০১:১০ এম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, ক্লিন ঢাকা এবং গ্রিন ঢাকা কার্যক্রমের আওতায় রাজধানীর ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে (অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা) সম্পৃক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
তিনি শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, রাজধানীতে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে রাষ্ট্রীয়ভাবে ক্লিন ঢাকা-গ্রিন ঢাকা কার্যক্রমের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কারণ তারা অভিজ্ঞতা সম্পন্ন।
আরও পড়ুন: নতুন থানা ও পৌরসভা গঠনসহ ৪ প্রস্তাবে সুপারিশ
তিনি আরও বলেন, সরকার ক্লিন ঢাকা ও গ্রিন ঢাকা কার্যক্রম বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজধানীতে অঞ্চলভেদে ২০টি কমিটি গঠন করা হয়েছে, যেখানে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।
শাহে আলম জানান, কমিটি গঠনের পর থেকে বেশ কিছু আপডেট এসেছে। ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১১২টি হাসপাতালসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেছে কমিটি।
তিনি জানান, মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমিনবাজারে একটি আলাদা উইং করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে দক্ষিণ ঢাকায় এ ধরনের ব্যবস্থা বিদ্যমান থাকলেও এবার ঢাকা উত্তরেও নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও জানান, সরকারি কোয়ার্টারে বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না থাকলে সেখানে বসবাসকারীদের আবাসন বরাদ্দ বাতিল করা হবে। অন্য সরকারগুলোর মতো আমরা বলতে চাই না যে, ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড বানাব। আমরা বলতে চাই, সরকার ঢাকাকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে কাজ করছে।
আরও পড়ুন: বৃদ্ধ হত্যার ঘটনায় মামলা তুলে নিতে স্বজনদের ওপর চাপ, দাফনে বাধা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন