০৩:০০ পি.এম
আদালত ব্যারিস্টার শাহজাহান ওমরকে নতুন মামলায় গ্রেফতার দেখিয়েছে, যিনি ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। গাড়িচালক ইসহাক জমাদ্দারকে গুলি করে হত্যার ঘটনায় আদাবর থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
পুলিশ আজ তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। আদালত গ্রেফতার দেখানোর পর তাকে আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগ অনুসারে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর আদাবর থানাধীন শ্যামলী ক্লাব মাঠ সংলগ্ন এলাকায় গাড়িচালক ইসহাক জমাদ্দার (৪৭) স্বৈরাচারবিরোধী বিজয় মিছিলে অংশগ্রহণ করেন। এই সময় দুষ্কৃতকারীদের গুলিতে তিনি নিহত হন। এই ঘটনার পর একই বছরের ২ সেপ্টেম্বর আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন: বাংলাদেশ-জাপান চুক্তি: ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হবে পাঁচ বছর মেয়াদি কর্মসংস্থান চুক্তি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন