ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য হাইওয়ে পুলিশের জরুরি নির্দেশনা


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য হাইওয়ে পুলিশের জরুরি নির্দেশনা

হাইওয়ে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাতায়াতকারী সকলের জন্য জরুরি নির্দেশনা প্রদান করেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকামুখী লেনে সেতু মেরামতের কাজ চলাকালীন দেড় ঘণ্টা সময় ধরে যানবাহনের গতি ধীর হতে পারে।

হাইওয়ে পুলিশ জানায়, দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত আলিপুরা সেতুর ঢাকামুখী লেনে মেরামত কাজ চলবে। এই কারণে দাউদকান্দি সেতু পার হয়ে আলিপুরা এলাকা অতিক্রম করার সময় যানবাহন ধীরগতিতে চলতে পারে।

আরো পড়ুন

আরও পড়ুন: রিজভী: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার

সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৭ দিনের ছুটির সুবিধা পাবেন যারা।

এদিকে, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তথ্য দ্রুত জানাতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় অতিরিক্ত আইজিপির স্টাফ অফিসার তারিক লতিফ এই তথ্য নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানুষের অভিনয় কেড়ে নেবে এআই? শঙ্কিত অস্কারজয়ী মারিওন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


মানুষের অভিনয় কেড়ে নেবে এআই? শঙ্কিত অস্কারজয়ী মারিওন

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত উন্নতির ফলে বিশ্বজুড়ে বিভিন্ন আলোচনা চলছে। বিশেষ করে চলচ্চিত্রে এআইয়ের ব্যবহার অভিনেতাদের ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন তৈরি করেছে। তবে অস্কারজয়ী ফরাসি অভিনেত্রী মারিওন কোটিলার্ড মনে করেন, আপাতত এআইয়ের অভিনয় নিয়ে খুব বেশি উদ্বেগের কারণ নেই। তার মতে, এআই এখনও ‘আলুর মতো’ অভিনয় করছে।

সম্প্রতি স্পেনের সান সেবাস্তিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের নতুন সিনেমা ‘৭এইচ৪০ সে জু-লা’-এর প্রচারের সময় এআই নিয়ে তার মতামত প্রকাশ করেন মারিওন। ৫০ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, এমন একটি দিন আসলে তিনি সত্যিই ভয় পাবেন, যেদিন কোনো এআই অভিনেতার অভিনয় দেখে তার মনে সত্যিকারের আবেগ তৈরি হবে অথবা চোখে পানি চলে আসবে।

২০০৮ সালে ‘লা ভি এন রোজ’ সিনেমায় কিংবদন্তি ফরাসি সংগীতশিল্পী এডিথ পিয়াফের চরিত্রে অভিনয় করার জন্য সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জিতেছিলেন মারিওন। অভিনয়ের সেই অভিজ্ঞতা থেকেই প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে তার এই চিন্তা। তিনি বিশ্বাস করেন, এআই হয়তো একদিন এমন অভিনয় করতে সক্ষম হবে, যা দর্শকের আবেগকে সত্যিকার অর্থে নাড়া দেবে।

এআইয়ের সম্ভাবনা নিয়ে উদ্বেগের কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তার মতে, ভবিষ্যতে কোনো কৃত্রিম চরিত্রের অভিনয় দেখে তিনি নিজেই অবাক হয়ে যেতে পারেন। এই সম্ভাবনা তাকে ভাবিয়ে তুলছে।

এদিকে চলচ্চিত্রে এআই ব্যবহারের নৈতিকতা ও সীমাবদ্ধতা নিয়ে বিতর্কের মধ্যে ‘টিলি নরউড’ নামের এআই অভিনেতাকে ঘিরে আলোচনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে হঠাৎ চীনা ভাষায় কথা বলার ঘটনায় এই কৃত্রিম চরিত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

সান সেবাস্তিয়ান উৎসবে মারিওন অভিনীত নতুন সিনেমাটিতে তাকে ‘অ্যালিস’ নামের সাবেক এক বিপ্লবী কর্মীর চরিত্রে দেখা যাবে। দীর্ঘ ২০ বছর কারাভোগের পর ছেলের সঙ্গে নতুনভাবে জীবন শুরু করার সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগদানের গুঞ্জন নিয়ে মুখ খুললেন জেবিন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:১৬ পি.এম


