১২:৫৯ পি.এম
পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের মোকাবিলা করার পাশাপাশি দেশের সবুজায়ন বৃদ্ধির উদ্দেশ্যে সরকার আগামী ৫ বছরের জন্য ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বগুড়া জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। জেলা খাদ্যনিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী খাদ্যনিয়ন্ত্রক মো. ইউসুফ আলী, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মো. হারুন-উর-রশিদ এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।
জেলা খাদ্যনিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এদিন বিভিন্ন প্রজাতির ২৬টি বৃক্ষরোপণ করা হয়েছে। এছাড়া, জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় বগুড়া এবং এর আওতাধীন বিভিন্ন স্থাপনাসমূহে চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৪৩২টি বৃক্ষরোপণের জন্য একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন