মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:১৭ এম
ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : বিদ্যুৎ ঘাটতি হ্রাস এবং নবায়নযোগ্য জ্বালানির উৎস হিসেবে সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে।
জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২০তম বৈঠকে অর্থ ও বাণিজ্য সংক্রান্ত তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বৈঠকে সৌর বিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে ৬ মাসের জন্য কর ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন (৬ মাস) পর্যন্ত আমদানিকৃত যন্ত্রাংশে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূসক, আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে পূর্ণ অব্যাহতি প্রদান করা হবে। এর ফলে দ্রুত সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, বিদ্যুৎ ঘাটতি কমবে, শিল্প উৎপাদন বজায় থাকবে এবং উৎপাদন ব্যয় ও যন্ত্রপাতির ক্ষতি হ্রাস পেয়ে বিনিয়োগে ইতিবাচক প্রভাব পড়বে।
এছাড়া, নিম্নস্তরের সিগারেটের নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। অবৈধ বাণিজ্য রোধ এবং রাজস্ব ঘাটতি কমাতে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর আওতায় নিম্নস্তরের সিগারেটের মূল্য পুনঃনির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রতি ১০ শলাকা নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকার পরিবর্তে ৬৫ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সিগারেটের মূল্য নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ড রোল ব্যবহার বিধিমালা সংশোধনের অনুমোদন দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে ‘প্রমোশন অ্যান্ড প্রোটেকশন অব ইনভেস্টমেন্ট অ্যাগ্রিমেন্ট’ চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।
১০ বছর মেয়াদি এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্যিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় হবে। চুক্তি স্বাক্ষরের ৩ বছর পর উভয়পক্ষ তা সংশোধনের সুযোগ পাবে। বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের ষষ্ঠ বৃহত্তম উৎস হংকং। এই চুক্তি পোশাক ও টেক্সটাইলসহ অন্যান্য খাতে নতুন বিনিয়োগ আকর্ষণ করবে, যা কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি স্থানান্তর এবং শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আবুল বাশার মোল্লা, ৪৮, পিতা সুবল মোল্লা সাং হেল্প কেয়ার আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সানারপাড় থানা ,সিদ্ধিরগঞ্জ জেলা নারায়ণগঞ্জ।
আবুল বাসার মোল্লা, দীর্ঘদিন যাবত একজন নারীর সাথে, প্রেমের মাধ্যম ফেসবুকের বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক করার ফলে, বিভিন্ন লোক জানাজানি হলে, নারীকে তখন মিথ্যা মামলা দিয়ে আদালতে প্রেরণ করেন, নারী তখন যাবিনে মুক্তি হয়ে,পরবর্তী নারী আদালতের , শিশু নারী,আইনের মামলা দায়ের করেন, এই খবর পেয়ে আবুল বাশার বিভিন্ন লোক মারফত এবং আইনি প্রশাসনের কর্মকর্তাদের দিয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করে আসছেন,
মুক্তি পাওয়ার পরও নারী নিরাপত্তাহীন ভাবে জীবন যাপন করছেন, বিভিন্নভাবে বিভিন্ন সংস্থার থেকে তাকে মেরে ফেলার হুমকি প্রদান করছেন,
আইন প্রশাসন কর্মকর্তার কাছে গেল নারী তাহার সুষ্ঠু বিচার পান না, কারণ আসামি একজন প্রভাবশালী এবং ব্যক্তি হওয়ায় তাহার বিরুদ্ধে কেউ কথা বলতে নারাজ। এমন অবস্থায় উক্ত নারী প্রশাসনের নিকট সুষ্ঠু বিচারের দাবি কামনা করছেন। আবুল বাসার মোল্লার নামে আরও অনৈতিক কার্যকলাপ আগামী পর্বে প্রমাণসহ তুলে ধরা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে হ্যান্ডবল, কাবাডিসহ মোট ৪টি ইভেন্টে দুইটি ক্যাটাগরিতে উপজেলার ১৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহনাজ বেগমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার ফিরোজ আলম, গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোকারম হোসেন রানা, ক্রীড়া শিক্ষক রেজাউল মন্ডল, ফাঁসিতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবু সাইদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেনি-পেশোর মানুষ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন মন্তব্য করেছেন যে, বাল্যবিবাহ কোনো সমস্যার সমাধান নয়, বরং এটি সামাজিক সংকট এবং নারীদের বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
তিনি বলেন, ‘অনেক পরিবার মনে করে মেয়েকে অল্প বয়সে বিয়ে দিলেই সমস্যার সমাধান হলো। কিন্তু এটি বহুগুণ বড় সংকটের জন্ম দেয়। দারিদ্র্য কোনোভাবেই শিশুর পড়াশোনা কেড়ে নেওয়ার অজুহাত হতে পারে না। কন্যাসন্তানকে সুরক্ষা ও মর্যাদা দিয়ে বড় করলে সে-ই পরিবারের সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠে।’
আজ সোমবার রাজধানীর একটি হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আরও উল্লেখ করেন, পরিবর্তিত বাংলাদেশে নারীরা সব ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিচ্ছেন। সাম্প্রতিক এসএসসি পরীক্ষার ফলাফলই এর বড় প্রমাণ। সরকার এমন এক সাম্য ও নিরাপত্তার সমাজ গড়তে চায়, যেখানে মেয়েরা সুশিক্ষা পেয়ে আত্মনির্ভরশীল হবে এবং কন্যাশিশুকে বোঝা না ভেবে সম্পদ হিসেবে গণ্য করা হবে।
নারী শিক্ষার প্রসারে বিগত বিএনপি সরকারের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার আমলেই মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু হয়েছিল, যা বর্তমান নির্বাচিত সরকার স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে করার ঘোষণা দিয়েছে।
এছাড়া, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীর সামগ্রিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার হিসেবে নির্ধারণ করেছেন।
মাহদী আমিন আরও জানান, মায়েদের অর্থনৈতিক ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হয়েছে এবং ঝরে পড়া রোধে প্রাথমিকে মিড-ডে মিল, স্কুল ড্রেস ও উপবৃত্তি দেওয়া হচ্ছে। এসএসসি পরীক্ষায় অকৃতকার্যদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বয়স বাড়িয়ে জাল কাগজপত্রের মাধ্যমে বাল্যবিয়ে দেওয়াকে বেআইনি উল্লেখ করে তিনি এর বিরুদ্ধে সামাজিক ও আইনি পদক্ষেপের আহ্বান জানান।
অনুষ্ঠানে নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রানসেন, বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর মো. আল মামুন ও প্ল্যান ইন্টারন্যাশনালের ডেপুটি ডিরেক্টর নীলিমা ইয়াসমিনসহ কূটনীতিক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বান্দরবান, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : জেলার রুমা উপজেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১১০ পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী ও নগদ সহায়তা প্রদান করেছে খ্রিস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)।
সিসিডিবির উদ্যোগে বান্দরবান সদর, রোয়াংছড়ি ও রুমা উপজেলার মোট ৬২৫টি বন্যাকবলিত পরিবারের মাঝে এ জরুরি মানবিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর মধ্যে বান্দরবান সদরে ৩৫০টি, রোয়াংছড়িতে ১৬৫টি এবং রুমায় ১১০টি পরিবার রয়েছে।
এর অংশ হিসেবে সোমবার রুমা উপজেলার ১০টি গ্রামের ১১০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব সহায়তা বিতরণ করা হয়।
প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ কেজি ডাল, ২ কেজি লবণ, ২ লিটার সয়াবিন তেল, ২টি গোসলের সাবান, ২টি কাপড় ধোয়ার সাবান ও ১ প্যাকেট স্যানিটারি প্যাড দেওয়া হয়।
পাশাপাশি প্রতিটি পরিবারকে বিকাশের মাধ্যমে ৮ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিনু মার্মা, রুমা প্রেসক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা, সিসিডিবির কো-অর্ডিনেটর আর্নেস্ট সরকার, সিসিডিবি বান্দরবানের এরিয়া ম্যানেজার হ্লামং মার্মা এবং হার-সেব প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার তাপস সরকার।
এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘব এবং জরুরি খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সিসিডিবি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