১১:১০ এম
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের সাজা স্থগিত করার উদ্দেশ্যে করা আপিল গ্রহণযোগ্য কি না, সে সম্পর্কে শুনানি অনুষ্ঠিত হবে ৩১ আগস্ট।
সোমবার (১৭ আগস্ট) সকালে বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের সমন্বয়ে গঠিত বেঞ্চে এদিনের শুনানি ধার্য করা হয়েছে।
এর আগে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের ভিত্তিতে গত ১০ আগস্ট আপিল বিভাগের শুনানি ১৭ আগস্ট পর্যন্ত মুলতবি করা হয়েছিল।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
আপিলকারী পক্ষের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে বিলম্ব মার্জনার আবেদনসহ ৬ জুলাই আপিল করেন আবুল কালাম আযাদ। প্রায় ১৩ বছর পর করা ওই আপিলে ৪ হাজার ৯১৫ দিনের বিলম্ব মার্জনার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে তারা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের কার্যকারিতা স্থগিতের আবেদনও করেছেন।
চেম্বার আদালতের প্রাথমিক কার্যক্রম শেষে আপিলটি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য উত্থাপন করা হয়েছে। আদালতে আবুল কালাম আযাদের পক্ষে শুনানি করছেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিকী ও আইনজীবী মীর ওসমান বিন নাসিম। রাষ্ট্রপক্ষে রয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আযাদকে মৃত্যুদণ্ড দিয়ে ২০১৩ সালের ২১ জানুয়ারি রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার আগে তিনি দেশত্যাগ করে পলাতক হয়ে যান।
আরও পড়ুন: নিম্নতম মজুরি বোর্ড অচিরেই গঠন হবে: শ্রমমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন