ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জিয়ানগরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


জিয়ানগরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

"ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা" এই স্লোগানকে সামনে রেখে জিয়ানগরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালীটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্ত্বর শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম,  উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ হোসেন, ইন্দুরকানী থানার এসআই মোঃ শাহীন, মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন গাজী, প্রেসক্লাব সভাপতি খান মোঃ নাসির উদ্দিন, সাংবাদিক এম, আহসানুল ছগির, মোঃ রাসেল, যুব উদ্যোক্তা মোঃ আল-আমিন, মোঃ জাকির হোসেন, সোনিয়া বেগম প্রমুখ।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে ২ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


নরসিংদীতে ২ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে

নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্টের এক বিশেষ অভিযানে দুই শতাধিক আবাসিক বাড়ির অবৈধ গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধভাবে গ্যাস ব্যবহারের ফলে গত ৫ বছরে রাষ্ট্রীয় কোষাগারের প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শিবপুর উপজেলার কারারচর মদিনা জুটমিল এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এফএম. নাঈম হাসান শুভ। এ সময় তিতাস গ্যাস নরসিংদী অফিসের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অবৈধ গ্যাস সংযোগের অভিযোগে বাড়ির মালিক আওয়াল ভূইয়াকে ২ লাখ, রোসন আক্তারকে ৪০ হাজার, মোঃ মুসলেম মিয়াকে ১ লাখ টাকা এবং মুক্তাকে ২ লাখ জরিমানা করা হয়েছে।

তিতাস গ্যাস নরসিংদী কার্যালয়ের ব্যবস্থাপক (ইমারজেন্সি) আহম্মদ উল্লাহ জানান, কারারচর মদিনা জুটমিল এলাকার বিভিন্ন বাড়িতে বিপুল সংখ্যক অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে এই অভিযান চালানো হয়। বিকেল থেকে শুরু হওয়া এই অভিযানে ওই এলাকার বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে দুই শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও লাইনগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এসব বাড়ির মালিকরা কোনো রকম বৈধ অনুমোদন ছাড়াই সম্পূর্ণ বেআইনিভাবে নিজেরাই গোপনে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘ বছর যাবৎ ব্যবহার করে আসছিলেন। প্রাথমিক হিসাব অনুযায়ী, গত প্রায় ৫ বছর ধরে তারা এই অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহার করায় সরকারের প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার বিশাল আর্থিক ক্ষতিসাধন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনায় পেট্রোল পাম্পসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০১:১০ পি.এম


পাবনায় পেট্রোল পাম্পসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

পাবনার আটঘরিয়ার কুমারগাড়ি বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে একটি মিনি পেট্রোল পাম্প, তিনটি ওষুধের দোকান এবং একটি ক্যাডেট স্কুলের দ্বিতীয় তলা পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই ঘটনায় প্রায় ৩১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছ।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের কুমারগাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাজারের একটি জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। আগুনে মোহাম্মদ তোরাব আলী ভূঁইয়ার মিনি পেট্রোল পাম্পের প্রায় ১৫ লাখ টাকা, আয়নাল বিশ্বাসের মুরগির ওষুধের দোকানের প্রায় ৬ লাখ টাকা এবং আবুল হোসেনের একটি ওষুধের ও ভুষিমালের দোকানে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

এছাড়া, আগুনের তীব্রতায় পাশের 'মাতৃছায়া ক্যাডেট স্কুল'-এর দ্বিতীয় তলা ক্ষতিগ্রস্ত হয়। এতে স্কুলটির আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়।

খবর পেয়ে আটঘরিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান যে, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন পুরোপুরিভাবে নেভানো সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ ৩১ লাখ টাকা বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি চাকরিতে ভুয়া প্রার্থী ঠেকাতে জনপ্রশাসনের কঠোর নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০১:১১ পি.এম


সরকারি চাকরিতে ভুয়া প্রার্থী ঠেকাতে জনপ্রশাসনের কঠোর নির্দেশনা

সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী ঠেকানোর লক্ষ্যে বায়োমেট্রিক শনাক্তকরণসহ এক ডজন নির্দেশনা প্রদান করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সব সচিব, বিভাগীয় কমিশনার ও ডিসিদের কাছে এ বিষয়ে অফিস স্মারক পাঠিয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। মন্ত্রণালয় ও বিভাগগুলোকে তাদের অধীন দফতর, সংস্থা ও অন্যান্য প্রতিষ্ঠানকে বিষয়টি অবহিত করতে বলা হয়েছে।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিম্ন গ্রেডের কিছু পদের নিয়োগ পরীক্ষা, ভাইভা এবং যোগদান-সংশ্লিষ্ট তিন ধাপে অভিনব প্রতারণার চিত্র ধরা পড়েছে। এর ফলস্বরূপ নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, চাকরির আবেদনে প্রার্থীদের এক মাসের মধ্যে তোলা রঙিন ছবি ব্যবহার করতে হবে। লিখিত পরীক্ষার আগে প্রার্থীদের আবেদনপত্রকে ভালোভাবে যাচাই-বাছাই করতে হবে। পরীক্ষার কেন্দ্রে ব্যাগ, বই, ডিভাইস নেওয়া যাবে না এবং প্রয়োজনে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা চালানো হবে।

নির্ধারিত সময়ের পর পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে না দেয়া হবে এবং পরীক্ষায় দায়িত্বপ্রাপ্তদের ডিভাইস ব্যবহার বন্ধ রাখতে হবে। প্রবেশপত্র ও হাজিরা শিটে সংযুক্ত ছবির সঙ্গে পরীক্ষার্থীদের চেহারা এবং অন্যান্য তথ্য মিলিয়ে দেখারও নির্দেশনা রয়েছে।

অন্যদিকে মৌখিক পরীক্ষার সময় উত্তরপত্রের সঙ্গে প্রার্থীদের হাতের লেখার সাদৃশ্য পরীক্ষা করতেও নির্দেশনা রয়েছে। যদি সম্ভব হয়, লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী সব পরীক্ষার্থীর ছবিও তোলা হবে এবং পরীক্ষার পরবর্তী ধাপে অংশগ্রহণকারীদের সঙ্গে ছবি মিলিয়ে দেখার ব্যবস্থা থাকবে। নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদানের সময় আগে তুলে রাখা ছবি পরীক্ষা করে যোগদানপত্র দিতে হবে।

নিয়োগ পরীক্ষার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া এবং পরীক্ষাকেন্দ্রে মোবাইল কোর্ট বা সামারি ট্রায়াল পরিচালনার জন্য পূর্বপ্রস্তুতি নিতে হবে। কোনো ভুয়া কিংবা প্রক্সি পরীক্ষার্থী শনাক্ত হলে তাদের বিরুদ্ধে বাধ্যতামূলকভাবে মোবাইল কোর্ট, সামারি ট্রায়াল অথবা নিয়মিত মামলা করার নির্দেশনা রয়েছে।

একইসঙ্গে ভুয়া বা প্রক্সি পরীক্ষার্থী প্রতিরোধে বায়োমেট্রিক শনাক্তকরণসহ প্রয়োজনীয় অন্যান্য প্রযুক্তি ব্যবহারে নির্দেশনা প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০১:১৩ পি.এম


দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

দেশে বিনিয়োগের জন্য কাঙ্ক্ষিত এবং অনুকূল পরিবেশ তৈরিতে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

তিনি বলেছেন, হালাল পণ্যের রফতানি বাড়াতে উৎপাদন সক্ষমতা বাড়ানো অতি জরুরি। আর উৎপাদন বাড়াতে এর জন্য বিনিয়োগের প্রয়োজন হয়। এজন্য সিন্ধান্ত নেওয়া হবে বিনিয়োগের পথে থাকা জ্বালানি সমস্যার সমাধান করতে হবে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে এলিফ্যান্ট রোডে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, হালাল পণ্যের সার্টিফিকেশনের ক্ষেত্রে বর্তমানে বিএসটিআই এবং ইসলামিক ফাউন্ডেশন, দুটি প্রতিষ্ঠানের সার্টিফিকেট প্রয়োজন হয়ে থাকে। বিষয়টি সহজ করার লক্ষ্যে একটি প্রতিষ্ঠান থেকেই হালাল সার্টিফিকেট প্রদান করা যায় কি না, তা নিয়ে ভাবা যেতে পারে।

এলডিসি থেকে উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক বাজারে অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে সরকার বিভিন্ন দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করছে বলেও জানান তিনি। জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে এ বিষয়ে আলোচনা ইতোমধ্যে এগিয়ে গেছে এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও আগামী মাসে আলোচনা অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা রয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, এলডিসি উত্তরণের পর বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ কেমন তা বিনিয়োগকারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আর এই প্রেক্ষাপটে বিভিন্ন দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দ্বার খুলে দিতে সক্ষম হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%