ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

এডভোকেট মিজানুর রহমান অন্তরের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা বারে মানববন্ধন


এডভোকেট মিজানুর রহমান অন্তরের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা বারে মানববন্ধন

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির উদীয়মান আইনজীবী, এডভোকেট মিজানুর রহমান অন্তর এবং তাঁর পরিবারের ওপর সংঘটিত সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গণ। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করার দাবি জানিয়ে মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) দুপুরে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সামনে সাধারণ আইনজীবীদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বিশাল মানববন্ধন।

মানববন্ধনে অংশ নেন কুমিল্লা বারের নবীন ও প্রবীণ মিলিয়ে শতাধিক আইনজীবী। প্রতিবাদী স্লোগান এবং ন্যায়বিচারের দাবিতে উচ্চারিত কণ্ঠে মুখর হয়ে ওঠে আদালতপাড়া। বক্তাদের মধ্যে স্বরহীন হয়ে বেরিয়ে আসে একটি বিষয়, একজন আইনজীবী ও তাঁর পরিবারের ওপর এমন নৃশংস হামলা শুধু একটি পরিবারের নিরাপত্তার ওপর আঘাত নয়, বরং এটি বিচারের ন্যায়ব্যবস্থা, আইনের শাসন এবং আইনজীবী সমাজের স্বাধীন পেশাগত দায়িত্ব পালনের ওপরও সরাসরি হুমকি।

কুমিল্লা জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মো. কাইমুল হক রিংকু, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. সহিদ উল্লাহ, সাবেক সভাপতি মো. শরীফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল হক খন্দকারসহ বারের জ্যেষ্ঠ আইনজীবীরা বক্তব্য রাখেন মানববন্ধনে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী আগমন, বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন RDA চেয়ারম্যান

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডভোকেট মোহাম্মদ মোজাদ্দেদ হাসান আদনান। বক্তরা তাদের বক্তব্যে বলেন, আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যদি একজন আইনজীবী ও তাঁর পরিবারের সদস্যরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকেন, তাহলে সাধারণ মানুষ কীভাবে ন্যায়বিচারের প্রতি আস্থা রাখবেন—এ প্রশ্নও তোলেন তারা।

তারা আরও বলেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায়, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ নিতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

মানববন্ধন থেকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সকল সদস্যের প্রতি একটি গুরুত্বপূর্ণ আহ্বান জানানো হয়। তারা অনুরোধ করেন, এডভোকেট মিজানুর রহমান অন্তর ও তাঁর পরিবারের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের পক্ষে যেন কোনো আইনজীবী মামলা পরিচালনা না করেন। এই আহ্বানের মাধ্যমে আইনজীবী সমাজের ঐক্য, পেশাগত মর্যাদা এবং সন্ত্রাসের বিরুদ্ধে সম্মিলিত অবস্থানের প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেন উপস্থিতরা।

আইনজীবীরা বলেন, যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী সন্ত্রাস, সহিংসতা ও হত্যাচেষ্টার মাধ্যমে আইনজীবীদের ভয় দেখিয়ে ন্যায়বিচারের পথ রুদ্ধ করার চেষ্টা করে, তাহলে পুরো আইনজীবী সমাজ ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। স্পষ্ট ভাষায় তারা জানান, আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে আপসহীন অবস্থান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

শেষে বক্তারা সরকারের সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে এডভোকেট মিজানুর রহমান অন্তর এবং তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান করা হয়।

মানববন্ধন শেষে উপস্থিত আইনজীবীরা ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিতকরণের প্রত্যয়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবেশ রক্ষায় ঈদগাঁওতে ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৬ এম


পরিবেশ রক্ষায় ঈদগাঁওতে ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ

বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে সারাদেশে ২০ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঈদগাঁওতে কক্সবাজারে বিতরণ করা হয়েছে বিভিন্ন গাছের চারা। স্থানীয় আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ৩ জুলাই সোমবার এসব গাছের চারা বিতরণ করেন জাতীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

ঈদগাঁও উপজেলা বিএনপি পরিবারের পক্ষে এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুচ শুক্কুর, জেলা শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি মোক্তার আহমদ, উপজেলা যুবদলের সদস্য সচিব বেলাল উদ্দিন, যুবদল নেতা আবু হেনা, তৈয়ব তাহের তানভীর এবং জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়া, মাদ্রাসার পক্ষ থেকে উপাধ্যক্ষ মাওলানা নুরুল আবছার কাদেরী, প্রফেসর নাজেম উদ্দিন সহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিতরণকৃত চারার মধ্যে ছিল ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আজ বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে পরিবেশ বিপন্ন। বাংলাদেশও এই সংকটের বাইরে নয়। বৃক্ষরোপণের বিকল্প নেই। মাননীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের এই উদ্যোগ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি তরুণ প্রজন্মকে প্রকৃতিপ্রেমী ও পরিবেশ সচেতন করে তোলার এক অনন্য প্রয়াস।

যারা বিতরণকারীদের পক্ষ থেকে শিক্ষার্থীদের বলা হয়েছে, নিজের বাড়ির আঙিনায়, মাদ্রাসার আশেপাশে এবং খালি জায়গায় এসব চারা রোপণ করতে হবে এবং নিয়মিত পরিচর্যা করার পরামর্শ দেয়া হয়েছে। গাছের চারা হাতে পেয়ে শিক্ষার্থীরাও নিজেদের আনন্দ প্রকাশ করেছে এবং তারা চারাগুলো যত্নের সাথে বড় করার প্রত্যয় ব্যক্ত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিভে গেল নুরহায়াতির জীবন, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০১:১৫ এম


নিভে গেল নুরহায়াতির জীবন, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল

অস্ট্রেলিয়ার সিডনির বাংলাদেশি অধ্যুষিত লেকাম্বা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুই পথচারীর একজন অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন। ৮ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার (৩ আগস্ট) দিবাগত রাতে লিভারপুল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪৩ বছর বয়সী নুরহায়াতি পামুংকাস মারা যান।

একই দুর্ঘটনায় গুরুতর আহত ৬৪ বছর বয়সী বাংলাদেশি মাহবুবুল হক এখনও সেন্ট জর্জ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মাহবুবুল হকের অবস্থা এখনো অত্যন্ত সংকটজনক।

এদিকে, নুরহায়াতির মৃত্যুর ফলে এই সড়ক দুর্ঘটনা প্রাণহানির ঘটনায় পরিণত হয়েছে। ফলে বিষয়টির তদন্তের গুরুত্বও বহুগুণ বেড়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পুলিশ ইতোমধ্যে দুর্ঘটনার সব আলামত, নিরাপত্তা ক্যামেরার ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য বিশ্লেষণের কাজ আরও জোরদার করেছে।

জানা গেছে, দুর্ঘটনার দিন নুরহায়াতি দুই সন্তানকে স্কুল থেকে আনতে বাড়ি থেকে বের হয়েছিলেন। নির্ধারিত পথপারাপারের স্থানে পৌঁছানোর পর দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকেই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে লিভারপুল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসার সময় যদিও তাঁকে কৃত্রিম কোমায় রাখা হয়েছিল, তবুও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। অন্যদিকে, একই দুর্ঘটনায় মাহবুবুল হকও গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে সংগ্রাম করছেন। হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। চিকিৎসকেরা তাঁকে নিবিষ্ট মন দিয়ে পর্যবেক্ষণ করছেন কারণ তাঁর শারীরিক অবস্থাও অত্যন্ত সংকটাপন্ন।

ঘটনার সময়ের একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সংঘর্ষের পর ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধারে আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন। পরে পুলিশ, অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি সেবাটিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত গাড়িটি চালাচ্ছিলেন ৮২ বছর বয়সী এক ব্যক্তি। তাঁকে বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। তদন্তের সময় চালকের শারীরিক সক্ষমতা, গাড়ির যান্ত্রিক অবস্থান, নিরাপত্তা ক্যামেরার ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে ক্র্যাশ ইনভেস্টিগেশন ইউনিটের মাধ্যমে। নুরহায়াতির মৃত্যুর পর তদন্তের অংশ হিসেবে ঘটনাটি করোনারের কাছেও পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, এক দুর্ঘটনায় দুই শিশু তাদের মাকে হারিয়েছে, এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মাহবুবুল হক। হৃদয়বিদারক এই ঘটনায় সিডনির বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি বৃহত্তর বহুসাংস্কৃতিক সমাজেও শোকের ছায়া নেমে এসেছে।

প্রসঙ্গত, গত ২৮ জুলাই স্থানীয় সময় দুপুর ১টার কিছু আগে, সিডনির লেকাম্বার দ্য বুলেভার্ড সড়কের পথচারী পারাপারের নির্ধারিত স্থানে একটি সাদা রঙের টয়োটা টারাগো দুই পথচারীকে ধাক্কা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরীত পাশে থাকা আরো দুটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই ঘটনায় নুরহায়াতি পামুংকাস ও বাংলাদেশি মাহবুবুল হক গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় নুরহায়াতি পামুংকাসের মৃত্যু ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুজানগরে জুলাই আন্দোলনের দুই বছর পূর্তি ও শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০১:১৭ এম


সুজানগরে জুলাই আন্দোলনের দুই বছর পূর্তি ও শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

পাবনার সুজানগরে জুলাই আন্দোলনের দুই বছর পূর্তি উপলক্ষে এবং আন্দোলনে শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনা সভাটি মঙ্গলবার বিকালে সুজানগর উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে স্থানীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা- ২ ( সুজানগর ও বেড়া উপজেলা ) আসনের সংসদ সদস্য এবং বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা জা হাবিব। সভার সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেনন চুন্নু, উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক এ.বি.এম তৌফিক হাসান আলহাজ্ব, পাবনা জেলা ক্রীড়া পরিষদের সদস্য সচিব মাসুদ খন্দকার, উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ উদ্দিন মন্ডল এবং উপজেলা ছাত্রদল নেতা এস.এম. আফতাব আহমেদ।

প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব উপস্থিত নেতা-কর্মীদের এপ্রিল মাসের চেতনাকে মনে প্রাণে লালন করার কথা বলেন। তিনি যে কোন অপশক্তিকে প্রতিহত করার পাশাপাশি দেশের সুষম উন্নয়ন ত্বরান্বিত করার জন্য আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে ভারতীয় নেশাদ্রব্য এস্কাফ সিরাপ জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০১:২০ এম


গোমস্তাপুরে ভারতীয় নেশাদ্রব্য এস্কাফ সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৩২০ বোতল ভারতীয় নেশা জাতীয় দ্রব্য এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৪ আগষ্ট) সকাল ৮টার দিকে বিভিষন সীমান্তের কাজির মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে নেশাদ্রব্যগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে বিজিবি আটক করতে পারিনি। ১৬ বিজিবি, নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম নেশা জাতীয় দ্রব্য আটকের বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।

বিজিবি সংবাদ বিজ্ঞপ্তি জানায়, মঙ্গলবার সকাল ৮ টার দিকে বিভিষন বিওপির সদস্যরা ওই এলাকায় টহল দিচ্ছিলেন। গোপন সংবাদ পেয়ে ওই বিওপির কমান্ডার হাবিলদার হুমায়ুন কবিরের নেতৃত্বে কাজির মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৩২০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।

বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, আটককৃত ভারতীয় ৩২০ বোতল এস্কাফ সিরাপ গোমস্তাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিধীন রয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরোও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%