প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো. সুমন (৩৫) নামের এক সিএনজিচালিত টেম্পুচালক নিহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারের উত্তর পাশে হাটহাজারী নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন খাগড়াছড়ি জেলার গুইমারা থানার রসুলপুর ইউপির ১নং ওয়ার্ড এলাকার নুর ইসলামের ছেলে। তিনি বর্তমানে মির্জাপুর এলাকায় পরিবারসহ বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যার দিকে নাজিরহাটমুখী একটি সিএনজিচালিত টেম্পু গাড়ি (টিকটিকি) হঠাৎ সামনে চলে আসা একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে ব্রেক করেন। দ্রুত গাড়িটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার সময় টেম্পুটি সড়কের ওপর উল্টে যায় এবং চালক নিচে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে নাজিরহাট হাইওয়ে পুলিশের এসআই মুস্তাফিজুর রহমান শনিবার রাত ৯টার দিকে নিহতের ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে জানান, "ঘটনাস্থলে গিয়ে আমরা ওই টেম্পু গাড়িটি পূর্ব পশ্চিম অবস্থায় সড়কে পেয়েছি।" দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে তিনি হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন। পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
এর আগে গতকাল শুক্রবার রাতে একই ইউনিয়নের চারিয়া মুছার দোকানস্থ জনতা কনভেনশন হলের সামনে সড়ক দুর্ঘটনায় আবির হোসেন (১৬) নামের এক কিশোরের মৃত্যু ঘটে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন