলেন, ‘এ ধরনের গুলির ঘটনা আমরা আগেও দেখেছি। কখনো গবাদিপশু চুরি, কখনো মাদক ব্যবসা, আবার কখনো ট্যাক্সি চলাচলের রুট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এসব হামলা হয়ে থাকে।’
আরও পড়ুন: হামাদান প্রদেশে ইরান ইসরাইলি ড্রোন ভূপাতিত করেছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন