ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আওয়ামী লীগ আমলের ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে ঘুরে দাঁড় করাচ্ছে বর্তমান সরকার: বিদ্যুৎমন্ত্রী


আওয়ামী লীগ আমলের ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে ঘুরে দাঁড় করাচ্ছে বর্তমান সরকার: বিদ্যুৎমন্ত্রী

 বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বর্তমান সরকার দেশকে টেনে তুলছে আওয়ামী লীগ আমলের ভঙ্গুর অর্থনীতি থেকে। তিনি জানান, পাশাপাশি বিদ্যুৎ ঘাটতি দূর করার লক্ষ্যে আগামী পাঁচ বছরে দেশে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ শনিবার বগুড়ার মম ইন কনভেনশন সেন্টারে ‘উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থা এই সেমিনারের আয়োজন করে।

মন্ত্রী আরও বলেন, ইতিহাস বিকৃতি ও ফ্যাসিবাদের কারণে উত্তরাঞ্চল দুই দশক ধরে পিছিয়ে রয়েছে। সরকার দেশের অর্থনৈতিক মূলধারায় ফেরাতে সুষম ও সমন্বিত উন্নয়নের বিশেষ পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করেছে।

আরও পড়ুন: ত্যাগীদের মধ্য থেকে একজনকে মনোনয়ন দেওয়ার দাবি মোঃ ফারুক আলীর

মন্ত্রী বলেন, শুধুমাত্র আওয়ামী লীগ ইতিহাসকে বিকৃত করছে। তারা নিজেদের মতো ইতিহাস তৈরি করে। সবাই ভুলে গিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার ঈর্ষান্বিতভাবে উত্তরাঞ্চলকে উন্নয়ন বঞ্চিত করেছে। আওয়ামী লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতির অবস্থা থেকে দেশকে টেনে তোলার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন।

সেমিনারে মন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। কিন্তু মুক্তিযুদ্ধের পর ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সম্পদ কুক্ষিগত করে আরও বড় বৈষম্য তৈরি করেছিল।

বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বর্তমান সরকারের শাসনামলে দুর্নীতি ও অর্থপাচার বন্ধ হওয়ায় উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। ফলে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে। দীর্ঘ ২০ বছর অবহেলায় থাকা উত্তরাঞ্চলের পাঁচ জেলার পরিকল্পিত উন্নয়নে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ রয়েছে।

বিশেষ অতিথি হিসেবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, সরকার উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের আঞ্চলিক বঞ্চনা ও বৈষম্য দূর করে সারা দেশে সুষম উন্নয়ন পৌঁছাতে অগ্রাধিকারে কাজ করছে।

আরও পড়ুন: সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

সেমিনারে সভাপতিত্ব করেন বগুড়ার প্রবীণ বুদ্ধিজীবী ডা. সিএম ইদরিস। বিশেষ আলোচনা তুলে ধরেন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান। তিনি প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও নাগরিক সেবা ত্বরান্বিত করার জন্য অবিলম্বে ‘বগুড়া বিভাগ’ গঠনের জোর দাবি জানান।

ডা. মতিউর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেমিনারে। স্বাগত বক্তব্য রাখেন সরকারি মুজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ ড. বেলাল হোসাইন এবং শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক সংস্থার উপদেষ্টা ডা. মশিউর রহমান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক ও সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলার।

অনুষ্ঠানে উত্তরাঞ্চলের বিভিন্ন আসনের সংসদ সদস্য, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, জেলা পরিষদ প্রশাসক, জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসক, টিএমএসএসের নির্বাহী পরিচালক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৫ জন অধ্যাপক ও গবেষক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ফেনীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন ১০০-এরও বেশি নারী-পুরুষ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় অর্থনৈতিক লক্ষ্য অর্জনে দক্ষ মানবসম্পদের বিকল্প নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


জাতীয় অর্থনৈতিক লক্ষ্য অর্জনে দক্ষ মানবসম্পদের বিকল্প নেই

 রাজধানীতে আজ এক অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া বলেছেন- জাতীয় অর্থনৈতিক লক্ষ্য অর্জনে দক্ষ মানবসম্পদের কোনো বিকল্প নেই।

শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সের এক্সিবিশন হলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘অ্যাসেট’ প্রকল্পের যৌথ উদ্যোগে বিজিএমইএ-এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং (ইবিটি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা কর্মশালা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

এতে সভাপতিত্ব করেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।

অনুষ্ঠানে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর বাস্তবায়িত ‘অর্থনৈতিক রূপান্তর ত্বরান্বিত করতে দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা শক্তিশালীকরণ (অ্যাসেট)’ প্রকল্পের আওতায় বিজিএমইএ পোশাক শিল্পে সফলভাবে এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং (ইবিটি) কার্যক্রম পরিচালনা করছে। শিল্প-নেতৃত্বাধীন চাহিদাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি এবং উৎপাদনশীলতা বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য।

এ পর্যন্ত তিনটি সাইকেলে ১৯৩টি ব্যাচের মাধ্যমে মোট ৪ হাজার ৬৩২ জন প্রশিক্ষণার্থীকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। অনুষ্ঠানে দ্বিতীয় ও তৃতীয় সাইকেলের ৯৭টি ব্যাচের ২ হাজার ৩২৮ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। বর্তমানে চতুর্থ সাইকেলের ৯৬টি ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

প্রধান অতিথি বলেন, জাতীয় অর্থনৈতিক লক্ষ্য অর্জনে দক্ষ মানবসম্পদের কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে বিজিএমইএ ও অ্যাসেট প্রকল্পের যৌথ উদ্যোগ পোশাক শিল্পে দক্ষ কর্মী তৈরির পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বরে প্রকল্পটির মেয়াদ শেষ হলেও দক্ষতা উন্নয়নে সরকারের কার্যক্রম অব্যাহত থাকবে। শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার এবং শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে এ ধরনের উদ্যোগে বিজিএমইএর সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।

সচিব আরও বলেন, দেশের সর্ববৃহৎ কর্মসংস্থান সৃষ্টিকারী তৈরি পোশাক খাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কর্মীদের দক্ষতাকে জাতীয় দক্ষতা কাঠামোর লেভেল-৩ ও লেভেল-৪-এ উন্নীত করা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বিশ্ববাজারে প্রতিযোগিতা এবং প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পোশাক শিল্পকে আরও দক্ষ ও আধুনিক হতে হবে। এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং মডেল কারখানাভিত্তিক দক্ষতা উন্নয়নে কার্যকর প্রমাণিত হয়েছে।

তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, অ্যাসেটসহ বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রকল্পে সরকারি সহায়তা পোশাক শিল্পের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমান বিজিএমইএ পর্ষদ শুধু রপ্তানি বাড়ানোর ওপর নয়, দক্ষ কর্মী তৈরি এবং পণ্যে মূল্য সংযোজনের ওপরও গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয় নীতি-সহায়তা অব্যাহত থাকলে কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়বে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবুল খায়ের মো. আক্কাস আলী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সামসুর রহমান খান, অ্যাসেট প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মীর জাহিদ হাসান এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) প্রো-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী আইয়ুব নবী খান।

এ সময় বিজিএমইএর পরিচালক নাফিস-উদ-দৌলা, স্কিল ডেভেলপমেন্টবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান জাবেদ হোসেন ভূঁইয়াসহ বিজিএমইএ, অ্যাসেট প্রকল্প এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- বিজিএমইএর স্কিল ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান জাবেদ হোসেন ভূঁইয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে মুখ খুললেন বলিউড তারকারা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে মুখ খুললেন বলিউড তারকারা

নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিনের আন্দোলনের পর ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের একাধিক তারকা। প্রিয়াঙ্কা চোপড়া, সোনাক্ষী সিনহা, বিজয় ভার্মা, মালাইকা অরোরা, প্রাজক্তা কোলিসহ অনেকেই নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন।

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন ধর্মেন্দ্র প্রধান। দিল্লির যন্তর-মন্তরে এক মাসের বেশি সময় ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলনে তার পদত্যাগ ছিল অন্যতম প্রধান দাবি। শিক্ষার্থীরা প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের শাস্তি এবং শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করার দাবি নিয়ে আন্দোলন চালিয়ে আসছিলেন।

পদত্যাগের খবর প্রকাশ্যে আসার পর অভিনেত্রী সোনাক্ষী সিনহা ইনস্টাগ্রাম স্টোরিতে সংশ্লিষ্ট সংবাদটি শেয়ার করে করতালির ইমোজি ব্যবহার করেন। পরে আন্দোলনকারী সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের প্রতিক্রিয়ার একটি ভিডিও শেয়ার করে লেখেন, ‘ভাই, কী করে ফেললে!’

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও ইনস্টাগ্রাম স্টোরিতে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসংক্রান্ত একটি সংবাদ শেয়ার করেন। যদিও তিনি কোনো মন্তব্য লেখেননি, তবে তিনি কয়েকটি ইমোজির মাধ্যমে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি পোস্টের মন্তব্যে অভিনেত্রী ও কনটেন্ট নির্মাতা প্রাজক্তা কোলি লেখেন, ‘বিগ, বিগ, বিগ উইন!’ একইভাবে মালাইকা অরোরা, ডায়ানা পেন্টি, শিবানি আখতার এবং তিসকা চোপড়াও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

কৌতুক অভিনেতা বীর দাস ইনস্টাগ্রামে একটি সংক্ষিপ্ত বার্তায় লেখেন, ‘বন্ধুরা’। এর সঙ্গে তিনি জোড় করা হাত, ভারতের জাতীয় পতাকা ও লাল হৃদয়ের ইমোজি ব্যবহার করেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘তোমরা সেই বইয়ের একটি ছোট বাক্যের একটি শব্দ ফিরিয়ে এনেছ, যেটা আমরা স্কুলে পড়েছিলাম কিন্তু ভুলে গিয়েছিলাম। সামনে যা-ই ঘটুক, আজ তোমরাই জিতেছ। এবার উদযাপন করো।’

অন্যদিকে অভিনেতা বিজয় ভার্মা নিজের ইনস্টাগ্রামে ধর্মেন্দ্র প্রধানের একটি ছবি পোস্ট করে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমার জনপ্রিয় গান চান্না মেরেয়া থেকে একটি লাইন উদ্ধৃত করেন। তিনি লেখেন, ‘আচ্ছা চলতা হুঁ... দোয়ায়োঁ মে ইয়াদ রখনা।’

আন্দোলনকারীদের দাবির মধ্যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার দাবিও ছিল। আন্দোলনকারী সংগঠনের দাবি, এই দুই বিষয়ে কেন্দ্র সরকার ইতিমধ্যে আশ্বাস দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারকে সতর্ক করে যে বার্তা দিলেন রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


সরকারকে সতর্ক করে যে বার্তা দিলেন রাহুল গান্ধী

নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে রাহুল গান্ধী, যিনি লোকসভার বিরোধীদলীয় নেতা, কেন্দ্রীয় সরকারকে একটি কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘এটি শুধু একটি আন্দোলন নয়, বরং কেন্দ্রীয় সরকারের জন্য শিক্ষার্থী ও বিরোধী দলের পক্ষ থেকে একটি স্পষ্ট সতর্কবার্তা।’

রাহুল গান্ধী আরো বলেন, ‘আমরা একটি গুরুতর অর্থনৈতিক সংকটের মুখোমুখি। সরকারকে বুঝতে হবে, এখানে যা ঘটেছে, সেটি একটি গভীর সমস্যার মাত্র একটি ধাপ।’

ভারতীয় সংবাদ মাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে তিনি ভারতের জনগণের কথা উল্লেখ করে বলেন, ‘আপনারা যেভাবে ভারত পরিচালনা করছেন, সেভাবে আর চালানো যাবে না। এটি শিক্ষার্থী ও বিরোধী দলের পক্ষ থেকে তাদের জন্য একটি সতর্কবার্তা।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ সফরের ওপর নির্ভর করছে ভারতের আরেক সিরিজের সূচি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


বাংলাদেশ সফরের ওপর নির্ভর করছে ভারতের আরেক সিরিজের সূচি

ভারত ক্রিকেট দল আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে কিনা, তা বর্তমানে নিশ্চিত নয়। তবে এই বহুল আলোচিত সফর যদি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়, তার সরাসরি প্রভাব পড়বে আফগানিস্তানের বিপক্ষে ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।

এ বিষয়ে সিরিজটি পেছানোর সম্ভাবনা এখন জোরালো হতে শুরু করেছে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) সংশ্লিষ্টদের নিশ্চিত করেছে যে, ভারতের বিপক্ষে তাদের টি-টোয়েন্টি সিরিজ পরিকল্পনামাফিকই অনুষ্ঠিত হবে। কিন্তু ভারত যদি বাংলাদেশ সফরে যায়, তাহলে সেই সিরিজের সময়সূচি সম্ভবত কয়েকদিন পিছিয়ে যেতে পারে।

ভারতের বিপক্ষে সিরিজটি যদিও ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে, কিন্তু এর আয়োজক আফগানিস্তান। আগের সূচি অনুযায়ী, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার আশা করা হয়েছিল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে চাইছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতি হওয়ায় এই সফরের সম্ভাবনা বেড়েছে। ফলে, যদি ভারতের বাংলাদেশ সফর নিশ্চিত হয়ে যায়, তবে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের সূচি নতুন করে সাজাতে হতে পারে।

তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বেশি পিছিয়ে দেওয়ার সুযোগ নেই। কারণ, ২৪ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়ান গেমস। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ ভারত খেলবে।

এ কারণে, বাংলাদেশ সফরের অনুমোদন হলেও আশা করা হচ্ছে যে আফগানিস্তান সিরিজের সূচি সর্বোচ্চ কয়েকদিন পরিবর্তন হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

নিরাপত্তজণিত কারণে আফগানিস্তান নিজেদের দেশে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে না পারায়, তারা ভারতেই ‘হোম’ সিরিজ খেলবে।

সম্প্রচার ব্যবস্থাতেও থাকবে ভিন্নতা। কারণ, সিরিজটির আয়োজক এসিবি হওয়ায়, ভারতের নিয়মিত সম্প্রচারকারী প্রতিষ্ঠান জিওস্টারের পরিবর্তে অন্য কোনো টেলিভিশন নেটওয়ার্ক বা ডিজিটাল প্ল্যাটফর্মে ম্যাচগুলো প্রকাশ করা হতে পারে। ডিজিটাল স্বত্ব আগে থেকেই ফ্যানকোডের কাছে রয়েছে। এবং টেলিভিশন সম্প্রচার স্বত্ব কিনতে জি এন্টারটেইনমেন্ট ও সনি স্পোর্টস আগ্রহ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%