শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০২:১৩ পি.এম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেছেন যে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত এবং সার্জিস একসময় ছাত্রলীগের সদস্য ছিলেন। তিনি উল্লেখ করেন, "অনেকে শিবির করত। আমাদের সন্দেহ হয়। আপনারা যেহেতু সাবেক ছাত্রলীগ নেতা। ১১ দলীয় জোটে আছেন। আপনাদের সাথে ইন্ডিয়াতে স্বৈরাচার হাসিনার তো একটা লাইন আছেই।"
এই মন্তব্যগুলো তিনি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে করেন।
প্রতিমন্ত্রী এনসিপির নেতাদের উদ্দেশ্যে বলেন, "আপনাদের প্রতি তরুণ প্রজন্মের একটা আশা আকাঙ্ক্ষা ছিল। যে তরুণ নেতৃত্ব দেশে একটা ভালো কিছু করবে। এজন্য আপনাদেরকে দুয়েক জায়গা থেকে নির্বাচিতও করেছে। কিন্তু আপনারা যে ভাষায় কথা বলেন, এটা রাজনৈতিক ভাষা নয়।"
জামায়াতের বিষয়ে তিনি বলেন, "আর জামায়াত তো ৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন করেইছে। পুরানা ঘর করা লোক। এদের সাথে কিন্তু পুরাতন একটা সম্পর্ক আছে। সেই সম্পর্ক ভবিষ্যতেও জোড়া লাগতে পারে।"
মীর শাহে আলম বিএনপি সম্পর্কে বলেন, "বিএনপি কারো হুমকিতে পরোয়া করে না। আজকে আপনারা যেটা করছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশকে নতুন করে আমন্ত্রণ জানানোর চেষ্টা করছেন।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় নেতা, গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান আল-ফাওজান, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সেনাদের প্রাণ উৎসর্গের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
বিবৃতিতে কোরআনের আয়াত এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ত্যাগ ও আল্লাহর পথে সংগ্রাম-সংক্রান্ত হাদিসের উল্লেখ করা হয়েছে।
সৌদি আরব ও হুথিদের মধ্যে গত কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা ও সংঘাত বৃদ্ধি পেয়েছে। হুথিরা সৌদি আরবে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যার জবাবে সৌদি আরবও বিমান হামলা করেছে। এ পরিস্থিতিতে সৌদি আরব সমর্থিত ইয়েমেন সরকারের বাহিনীর সঙ্গে বড় ধরনের সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।
গ্র্যান্ড মুফতির দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দেশের সুরক্ষা এবং এর ভূখণ্ডের এক ইঞ্চি জায়গার ওপরও কেউ হাত বাড়ালে তাকে শাস্তি দেওয়া একটি বড় দায়িত্ব এবং ইবাদতের অন্যতম মর্যাদাপূর্ণ কাজ। আল্লাহর সন্তুষ্টির জন্য এ দায়িত্ব পালনে জীবন ও আত্মা উৎসর্গ করা যেতে পারে।
সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের কর্তৃত্ব পুরো দেশে প্রতিষ্ঠা করাকেও ‘অত্যন্ত জরুরি দায়িত্ব’ বলে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে সৌদি গ্র্যান্ড মুফতি হুথিদের ‘সম্পূর্ণ পরাজয়’ এবং তাদের সহযোগী ও সমর্থকদের পরাজয়ের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।
এদিকে, হুথিদের বিরুদ্ধে সৌদি কর্তৃপক্ষের ধর্মীয় ভাষ্যও জোরালো হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সাম্প্রতিক সময়ে সৌদির দক্ষিণাঞ্চলের একটি মসজিদে হুথিদের কথিত হামলার ফুটেজ প্রচার করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ হুথিদের মক্কায় হামলার অভিযোগও করেছে।
সীমান্তে থাকা সেনাদের উদ্দেশে গ্র্যান্ড মুফতি বলেন, তাদের সবসময় দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে, শাসক ও সামরিক কমান্ডারদের নির্দেশ মেনে চলতে হবে এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে আদেশ বাস্তবায়ন করতে হবে।
তিনি আরও বলেন, মুসলমানদের পবিত্র স্থানগুলো রক্ষার দায়িত্ব পালন করে সেনারা মহানবী (সা.)-এর সাহাবিদের পদাঙ্ক অনুসরণ করছেন।
তথ্যসূত্র: সামা টিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাবা তার প্রেমিকাকে সম্পত্তি দিয়ে দেওয়ার আশঙ্কায় ছেলে পরিকল্পনা করে বাবাকে হত্যা করেছে। ভারতের উত্তরপ্রদেশের কানপুরের ঔষধ ব্যবসায়ী বিনীত মনোজার হত্যা রহস্য উদঘাটন করে পুলিশ এই তথ্য প্রকাশ করেছে। ৫ সেপ্টেম্বর রাতে কানপুরের কল্যাণপুর এলাকার বিলাসবহুল ‘রতন অরবিট’ অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে ৬০ বছর বয়সী বিনীত মনোজাকে নৃশংসভাবে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সময় বিনীত বাড়িতে একাই ছিলেন, কারণ তার ছেলে সুব্রত তার স্ত্রী শালুকে নিয়ে একটি পার্টিতে গিয়েছিলেন।
প্রাথমিক তদন্তের সময় পুলিশ জানিয়েছিল যে, এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন বিনীতের পুত্রবধূ শালু। ঘটনার পরদিন পুলিশ শালু এবং বিনীতের ফার্মেসির সাবেক কর্মচারী বিশাল গৌতম ও তার সহযোগী রাজকিশোরকে গ্রেফতার করে। তদন্তের এক পর্যায়ে পুলিশ জানতে পারে যে, কথিত হত্যাকারী একটি নতুন কেনা সিম কার্ড থেকে বিনীতের ছেলে সুব্রতকে ছয়টি কল করেছিল। এরপর ২৩ সেপ্টেম্বর সুব্রতকেও গ্রেফতার করা হয়।
আরো পড়ুন
অ্যাভেঞ্জার্সের নতুন চমক, সঙ্গে জেসন স্ট্যাথামের ‘মিউটিনি’
প্রথমে অস্বীকার করলেও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সুব্রত পুলিশকে জানায় যে, সে এই খুনের পরিকল্পনা করেছিল কারণ তার বাবার একাধিক মহিলার সাথে সম্পর্ক ছিল। তার ভয় ছিল, বাবা হয়তো অন্য কোনো মহিলার সাথে থাকা শুরু করবেন এবং তার সমস্ত সম্পত্তি সেই মহিলার নামে লিখে দেবেন। পুলিশ জানায়, প্রাথমিক পরিকল্পনা ছিল এই মৃত্যুকে দুর্ঘটনা বা স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখানো, কিন্তু পরবর্তীতে সেই পরিকল্পনা পরিবর্তন করা হয়। পুলিশ আরও জানায়, সুব্রতের বাবা তাকে খরচের জন্য প্রতি মাসে প্রায় ৪০ হাজার রুপি দিতেন। যেখানে ঋণের কিস্তি বাবদ সুব্রতকে প্রতি মাসে প্রায় ৫৫ হাজার রুপি পরিশোধ করতে হতো। সম্পত্তি হারানোর ভয় এবং ঋণের চাপে সুব্রত তার বাবাকে হত্যার পরিকল্পনা করে। সুব্রত তাদের ফার্মেসির সাবেক কর্মচারী বিশালকে ৬ লাখ টাকার বিনিময়ে তার বাবাকে হত্যার চুক্তি করে।
কানপুরের পুলিশ কমিশনার রঘুবীর লাল জানিয়েছেন, কল ডিটেইলস রেকর্ড বিশ্লেষণ, সিসিটিভি ফুটেজ, ডিজিটাল ও বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ, উদ্ধার হওয়া জিনিসপত্র এবং অন্যান্য পারিপার্শ্বিক প্রমাণের মাধ্যমে এই ষড়যন্ত্রের বিষয়টি প্রকাশ্যে এসেছে। তিনি জানান, বিশাল তদন্তকারীদের কাছে স্বীকার করেছে যে, সুব্রতই তাকে তার বাবাকে খুন করতে বলেছিল এবং এর বিনিময়ে তাকে ৬ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বিশাল আরও দাবি করেছে যে ধরা পড়লে সুব্রত তাকে শালুর নাম নেওয়ার নির্দেশ দিয়েছিল। পুলিশ শালুকে এখনও সম্পূর্ণ ক্লিন চিট দেয়নি। কোনোভাবে এই ঘটনায় তার সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
আরো পড়ুন
শ্রীমাই খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার
পুলিশ তদন্তে দেখতে পায় যে, ১ মে থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে সুব্রত এবং সাবেক কর্মচারী বিশালের মধ্যে ২৫৮ বার ফোনে কথা হয়েছে। এছাড়া সুব্রতের ফোন থেকে বেশ কিছু মুছে ফেলা চ্যাট উদ্ধার করা হয়, যা খুনের পরিকল্পনার দিকে ইঙ্গিত করে। খুনি বিশাল হত্যাকাণ্ডের মাত্র দুই দিন আগে একটি নতুন সিম কার্ড কেনে। পুলিশ তদন্তে দেখে, সেই নম্বর থেকে প্রথম এবং একাধিক গুরুত্বপূর্ণ কল করা হয়েছিল সুব্রতকে, যা সুব্রতের ফেঁসে যাওয়ার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়। রিমান্ড চলাকালীন পুলিশ কমিশনার রঘুবীর লালের উপস্থিতিতে সুব্রত, শালু এবং বিশালকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। এই সময় খুনি বিশাল ভেঙে পড়ে এবং স্বীকার করে যে সুব্রত তাকে ৬ লাখ টাকার বিনিময়ে এই খুন করতে বলেছিল এবং ধরা পড়লে স্ত্রী শালুর নাম নেওয়ার জন্য অগ্রিম নির্দেশ দিয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হাইওয়ে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাতায়াতকারী সকলের জন্য জরুরি নির্দেশনা প্রদান করেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকামুখী লেনে সেতু মেরামতের কাজ চলাকালীন দেড় ঘণ্টা সময় ধরে যানবাহনের গতি ধীর হতে পারে।
হাইওয়ে পুলিশ জানায়, দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত আলিপুরা সেতুর ঢাকামুখী লেনে মেরামত কাজ চলবে। এই কারণে দাউদকান্দি সেতু পার হয়ে আলিপুরা এলাকা অতিক্রম করার সময় যানবাহন ধীরগতিতে চলতে পারে।
আরো পড়ুন
সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৭ দিনের ছুটির সুবিধা পাবেন যারা।
এদিকে, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তথ্য দ্রুত জানাতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় অতিরিক্ত আইজিপির স্টাফ অফিসার তারিক লতিফ এই তথ্য নিশ্চিত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত উন্নতির ফলে বিশ্বজুড়ে বিভিন্ন আলোচনা চলছে। বিশেষ করে চলচ্চিত্রে এআইয়ের ব্যবহার অভিনেতাদের ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন তৈরি করেছে। তবে অস্কারজয়ী ফরাসি অভিনেত্রী মারিওন কোটিলার্ড মনে করেন, আপাতত এআইয়ের অভিনয় নিয়ে খুব বেশি উদ্বেগের কারণ নেই। তার মতে, এআই এখনও ‘আলুর মতো’ অভিনয় করছে।
সম্প্রতি স্পেনের সান সেবাস্তিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের নতুন সিনেমা ‘৭এইচ৪০ সে জু-লা’-এর প্রচারের সময় এআই নিয়ে তার মতামত প্রকাশ করেন মারিওন। ৫০ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, এমন একটি দিন আসলে তিনি সত্যিই ভয় পাবেন, যেদিন কোনো এআই অভিনেতার অভিনয় দেখে তার মনে সত্যিকারের আবেগ তৈরি হবে অথবা চোখে পানি চলে আসবে।
২০০৮ সালে ‘লা ভি এন রোজ’ সিনেমায় কিংবদন্তি ফরাসি সংগীতশিল্পী এডিথ পিয়াফের চরিত্রে অভিনয় করার জন্য সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জিতেছিলেন মারিওন। অভিনয়ের সেই অভিজ্ঞতা থেকেই প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে তার এই চিন্তা। তিনি বিশ্বাস করেন, এআই হয়তো একদিন এমন অভিনয় করতে সক্ষম হবে, যা দর্শকের আবেগকে সত্যিকার অর্থে নাড়া দেবে।
এআইয়ের সম্ভাবনা নিয়ে উদ্বেগের কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তার মতে, ভবিষ্যতে কোনো কৃত্রিম চরিত্রের অভিনয় দেখে তিনি নিজেই অবাক হয়ে যেতে পারেন। এই সম্ভাবনা তাকে ভাবিয়ে তুলছে।
এদিকে চলচ্চিত্রে এআই ব্যবহারের নৈতিকতা ও সীমাবদ্ধতা নিয়ে বিতর্কের মধ্যে ‘টিলি নরউড’ নামের এআই অভিনেতাকে ঘিরে আলোচনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে হঠাৎ চীনা ভাষায় কথা বলার ঘটনায় এই কৃত্রিম চরিত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।
সান সেবাস্তিয়ান উৎসবে মারিওন অভিনীত নতুন সিনেমাটিতে তাকে ‘অ্যালিস’ নামের সাবেক এক বিপ্লবী কর্মীর চরিত্রে দেখা যাবে। দীর্ঘ ২০ বছর কারাভোগের পর ছেলের সঙ্গে নতুনভাবে জীবন শুরু করার সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