প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেছেন যে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত এবং সার্জিস একসময় ছাত্রলীগের সদস্য ছিলেন। তিনি উল্লেখ করেন, "অনেকে শিবির করত। আমাদের সন্দেহ হয়। আপনারা যেহেতু সাবেক ছাত্রলীগ নেতা। ১১ দলীয় জোটে আছেন। আপনাদের সাথে ইন্ডিয়াতে স্বৈরাচার হাসিনার তো একটা লাইন আছেই।"
এই মন্তব্যগুলো তিনি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে করেন।
প্রতিমন্ত্রী এনসিপির নেতাদের উদ্দেশ্যে বলেন, "আপনাদের প্রতি তরুণ প্রজন্মের একটা আশা আকাঙ্ক্ষা ছিল। যে তরুণ নেতৃত্ব দেশে একটা ভালো কিছু করবে। এজন্য আপনাদেরকে দুয়েক জায়গা থেকে নির্বাচিতও করেছে। কিন্তু আপনারা যে ভাষায় কথা বলেন, এটা রাজনৈতিক ভাষা নয়।"
জামায়াতের বিষয়ে তিনি বলেন, "আর জামায়াত তো ৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন করেইছে। পুরানা ঘর করা লোক। এদের সাথে কিন্তু পুরাতন একটা সম্পর্ক আছে। সেই সম্পর্ক ভবিষ্যতেও জোড়া লাগতে পারে।"
মীর শাহে আলম বিএনপি সম্পর্কে বলেন, "বিএনপি কারো হুমকিতে পরোয়া করে না। আজকে আপনারা যেটা করছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশকে নতুন করে আমন্ত্রণ জানানোর চেষ্টা করছেন।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন