বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:০৪ এম
প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হয়ে থাকে। ইতিহাসই আমাদের নতুন নতুন দিগন্তের দিকে পথ দেখায়। ইতিহাসের দিকে নজর দিলে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন বহু জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা।
আজ ২ সেপ্টেম্বর, ২০২৬ (বুধবার)। বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটি গুরুত্বপূর্ণ এবং স্মরণীয়। আসুন, এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি:
৪৪ খ্রিস্টপূর্ব - মিশরের ফারাও সপ্তম ক্লিওপেট্রা তার পুত্র পঞ্চদশ টলেমি সিজারিয়নকে সহকারী শাসক হিসেবে ঘোষণা করেন।
৩১ খ্রিস্টপূর্ব - রোমান গৃহযুদ্ধ: গ্রীসের পশ্চিম উপকূলের অ্যাক্টিয়ামের যুদ্ধে অক্টোভিয়ান মার্ক আন্টনি ও ক্লিওপেট্রার সৈন্যদের পরাস্ত করেন।
১৬৪৯ - ইতালির ক্যাস্টো শহর পোপ দশম ইন্নোসেন্টের সৈন্যদের দ্বারা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।
১৬৬৬ - লন্ডনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০,০০০ বাড়ি পুড়ে যায় (সেন্ট পলের ক্যাথেড্রাল সহ)। এই অগ্নিকাণ্ড প্রায় তিন দিন ধরে চলে।
১৭৫২ - যুক্তরাজ্য গ্রেগারিয়ান দিনপঞ্জি গ্রহণ করে।
১৭৯২ - ফরাসি বিপ্লবের সময় বিপ্লবীরা তিনজন রোমান ক্যাথলিক বিশপ ও প্রায় দুইশত পুরোহিতকে হত্যা করে। এই ঘটনাটি সেপ্টেম্বর গণহত্যা নামে পরিচিত।
১৮০১ - ফ্রান্সের বিরুদ্ধে ওসমানীয় ও বৃটিশ সেনাদের ব্যাপক যুদ্ধের পর অবশেষে ফরাসী বাহিনী পরাজিত হয়ে মিশর ত্যাগ করতে বাধ্য হয়।
১৮৭০ - ফ্রাঙ্কো-প্রুশিয়ান যুদ্ধ: সেদানের যুদ্ধে প্রুশিয়া ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন ও তার ১০০,০০০ সৈন্যকে বন্দি করে।
১৯১৪ - রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গের নাম পরিবর্তন করে রাখা হয় পেট্রোগার্ড।
১৯৩৯ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজি জার্মানি পোল্যান্ড আক্রমণ করে যুদ্ধের সূচনা করে।
১৯৩৯ - ব্রিটেনে ১৯ থেকে ৪১ বছর বয়সি পুরুষদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিয়োগ করা হয়।
১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। টোকিও উপসাগরে জাপান আত্মসমর্পণ করে।
১৯৪৫ - ভিয়েতনাম ফ্রান্সের থেকে স্বাধীনতা ঘোষণা করে।
১৯৪৭ - ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস নামক সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়।
১৯৪৯ - জাপানি আক্রমণে চীনের চান-কিঙ-এ ১৭০০ জন নিহত হয়।
১৯৫৮ - চীনের প্রথম টেলিভিশন স্টেশন পিকিং-এ চালু হয়।
১৯৭০ - নাসা দুইটি অ্যাপোলো চন্দ্র অভিযান বাতিল ঘোষণা করে।
১৯৮১ - বেলিজ স্বাধীনতা লাভ করে।
১৯৮৫ - চলচ্চিত্রকার সত্যজিৎ রায় ভারতবর্ষের অনন্য চলচ্চিত্র উৎকর্ষ কেন্দ্র নন্দন উদ্বোধন করেন।
১৯৯১ - যুক্তরাষ্ট্র এস্তেনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া কে স্বীকৃতি দেয়।
২০০৫ - চট্টগ্রামে চিলড্রেন ক্যান্সার হোম উদ্বোধন হয়।
জন্ম:
১৫৪৮ - ভিন্সেঞ্জো স্কামজ্জি, ইতালীয় স্থপতি।
১৬৭৫ - উইলিয়াম সামারভিল, ইংরেজ কবি।
১৭৭৮ - লুই বোনাপার্ট, ফরাসি বংশোদ্ভূত ডাচ রাজা।
১৮১০ - উইলিয়াম সেমুর টেইলার, মার্কিন শিক্ষাবিদ ও ইতিহাসবিদ।
১৮৩৮ - ভক্তিবিনোদ ঠাকুর, ভারতের বৈষ্ণবধর্মের সাধক, ধর্মগুরু, দার্শনিক।
১৮৫৩ - উইলহেম অসওয়াল্ড, নোবেল বিজয়ী জার্মান রসায়নবিদ।
১৮৭৭ - ফ্রেডেরিক সডি, ইংরেজ রসায়নবিদ।
১৮৯৪ - জোসেফ রথ, অস্ট্রীয় সাংবাদিক ও লেখক।
১৯১৩ - বিল সাঙ্কলয়, স্কটিশ ফুটবলার ও ম্যানেজার।
১৯২০ - বাংলা সাহিত্যের খ্যাতনামা বাঙালি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়।
১৯২৩ - পার্বতীকুমার সরকার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি ভূতাত্ত্বিক।
রেনে থম, ফরাসি গণিতবিদ।
১৯৩৩ - ম্যাথিইয়েউ কেরেকোউ, লেবানিজ সৈনিক, রাজনীতিক ও প্রেসিডেন্ট।
১৯৩৮ - গিউলিয়ানো গেমা, ইতালিয়ান অভিনেতা।
১৯৪৮ - ক্রিস্টা মকাউলিফে, আমেরিকান শিক্ষাবিদ ও মহাকাশচারী।
১৯৫২ - জিমি কনর্স, প্রাক্তন মার্কিন টেনিস চ্যাম্পিয়ন।
১৯৬৬ - সালমা হায়েক, মেক্সিকান-মার্কিন অভিনেত্রী, পরিচালক, টেলিভিশন ও চলচ্চিত্র প্রযোজক।
১৯৬৭ - আন্ড্রেয়াস মোয়েলার, জার্মান সাবেক ফুটবলার ও ম্যানেজার।
১৯৭৭ - ফ্রেডেরিক কানোউটে, মালির সাবেক ফুটবলার।
১৯৮১ - ক্রিস ট্রেমলেট, ইংরেজ সাবেক ক্রিকেটার।
১৯৮২ - জোয়ি বার্টন, ইংরেজ সাবেক ফুটবলার।
১৯৮৮ - ইশান্ত শর্মা, ভারতীয় ক্রিকেটার।
১৯৮৮ - জাভি মার্টিনেজ, স্প্যানিশ ফুটবলার।
মৃত্যু:
৪২১ - কনস্টানটিয়াস, রোমান সম্রাট।
১৮২০ - জিয়াকিং, চীন সম্রাট।
১৮৬৫ - উইলিয়াম রোয়ান হ্যামিল্টন, আইরিশ গণিতবিদ ও বিজ্ঞানী।
১৯১০ - হেনরি রুশো, ফরাসি চিত্রশিল্পী।
১৯১৩ - ওকাকুরা কাকুজো, জাপানের প্রখ্যাত শিল্পী ও বাংলায় বিংশ শতকের গোড়ার দিকে নব উন্মেষের সূচনাকারী।
১৯৩৩ - অনাথবন্ধু পাঁজা, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
১৯৩৭ - চট্টো নামে পরিচিত বীরেন চট্টোপাধ্যায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কমিউনিস্ট বিপ্লবী।
১৯৪৬ - প্রমথ চৌধুরী, বাংলা ভাষার সাহিত্যিক।
১৯৫২ - বেণী মাধব দাস, প্রাজ্ঞ বাঙালি পণ্ডিত, শিক্ষক, দেশপ্রেমিক এবং শরৎচন্দ্র বসু, সুভাষচন্দ্র সহ আরও অনেক প্রখ্যাত ব্যক্তির শিক্ষাগুরু।
১৯৬৭ - আয়েত আলী খাঁ, উপমহাদেশের প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সেতার ও সুরবাহার বাদক।
১৯৬৯ - হো-চি-মিন, ভিয়েতনামের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
১৯৭৩ - জে. আর. আর. টলকিন, ইংরেজ ঔপন্যাসিক, ছোট গল্পকার, কবি ও ভাষাতত্ত্ববিৎ।
১৯৯১ - আলফান্সো গার্সিয়া রোব্লেয়া, নোবেল পুরস্কার বিজয়ী মেক্সিকান রাজনীতিবিদ ও কূটনীতিক।
১৯৯২ - বারবারা ম্যাকলিন্টক, নোবেলজয়ী মার্কিন জীববিজ্ঞানী।
১৯৯৬ - মাহমুদ হাসান গাঙ্গুহী, ভারতীয় দেওবন্দি ইসলামি পণ্ডিত ও মুফতি।
১৯৯৭ - ভিক্টর ফ্রাঙ্কেল, অস্ট্রিয়ান নিউরোলজিস্ট।
২০০১ - ক্রিশ্চিয়ান বার্নার্ড, দক্ষিণ আফ্রিকার কার্ডিওথোরাসিক সার্জন যিনি বিশ্বে প্রথম মানব হৃদপিণ্ড প্রতিস্থাপন করেন।
২০০৯ - ইয়েদুগুরি সন্দিন্তি রাজশেখর রেড্ডি, ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
২০১০ - দিলীপ রায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা।
২০১৩ - রোনাল্ড কোসে, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান অর্থনীতিবিদ ও লেখক।
২০১৪ - নরম্যান গর্ডন, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
২০২১ - ভারতীয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা।
ছুটি ও অন্যান্য:
ভিয়েতনামের জাতীয় দিবস
বিশ্ব নারিকেল দিবস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কেনাকাটা করার জন্য প্রতিদিন আমরা বিভিন্ন স্থানে যাই। কিন্তু আজ রাজধানীতে যেসব স্থানে আপনি কেনাকাটা করতে যাবেন, সেসব এলাকা বন্ধ থাকলে তা আপনাকে মহাবিড়ম্বনায় ফেলতে পারে।
তাহলে যাওয়ার আগে দেখে নিন বুধবার (০২ সেপ্টেম্বর) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে।
বন্ধ থাকবে যেসব এলাকার মার্কেট
পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, উত্তরার মাসকট প্লাজা।
যেসব এলাকার দোকানপাট বন্ধ
বারিধারা, সাঁতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দক্ষিণ ইরানে সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়ায়, ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কার্যক্রমকে জোরদার করেছে। তেহরান একইসাথে ঘোষণা করেছে যে, যুক্তরাষ্ট্র তাদের অপরাধের জন্য অনুশোচনা না করা পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে।
