০১:০০ পি.এম
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেনা ওর্তেগা শিশু শিল্পী হিসেবে কাজ করার সময়ের এক অজানা অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। ‘ওয়েডনেসডে’খ্যাত এই তারকা জানিয়েছেন, ছোটবেলায় সেটে শুটিং চলাকালীন তিনি যেন কারো কাজের কোন ব্যাঘাত না ঘটে, সে জন্য তিনি সারাদিন কিছু না খেয়ে এবং এক ফোঁটা পানি না চেয়েই কাটিয়ে দিতেন।
সম্প্রতি ‘এস্কোয়ার’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই অভিজ্ঞতার কথা জানান। ওর্তেগা বলেন, শিশুশিল্পী হিসেবে অভিনয়ে সুযোগ পেয়ে তিনি এতটাই উৎসাহিত ও কৃতজ্ঞ ছিলেন যে সব সময় কাজে নিখুঁত থাকার চেষ্টা করতেন। নিজের সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে জেনা বলেন, ‘আমি তীব্রভাবে চাইতাম যেন আমার জন্য সেটে কারো কোনো অসুবিধা না হয়। তাই পুরো দিন না খেয়ে বা পানি না পান করে কাটিয়ে দিতাম।’
তবে বিষয়টিকে ইতিবাচকভাবে না দেখে তিনি যোগ করেন, হয়তো সেটাই ছিল আমার ভুল—নিজের খেয়াল না রাখা।
আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের
সাক্ষাৎকারে শিশু তারকাদের জীবন নিয়ে কথা বলতে গিয়ে জেনা জানান, মাত্র সাত বছর বয়সে তিনি প্রথম তার বাবা-মাকে অভিনেত্রী হওয়ার স্বপ্নের কথা বলেছিলেন। প্রথমে তার পরিবার বিষয়টি নিয়ে হাসাহাসি করলেও, নিজের একগুঁয়েমি ও অদম্য ইচ্ছাশক্তির জোরেই তিনি এই পেশায় অটল ছিলেন।
উল্লেখ্য, নেটফ্লিক্সের বিখ্যাত সিরিজ ‘ওয়েডনেসডে’-তে মূল চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন জেনা ওর্তেগা।
এর আগে ২০১৬ সালে মাত্র ১৩ বছর বয়সে ডিজনি চ্যানেলের সিরিজ ‘স্টাক ইন দ্য মিডল’-এ প্রধান চরিত্রে অভিনয় করে তিনি প্রথম নজর কাড়েন। এ ছাড়া ‘জেন দ্য ভার্জিন’, ‘ইউ’ ও ‘রিচি রিচ’-এর মতো জনপ্রিয় সিরিজেও তিনি শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন।
আরও পড়ুন: এস এম জিলানী: গুপ্ত ও ফ্যাসিস্টরা নতুন চক্রান্ত শুরু করেছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন