ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

সুজানগরে জুলাই আন্দোলনের দুই বছর পূর্তি ও শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত


সুজানগরে জুলাই আন্দোলনের দুই বছর পূর্তি ও শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

পাবনার সুজানগরে জুলাই আন্দোলনের দুই বছর পূর্তি উপলক্ষে এবং আন্দোলনে শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনা সভাটি মঙ্গলবার বিকালে সুজানগর উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে স্থানীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা- ২ ( সুজানগর ও বেড়া উপজেলা ) আসনের সংসদ সদস্য এবং বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা জা হাবিব। সভার সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেনন চুন্নু, উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক এ.বি.এম তৌফিক হাসান আলহাজ্ব, পাবনা জেলা ক্রীড়া পরিষদের সদস্য সচিব মাসুদ খন্দকার, উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ উদ্দিন মন্ডল এবং উপজেলা ছাত্রদল নেতা এস.এম. আফতাব আহমেদ।

প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব উপস্থিত নেতা-কর্মীদের এপ্রিল মাসের চেতনাকে মনে প্রাণে লালন করার কথা বলেন। তিনি যে কোন অপশক্তিকে প্রতিহত করার পাশাপাশি দেশের সুষম উন্নয়ন ত্বরান্বিত করার জন্য আহ্বান জানান।

আরও পড়ুন: চাটমোহরে তিন প্রশাসনিক কর্মকর্তার বদলি ও নতুন পদায়ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে ভারতীয় নেশাদ্রব্য এস্কাফ সিরাপ জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০১:২০ এম


গোমস্তাপুরে ভারতীয় নেশাদ্রব্য এস্কাফ সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৩২০ বোতল ভারতীয় নেশা জাতীয় দ্রব্য এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৪ আগষ্ট) সকাল ৮টার দিকে বিভিষন সীমান্তের কাজির মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে নেশাদ্রব্যগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে বিজিবি আটক করতে পারিনি। ১৬ বিজিবি, নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম নেশা জাতীয় দ্রব্য আটকের বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।

বিজিবি সংবাদ বিজ্ঞপ্তি জানায়, মঙ্গলবার সকাল ৮ টার দিকে বিভিষন বিওপির সদস্যরা ওই এলাকায় টহল দিচ্ছিলেন। গোপন সংবাদ পেয়ে ওই বিওপির কমান্ডার হাবিলদার হুমায়ুন কবিরের নেতৃত্বে কাজির মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৩২০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।

বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, আটককৃত ভারতীয় ৩২০ বোতল এস্কাফ সিরাপ গোমস্তাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিধীন রয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরোও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিকদের অনুদানের অর্থ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০১:২৬ এম


রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিকদের অনুদানের অর্থ বিতরণ

‘ইমারত নির্মাণ শ্রমিকরা দেশের উন্নয়নের অন্যতম প্রধান কারিগর। এই কারিগরদের অক্লান্ত পরিশ্রমের ফলে গড়ে উঠছে আমাদের বহুতল ভবন ও আধুনিক নগর। এ কারণে ভবিষ্যতে ঝুকিপূর্ণ এই পেশার শ্রমিকদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিতকরণে কাজ করবো’। বক্তৃতার মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এ তথ্য জানিয়েছেন। তিনি রাজশাহী জেলা কমিটির উদ্যোগে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) থেকে সংগঠনের কল্যাণ তহবিলের অনুদানের অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। এ সময় তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, শ্রমিকদের অধিকার, নিরাপত্তা, দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক সুরক্ষায় সংগঠনটি আরও কার্যকর ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং একটি মর্যাদাপূর্ণ শ্রমবান্ধব সমাজ গঠনে কাজ করবো।

সোমবার (৩ আগস্ট) রাতে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের বিপরীতে অবস্থিত সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসক রিটন উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন বাস্তবায়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। আমি রাজশাহী মহানগরবাসীর জন্য কিছু করতে চাই। সিনিয়র সিটিজেনদের জন্য পার্ক, মহিলা ক্লাব, প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ তৈরি, সড়ক নেটওয়ার্ক প্রশস্তকরণসহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী এক বছরে আড়াই লাখ বৃক্ষরোপণের লক্ষ্যে বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে। আমি শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী হতে চাই। এ সময় রাসিক প্রশাসক শ্রমিকদের কল্যানে স্বাধ্যমত পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মৃত্যুজনিত কারণে ইনসাবের সদস্য এক শ্রমিক পরিবারকে সাড়ে ৪ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে এবং নিয়মিত সহায়তার অংশ হিসেবে আরেক সদস্যকে ২০ হাজার টাকা অনুদান ইনসাবের কল্যাণ তহবিল থেকে দেওয়া হয়। এ তথ্যটিও এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাসিক জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে ইনসাব রাজশাহী জেলা কমিটির সভাপতি মোঃ নবাব আলী সভাপতিত্ব করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ইনসাব কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ও অর্থ সম্পাদক মোঃ মুকুল প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনসাব রাজশাহী জেলার সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাত্র ১৫ মাসে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন, হবিগঞ্জের শিক্ষার্থীর অনন্য কৃতিত্ব

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০১:২৮ এম


মাত্র ১৫ মাসে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন, হবিগঞ্জের শিক্ষার্থীর অনন্য কৃতিত্ব

হবিগঞ্জ সদর উপজেলার বনগাঁও, সুঘর এলাকায় অবস্থিত নূরে মোহাম্মদীয়া (সা.) হোসাইনিয়া সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষার্থী মাত্র ১৫ মাসে পবিত্র কুরআনুল কারিম সম্পূর্ণ হিফজ করে অনন্য কৃতিত্ব অর্জন করেছেন।
এই কৃতিত্বের অধিকারী মোহাম্মদ হাফিজুর রহমান হিফজু। তিনি হবিগঞ্জ সদর উপজেলার ফকিরাবাদ গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মো. আজিজুর রহমান এবং মাতা মোছা. আফিয়া বেগম।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, মহান আল্লাহ তাআলার অশেষ রহমত, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের দোয়ার বরকতেই হাফিজুর রহমান এই গৌরবময় সাফল্য অর্জন করেছেন। তারা মনে করেন, এটি শুধু মাদ্রাসার নয়, পুরো হবিগঞ্জ জেলার জন্যই একটি গর্বের অর্জন।
মাদ্রাসার পরিচালক হাজী মোহাম্মদ আব্দুর রহমান তৈয়ব আলী এবং প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ কাজী তামিম হোসেন রাব্বী বলেন, শিক্ষার্থীদের কুরআনের শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনে প্রতিষ্ঠানটিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ভালোবাসা, আন্তরিকতা ও দায়িত্বশীল পরিবেশে পাঠদান করায় শিক্ষার্থীরা দ্রুত ও সঠিকভাবে কুরআন শিক্ষা অর্জনে সক্ষম হচ্ছে।
তারা আরও জানান, মাদ্রাসায় শারীরিক বা মানসিক নির্যাতনের পরিবর্তে স্নেহ-মমতা ও সহজ-সরল শিক্ষাদান পদ্ধতি অনুসরণ করা হয়। তাদের লক্ষ্য শুধু হাফেজ বা আলেম তৈরি করা নয়; বরং কুরআনের আলোয় আদর্শ, চরিত্রবান ও দ্বীনদার মানুষ গড়ে তোলা।
মাদ্রাসার ঠিকানা: বনগাঁও, সুঘর, হবিগঞ্জ সদর।
লোকেশন: ধুলিয়াখাল–মিরপুর সড়ক, বৈদ্যার বাজার সংলগ্ন, তুই ত্বলা ভবন।
যোগাযোগ: ০১৭৬৩-৪০৬৯৪৪, ০১৮০৫-০৪৬৬১৮।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মান্দায় শিক্ষার্থীদের মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩২ এম


মান্দায় শিক্ষার্থীদের মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

নওগাঁর মান্দায় শিক্ষার্থীরা প্রধান শিক্ষক হাবিবুর রহমানের বিরুদ্ধে কারণ ছাড়াই একাধিক শিক্ষার্থীকে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজের প্রতিবাদে বিক্ষোভ করেছেন। এই বিক্ষোভ চলাকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের ব্যবহৃত মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ঘটনাটি আজ মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার বিলবয়রা গয়েশিয়া উচ্চবিদ্যালয়ে ঘটে।

সংবাদ পেয়ে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজমসহ ইউপি সদস্যদের মধ্যস্থতায় প্রধান শিক্ষক হাবিবুর রহমানকে অবরুদ্ধ অবস্থার থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বিভিন্ন পদে শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়ে অন্তত অর্ধকোটি টাকা আত্মসাত করেছেন। বিদ্যালয়ের শ্রেণি কক্ষগুলো জরাজীর্ণ হলেও সেগুলোর সংস্কার করা হয়নি। ছাউনির টিনগুলো ফুটো হয়ে যাওয়ায় বৃষ্টির পানিতে শিক্ষার্থীদের বই-খাত ভিজে একাকার হয়ে যায়।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দরজা জানালা না থাকায় সন্ধ্যার পর শ্রেণি কক্ষগুলোতে মাদকের আড্ডা বসে। প্রতিনিয়ত মাদকসেবীরা চেয়ার, টেবিল ও বেঞ্চে পায়খানা করায় পাঠদানের অনুপযোগী হয়ে যায় শ্রেণি কক্ষের পরিবেশ। প্রধান শিক্ষক এসবের ব্যবস্থা না নিয়ে উল্টো শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করেন। বিদ্যালয় শিক্ষার্থীদের অভিযোগ, শ্রেণি কক্ষগুলো নোংরা থাকায় সেখানে বসে পাঠদান নেওয়া দুরুহ হয়ে পড়েছে। এসবের প্রতিবাদ করায় গতকাল সোমবার (৩ আগস্ট) ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী কৃষ্ণ কুমার ও ৭ম শ্রেণির শিক্ষার্থী সাজেদুল ইসলামকে মারধর করেন প্রধান শিক্ষক হাবিবুর রহমান। মঙ্গলবারও ৭ম শ্রেণির শিক্ষার্থী রিফাত হোসেন ও আব্দুল্লাহকে মারধর করা হয়। এতে আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়লে তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের একাধিক ছাত্রী জানায়, ‘প্রধান শিক্ষক আমাদের অত্যন্ত অশালীন ভাষায় গালিগালাজ করেন। সেসব ভাষা বলা যাবে না। এছাড়া কারণ ছাড়াই আমাদের মারধর করেন তিনি। আজও রিফাত ও আব্দুল্লাহকে মারধর করা হয়েছে। এসব কারণে প্রধান শিক্ষক হাবিবুর রহমানের অপসারণের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।’

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস রহমান বলেন, প্রধান শিক্ষক মাঝেমধ্যেই শিক্ষার্থীদের মারধর করেন। এসব কারণে বেশ কয়েকজন শিক্ষার্থী ছাড়পত্র নিয়ে অন্যত্র চলে গেছে। শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করেন তিনি। প্রধান শিক্ষক অবরুদ্ধ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘শ্রেণি কক্ষের সুন্দর পরিবেশের দাবি তোলায় শিক্ষার্থীদের সঙ্গে প্রধান শিক্ষকের দুরত্বের সৃষ্টি হয়। সেই ক্ষোভ থেকে এই অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। আমরা শিক্ষার্থীদের আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছি।’

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%