এই হুঁশিয়ারি বার্তা ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় হেডকোয়ার্টার্সের মুখপাত্র কর্নেল ইব্রাহিম জুলফাকারি প্রদান করেছেন। আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত বক্তব্যে, জুলফাকারি দাবি করেন যে, ইরানি বাহিনীর পাল্টা হামলার ফলে ওই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর অবকাঠামো এবং সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। তিনি আরও জানান, এই অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনা ও শীর্ষ কমান্ডার নিহত ও আহত হয়েছেন।
কর্নেল ইব্রাহিম জুলফাকারি বলেন, "যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আমাদের এই আক্রমণাত্মক সামরিক অভিযান অব্যাহত থাকবে, যতক্ষণ না তারা নিজেদের সংঘটিত অপরাধের জন্য অনুশোচনা প্রকাশ করছে।"
তিনি আরও সতর্ক করে দেন যে, যদি যুক্তরাষ্ট্র হামলা বন্ধ না করে, তবে ভবিষ্যতে ইরানের পক্ষ থেকে ‘আরও ভারি, ব্যাপক ও ধ্বংসাত্মক’ জবাব দেওয়া হবে। পাশাপাশি, মধ্যপ্রাচ্যের যেসব দেশ মার্কিন সামরিক বাহিনীকে সহযোগিতা করছে, তাদেরকেও এর মারাত্মক পরিণতি ভোগ করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বগুড়ার শেরপুরে একটি বিকল ট্রাক মেরামত করার সময় জ্যাক খুলে ট্রাকের নিচে চাপা পড়ে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মহিপুর ফায়ার সার্ভিস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন—বগুড়া সদর উপজেলার ইসলামপুর হরিগাড়ী এলাকার মামুন হোসেন (৩৫), নন্দীগ্রাম উপজেলার হানজালা আহম্মেদ (৩০) এবং লিটন হোসেন (৩০)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, ঢাকা-রংপুর মহাসড়কের মহিপুর এলাকায় একটি কাঠবোঝাই ট্রাক বিকল হয়ে পড়ে। পরে ট্রাকটি মেরামতের জন্য তিনজন সেখানে কাজ শুরু করেন। এ সময় ট্রাকটি জ্যাকের সাহায্যে উঁচু করে রাখা হয়েছিল। হঠাৎ করে জ্যাক খুলে গেলে ট্রাকটি নিচে পড়ে যায় এবং ট্রাকের নিচে থাকা ব্যক্তিরা চাপা পড়ে যান।
ঘটনার খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন, অপরজন চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যান।
শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকল ট্রাকটি মেরামতের সময় জ্যাক খুলে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে ডাক পৌঁছে দেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবল প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার ১ সেপ্টেম্বর দুপুরে টঙ্গী-আব্দুল্লাহপুর ফ্লাইওভারের উপর এই দুর্ঘটনা ঘটে।
নিহত কনস্টেবল শামীম আহমেদ জিএমপির এসএফ শাখায় ডাক বাহক হিসেবে কর্মরত ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার মানিকদী দক্ষিণপাড়া এলাকার আঙ্গুর মিয়ার পুত্র।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মাকসুদুল আমল জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১১টার দিকে পুলিশ কমিশনার কার্যালয় থেকে ডাক নিয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন কনস্টেবল শামীম আহমেদ। ডাক বিতরণের কাজ সম্পন্ন করার পর ফেরার পথে দুপুর আনুমানিক ২টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী-আব্দুল্লাহপুর ফ্লাইওভারের উপর সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।
এদিকে, দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় কনস্টেবল শামীম আহমেদের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গাজীপুরের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রশাসন, অর্থ মোহাম্মদ তাহেরুল হক চৌহান এবং টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মাকসুদুল আমল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