বাগদানের গুঞ্জন নিয়ে মুখ খুললেন জেবিন

ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’-তে ‘নাবিলা সিক্স’ চরিত্রে অভিনয় করে পরিচিতি অর্জন করা অভিনেত্রী শিরতাজ জাহান জেবিনের বাগদানের খবর সম্প্রতি ছড়িয়ে পড়ে। তবে, অভিনেত্রী সরাসরি এই খবরটি অস্বীকার করেছেন। তিনি স্পষ্ট করেছেন যে, সম্প্রতি তার কোনো বাগদান হয়নি।

২৪ সেপ্টেম্বর, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে জেবিন তার অসন্তোষ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, কিছু গণমাধ্যম তার সঙ্গে যোগাযোগ না করেই এবং তথ্য যাচাই না করে বাগদানের খবর প্রকাশ করেছে। তিনি এই বিষয়টিকে সম্পূর্ণ ভুল বলে মন্তব্য করেন।

বর্তমানে, জেবিন দেশের বাইরে অবস্থান করছেন। তিনি জানিয়েছেন, বাবার চিকিৎসার জন্য তিনি বিদেশে রয়েছেন। এই মুহূর্তে তার মনোযোগ বাবার চিকিৎসা এবং পরিবারের দিকে নিবদ্ধ।

ব্যক্তিগত জীবন নিয়ে এমন সংবেদনশীল সময়ে যাচাই ছাড়া সংবাদ প্রকাশ করায় তিনি বিব্রত হয়েছেন বলেও জানান। তার মতে, কোনো শিল্পীর ব্যক্তিগত বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া এবং তথ্যের সত্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

প্রকাশিত খবর যাচাই করে প্রয়োজনীয় সংশোধনের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদেরও অনুরোধ করেছেন যে, কোনো সংবাদ দেখেই সেটিকে সত্য ধরে না নেন। জেবিনের মতে, ভুল তথ্য একজন শিল্পী এবং তার পরিবার ও ব্যক্তিগত জীবনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবসর নেওয়া মেসিকে কিভাবে আর্জেন্টিনায় ‘ফেরালেন’ জানালেন স্কালোনি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:১৬ পি.এম


অবসর নেওয়া মেসিকে কিভাবে আর্জেন্টিনায় ‘ফেরালেন’ জানালেন স্কালোনি

আর্জেন্টিনার আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় জানানোর পর লিওনেল মেসিকে ‘বিদায়ী ম্যাচে’ ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছেন কোচ লিওনেল স্কালোনি। তিনি নিজেই স্পষ্ট করেছেন, দেশের মাটিতে মেসির একটি শেষ ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত করতে তিনি কতটা একক প্রচেষ্টা করেছেন। ভবিষ্যতে তিনি আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে থাকবেন কিনা, সেই অনিশ্চয়তার কারণেই দ্রুত এই আয়োজন করতে চেয়েছিলেন তিনি।

গত জুলাইয়ে বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে পরাজয়ের এক মাস পর, আগস্টে মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান। তবে এই ঘোষণার কিছুদিন পরেই কোচ স্কালোনি বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচের জন্য তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেন। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচ হিসেবে চিহ্নিত হবে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, “আমার মনে হয় মেসির মতো একজন খেলোয়াড় এই ধরনের বিদায় পাওয়ার যোগ্য। ব্যক্তিগতভাবে আমি আমার সর্বাত্মক চেষ্টা করেছি, কারণ তার বিদায়ী মুহূর্তে আমি নিজে উপস্থিত থাকতে চেয়েছিলাম।”

তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা উল্লেখ করে আরও বলেন, “যেহেতু আমি জানি না পরবর্তীতে এখানে (দায়িত্বে) থাকব কি না, তাই আমরা খুব জোর দিয়েছিলাম যাতে সে এই ম্যাচে থাকতে পারে। মেসি কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন, তা আমরা জানতাম। তবুও তিনি ইচ্ছা প্রকাশ করেছেন এবং কষ্ট করে আসছেন, যেন তাকে ভালোবাসা দেওয়া মানুষগুলোর সামনে দাঁড়িয়ে বিদায় জানাতে পারেন।”

