ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ফিফা র‍্যাঙ্কিংয়ে ১০৬ নম্বরে বাংলাদেশ নারী ফুটবল দল


ফিফা র‍্যাঙ্কিংয়ে ১০৬ নম্বরে বাংলাদেশ নারী ফুটবল দল

বাংলাদেশ নারী ফুটবল দল ফিফা র‍্যাঙ্কিংয়ে একটি সুখবর পেয়েছে। তারা আগের অবস্থান থেকে এক ধাপ উন্নতি করে ১০৭ থেকে ১০৬ নম্বরে উঠে এসেছে ঋতুপর্ণা চাকমাদের নেতৃত্বে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ফিফা কর্তৃক প্রকাশিত নারী ফুটবলের সর্বশেষ র‌্যাঙ্কিং-এ এই তথ্য প্রকাশিত হয়।

এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দল টানা দুই ম্যাচে ১৬ গোল হজম করে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে ১০-০ এবং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৬-০ ব্যবধানে হারের পর র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ার শঙ্কা ছিল।

আরও পড়ুন: ‘এমন দলকে হারানো সবসময়ই বিশেষ কিছু’— এনরিকে বার্সার জালে এক হালি দিয়ে

উত্তর কোরিয়ার বিপক্ষে হারের ফলে বাংলাদেশের পয়েন্ট ০.০৬ কমে যায় এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ০.২৮ কমে। কারণ, র‍্যাঙ্কিংয়ে দুই দলের সঙ্গে বাংলাদেশের ব্যবধান প্রায় ১০০ ধাপ।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। এই ড্রয়ের ফলে বাংলাদেশের র‍্যাঙ্কিং পয়েন্ট ৪ দশমিক ৬৪ বেড়ে যায়। ফলে বাংলাদেশের মোট পয়েন্ট ১১৭৫ দশমিক ৩৫ দাঁড়ায়।

গত বছর এশিয়া কাপের বাছাইপর্বে মিয়ানমারকে পরাজিত করে বাংলাদেশ প্রথমবারের মতো মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল। ওই জয়ের ফলে র‍্যাঙ্কিংয়ের সংশ্লিষ্ট উইন্ডোতে বাংলাদেশের সবচেয়ে বেশি উন্নতি ঘটে এবং ফিফার শিরোনামেও স্থান করে নেয় বাংলাদেশের মেয়েরা।

আরও পড়ুন: পাকিস্তানের আরাফাত মিনহাস গড়লেন ৫৫ বছরের ইতিহাসে অনন্য রেকর্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বির্তকে মুখ খুললেন মাহমুদউল্লাহ রিয়াদ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


বির্তকে মুখ খুললেন মাহমুদউল্লাহ রিয়াদ

সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এই বিতর্কটি শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান জমজম ব্রাদার্সের একটি ভিডিওকে কেন্দ্র করে। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে, অভিজ্ঞ এই ক্রিকেটার তার অবস্থান পরিষ্কার করেছেন। তিনি জানিয়েছেন, প্রতিষ্ঠানটির নতুন ব্যবসায়িক প্রকল্প সম্পর্কে তার পূর্বে কোনো ধারণা ছিল না এবং এর সঙ্গে তার কোনো ব্যবসায়িক বা আর্থিক সম্পৃক্ততাও নেই।

মাহমুদউল্লাহ আরও জানিয়েছেন, তার অনুরোধে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভিডিওটি সরিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। তিনি বলেন, অনিচ্ছাকৃত এই ঘটনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা বিভ্রান্ত হয়ে থাকেন, তাহলে তিনি দুঃখ প্রকাশ করেছেন।

বিতর্কের সূত্রপাত ঘটে সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। ওই পোস্টে তিনি দাবি করেন, বাংলাদেশের জাতীয় দলের এক সাবেক ক্রিকেটার ভানুয়াতুর নাগরিকত্বে বিনিয়োগের বিষয়টি প্রচার করছেন। তিনি এ ধরনের বিনিয়োগের অর্থ বিদেশে পাঠানোর বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন। পাশাপাশি মাহমুদউল্লাহ রিয়াদের মতো পরিচিত একজন ক্রিকেটারের এমন প্রচারে যুক্ত থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

সায়েরের পোস্টটি প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। এরপরই মাহমুদউল্লাহ জমজম ব্রাদার্সকে ভিডিওটি সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানান। তার অনুরোধের পর, কয়েক ঘণ্টার মধ্যে প্রতিষ্ঠানটির সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে সাবেক এই অধিনায়ক পুরো ঘটনা ব্যাখ্যা করেন। মাহমুদউল্লাহ লিখেছেন, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার একটি ভিডিওকে কেন্দ্র করে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, সে বিষয়ে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই। কিছুদিন আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে জমজম ব্রাদার্সের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। তাদের আমন্ত্রণে একদিন তাদের অফিসে গেলে, তারা তাদের একটি নতুন ব্যবসায়িক প্রকল্পের বিষয়ে ভিডিও করার অনুরোধ জানান। তবে প্রকল্পটি সম্পর্কে আমার আগে থেকে কোনো ধারণা ছিল না এবং এর সঙ্গে আমার কোনো ধরনের ব্যবসায়িক এবং অর্থনৈতিক সম্পৃক্ততাও নেই।’

নিজের পেশাগত ও ব্যক্তিগত জীবনে বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করেছেন জানিয়ে তিনি বলেন, ‘আমার পুরো ক্যারিয়ারে ব্যক্তিগত ও পেশাগত জীবনে সব সময় বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করেছি। অনিচ্ছাকৃত এই ঘটনায় কেউ কষ্ট পেয়ে থাকলে কিংবা কোনো ধরনের বিভ্রান্তির সৃষ্টি হয়ে থাকলে, আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।’

ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকার কথাও জানিয়েছেন মাহমুদউল্লাহ। তিনি লিখেছেন, ‘ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকব, ইনশাআল্লাহ। সবার ভালোবাসা, সমর্থন ও বোঝাপড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঁচ দিনের ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ব্যাপক ভিড়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


পাঁচ দিনের ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ব্যাপক ভিড়

দুর্গাপূজার ছুটি এবং সাপ্তাহিক অবকাশের কারণে টানা পাঁচ দিনের ছুটিতে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারে পর্যটকদের ঢল নেমেছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই ছুটির প্রেক্ষাপটে সৈকতের লাবণী পয়েন্টসহ শহরের বিভিন্ন পর্যটনকেন্দ্রে দেশ-বিদেশের পর্যটকরা ভিড় জমিয়েছেন। বিশেষ করে লাবণী পয়েন্টে পর্যটকদের ব্যাপক উপস্থিতি সৃষ্টি করেছে জনসমুদ্রের দৃশ্য। সৈকতের বালুচর থেকে শুরু করে সমুদ্রের ঢেউয়ের কাছাকাছি পর্যন্ত পর্যটকদের সরব উপস্থিতি দেখা যাচ্ছে।

সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়েছে যে, লাবণী পয়েন্টে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও স্বজনদের নিয়ে নানা বয়সী মানুষ ঘুরতে এসেছেন। কেউ সমুদ্রের ঢেউয়ে গা ভেজাচ্ছেন, কেউ বালুচরে হাঁটছেন, আবার কেউ প্রিয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করছেন। সৈকতজুড়ে সারি সারি ছাতা, বিচ চেয়ার এবং পর্যটকদের আনাগোনায় পুরো এলাকা মুখর হয়ে উঠেছে। পর্যটকদের এই উপস্থিতিতে সৈকতসংলগ্ন ব্যবসা-বাণিজ্যেও কর্মচাঞ্চল্য বেড়েছে।

দীর্ঘ ছুটির সুযোগ কাজে লাগিয়ে অনেকেই পরিবার নিয়ে কক্সবাজার ভ্রমণের পরিকল্পনা করছেন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকদের আগমনে হোটেল-মোটেল, রেস্তোরাঁ ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে ব্যস্ততা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে পর্যটনজোনে খবর নিয়ে জানা গেছে, প্রায় ৮০-৯০ হোটেল বুকড হয়ে গেছে।

পর্যটকের এই বাড়তি চাপের মধ্যে সৈকতে নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে সমুদ্রে গোসলের সময় লাইফগার্ডের নির্দেশনা মেনে চলা, নির্ধারিত নিরাপদ এলাকার বাইরে না যাওয়া এবং শিশুদের প্রতি বাড়তি নজর রাখার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে পর্যটকদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত তৎপরতা জরুরি।

জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান জানিয়েছেন, ব্যাপক পর্যটক বরণ ও সামাল দিতে প্রশাসন এবং পর্যটন সংশ্লিষ্টরা প্রস্তুত। পর্যটকদের নির্বিঘ্নে কক্সবাজার ভ্রমণে কোনো সমস্যা নেই। পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেছেন, পর্যটকদের নিরাপত্তায় পুলিশ সচেতনভাবে দায়িত্ব পালন করছে। ছুটির আমেজে পর্যটকদের পদচারণায় আবারও প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে কক্সবাজারের পর্যটন এলাকা। লাবণী পয়েন্টের এই জনসমাগম পর্যটননগরীর আকর্ষণ ও জনপ্রিয়তারই জানান দিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা রোকনুজ্জামান

আন্তর্জাতিক ডেস্ক

মামুন বিল্লাহ (কালিগঞ্জ) সাতক্ষীরা

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:২৯ পি.এম


কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা রোকনুজ্জামান

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নবমী উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী উপজেলা কৃষক দলের আহ্বায়ক
মোঃ রোকনুজ্জামান রোকন। মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও পূজার আয়োজন ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্যসচিব মোঃ আরিফুর রহমান ছোটন, উপজেলা জাসাসের আহ্বায়ক মুরশিদ আলী গাজী, সদস্যসচিব মোস্তাফিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাজান, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের নাসিম, আবু হুসাইন সোহাগ, তাসিন, ইদ্রিস আলী, আবুল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবকে বাঁচাতে যুক্তরাজ্যের টাইফুন যুদ্ধবিমান মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


সৌদি আরবকে বাঁচাতে যুক্তরাজ্যের টাইফুন যুদ্ধবিমান মোতায়েন

যুক্তরাজ্য সৌদি আরবকে রক্ষা করার জন্য যুদ্ধবিমান মোতায়েনের পরিকল্পনা করেছে, যা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরবের শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার উদ্দেশ্যে রয়্যাল এয়ার ফোর্সের টাইফুন যুদ্ধবিমান ব্যবহার করে ‘প্রতিরক্ষামূলক পাল্টা-বিমান অভিযান’ পরিচালনা করা হবে।

গত এক মাস ধরে হুতিরা সৌদি আরবের ওপর তাদের হামলা বৃদ্ধি করেছে। তারা তেল স্থাপনা ও বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে আসছে।

ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন, যুক্তরাজ্য ইতোমধ্যে সৌদি আরবকে আকাশপথে জ্বালানি সংগ্রহের সহায়তা প্রদান করছে এবং দেশের সুরক্ষায় সহায়তার জন্য আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ও ব্রিটিশ কর্মী মোতায়েন করেছে।

তিনি আরও উল্লেখ করেছেন, সৌদি আরবের দিকে নিক্ষেপিত ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলোকে ‘টাইফুন’ বিমানগুলো প্রতিহত করবে, তবে ইয়েমেনের ভেতরে কোনো আক্রমণাত্মক অভিযান পরিচালনা করা হবে না।

ইয়েমেনের রাজধানী সানায় হুতি-নিয়ন্ত্রিত বিমানবন্দরে সৌদি হামলার প্রতিক্রিয়ায়, জুলাই মাসে হুতিরা লোহিত সাগরে সৌদি জাহাজ এবং সৌদি আরবের অভ্যন্তরে অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দেওয়ার পর থেকে এই সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে।

সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%