বিদায় সংবর্ধনা প্রসঙ্গে স্কালোনি স্পষ্টভাবে জানান, “কাউকে সম্মান জানাতে হলে সঠিক সময়েই তা করা উচিত। মেসির প্রতি মানুষের আবেগ ও সম্মান কখনো শেষ হবে না, তবে পরবর্তীতে হয়তো বিদায়ের সেই জাদু বা মহিমা আগের মতো নাও থাকতে পারে।”

২০২২ বিশ্বকাপ এবং দুটি কোপা আমেরিকা জেতানো ৪৮ বছর বয়সী এই সফল কোচের চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে। নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো আপডেট আছে কি না, এমন প্রশ্নের জবাবে স্কালোনি জানান, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাউডিও তাপিয়ার সঙ্গে শিগগিরই তিনি বৈঠকে বসবেন।

স্কালোনি বলেন, “আর্জেন্টিনা দলের কোচ হওয়া এক স্বপ্ন সত্যি হওয়ার মতো। তবে তার মানে এই নয় যে আমাকে এই চেয়ারে চিরকাল আঁকড়ে ধরে পড়ে থাকতে হবে। কিছু শর্তাবলী রয়েছে, যেগুলো নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলা প্রয়োজন। আমরা একমতে পৌঁছাতে পারি কি না, সেটাই দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ওয়েলকাম’-এর সংলাপে অমর মুশতাক খান বৃহস্পতিবার চলে গেলেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:১৭ পি.এম


‘ওয়েলকাম’-এর সংলাপে অমর মুশতাক খান বৃহস্পতিবার চলে গেলেন

নামটি হয়তো অনেকের কাছে অপরিচিত। তবে পর্দায় তার উপস্থিতি দেখলেই দর্শক তাকে চিনে ফেলবেন। কখনো তিনি ছিলেন কয়েক মিনিটের জন্য, কখনো আবার গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে—অল্প সময়ের মধ্যে দর্শকের মনে জায়গা করে নেওয়ার অসাধারণ ক্ষমতা ছিল তার। বিশেষ করে ‘ওয়েলকাম’ সিনেমায় বলা একটি সংলাপ তাকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তুলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি আজও মিম হয়ে ঘুরে বেড়াচ্ছে। হিন্দি সিনেমার পরিচিত মুখ, চরিত্রাভিনেতা ও কৌতুক অভিনেতা মুশতাক খান আর নেই।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৫৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের (এফডব্লিউআইসিই) সভাপতি বি এন তিওয়ারি।

মুশতাকের ব্যবসায়িক অংশীদার শিবম জানিয়েছেন, কয়েক বছর আগে অভিনেতার ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার পর একসময় তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। তবে আট দিন আগে আবারও মরণব্যাধিটি ফিরে আসে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন ক্যানসার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। শুক্রবার তার দাফন হওয়ার কথা রয়েছে।

নায়ক হিসেবে তিনি কখনো পর্দায় আসেননি। বরং অধিকাংশ সিনেমায় তার ভাগ্যে জুটেছে ছোট ছোট পার্শ্বচরিত্র। কিন্তু অভিনয়ের স্বাভাবিকতা, সংলাপ বলার নিজস্ব ধরন এবং নিখুঁত কৌতুকবোধ দিয়ে তিনি তারকাবহুল সিনেমাতেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন। কখনো কয়েক মিনিটের দৃশ্যে, কখনো একটি সংলাপে—তাতেই দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেওয়ার দক্ষতা ছিল তার।

১৯৮০ সালে ‘আলবার্ট পিন্টো কো গুসসা কিঁউ আতা হ্যায়’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে মুশতাকের। এরপর দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে তিনি হিন্দি সিনেমায় কাজ করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘আশিকি’, ‘দিল হ্যায় কি মানতা নেহি’, ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘রাজা’, ‘হেরা ফেরি’, ‘গদর: এক প্রেম কথা’, ‘জোড়ি নম্বর ১’, ‘মুঝসে শাদি করোগি’, ‘ওয়েলকাম’, ‘ওয়ান্টেড’ ও ‘ও মাই গড!’।

সময় বদলেছে, সিনেমার ধরনও পরিবর্তিত হয়েছে, দর্শকের প্রজন্মও বদলেছে। কিন্তু অভিনয়ে থেমে থাকেননি মুশতাক। নতুন প্রজন্মের দর্শকদের কাছে তিনি পরিচিতি পেয়েছেন ‘স্ত্রী’, ‘বাধাই দো’, ‘গদর ২’ ও ‘স্ত্রী ২’-এর মতো সিনেমায় কাজ করে। ক্যারিয়ারের পরের দিকে তার কাজের তালিকায় যুক্ত হয়েছে ‘বনবাস’, ‘বেবি জন’, ‘ধুম ধাম’ ও ‘জাত’।

‘ওয়েলকাম’-এর সেই সংলাপেই অমর

মুশতাক খানের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় কাজগুলোর মধ্যে অন্যতম হলো আনিস বাজমি পরিচালিত ‘ওয়েলকাম’ সিনেমা। ২০০৭ সালে মুক্তি পাওয়া এই ছবিতে অক্ষয় কুমার, নানা পাটেকর, অনিল কাপুর ও ক্যাটরিনা কাইফের মতো তারকারা অভিনয় করেছেন। তাদের মধ্যে ছোট্ট একটি দৃশ্যে দর্শকের নজর কেড়েছিলেন মুশতাক।

সিনেমাটিতে নানা পাটেকরের অভিনীত উদয় শেঠির দলের এক সদস্যের চরিত্রে তাকে দেখা যায়। নিজের নকল পায়ের গল্প বলতে গিয়ে চরিত্রটি জানায়, একসময় সে ছিল বড় হকি খেলোয়াড়। ‘মেরি এক টাং নকলি হ্যায়…’ দিয়ে শুরু হওয়া সেই গল্পে আসে ‘উদয় ভাই’-এর প্রসঙ্গও।

মুশতাকের সংলাপ বলার ভঙ্গি, মুখের অভিব্যক্তি এবং কৌতুকপূর্ণ উপস্থাপন দৃশ্যটিকে স্মরণীয় করে তোলে। সময়ের সঙ্গে দৃশ্যটি যেন সিনেমাকেও ছাড়িয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মিম, ভিডিও এবং নানা ধরনের পোস্টে ব্যবহৃত হয়েছে তার সেই সংলাপ।

‘ওয়েলকাম’ মুক্তির প্রায় দুই দশক পরও নতুন প্রজন্মের অনেক দর্শকের কাছে মুশতাক খানের পরিচয়ের অন্যতম সূত্র এই দৃশ্য। চরিত্রটি যে এতটা জনপ্রিয় হয়ে উঠবে, তা হয়তো ছবির নির্মাণের সময় কল্পনাও করেননি তিনি।

আশির দশকে শুরু হওয়া অভিনয়জীবনে তিনি নানা প্রজন্মের তারকার সঙ্গে কাজ করেছেন। কখনো কৌতুক, কখনো সিরিয়াস চরিত্র—বিভিন্ন ধরনের ভূমিকায় নিজেকে মেলে ধরেছেন। বাণিজ্যিক সিনেমা থেকে টেলিভিশন, এমনকি ওটিটি—সব মাধ্যমেই রেখেছেন কাজের ছাপ।

নায়ক না হয়েও কীভাবে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেওয়া যায়, মুশতাক খান ছিলেন তার উদাহরণ। পর্দায় তার উপস্থিতি হয়তো খুব বেশি সময়ের ছিল না, কিন্তু সেই অল্প সময়েই তিনি অসংখ্য স্মরণীয় মুহূর্ত তৈরি করেছেন। ‘ওয়েলকাম’-এর সেই সংলাপ কিংবা ‘গদর’-এর গুল খান—চরিত্রগুলোতেই দর্শকের স্মৃতিতে বেঁচে থাকবেন এই অভিনেতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%