ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

‎রাঙ্গামাটির কলেজ গেইট যাত্রী ছাউনি দখলমুক্ত করলেন পুলিশ সুপার


‎রাঙ্গামাটির কলেজ গেইট যাত্রী ছাউনি দখলমুক্ত করলেন পুলিশ সুপার

‎‎রাঙ্গামাটি শহরের কলেজ গেট এলাকার যাত্রী ছাউনিতে অবৈধ দখল উচ্ছেদ করে তা দখলমুক্ত করেছেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। একই সঙ্গে যাত্রী ছাউনিতে অবৈধভাবে স্থাপন করা গ্রিল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সরেজমিনে বিষয়টি নজরে আসার পর পুলিশ সুপার যাত্রী ছাউনিটি পরিদর্শন করেন। এ সময় ছাউনির জায়গা দখল করে বিভিন্ন সরঞ্জাম রাখার বিষয়টি দেখতে পান তিনি। পরে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে ছাউনিটি যাত্রীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করা হয়।
‎
‎পুলিশ সুপারের নির্দেশে অবৈধভাবে স্থাপিত গ্রিল ও অন্যান্য সরঞ্জাম জব্দের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে যাতে যাত্রী ছাউনিটি পুনরায় দখল বা ব্যক্তিগত কাজে ব্যবহার করা না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
‎
‎স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে যাত্রী ছাউনিটির একটি অংশ দখল হয়ে থাকায় সাধারণ যাত্রীদের সেখানে বসার ও অপেক্ষা করার সুযোগ কমে গিয়েছিল। পুলিশ সুপারের সরাসরি হস্তক্ষেপে ছাউনিটি দখলমুক্ত হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন।
‎
‎সংশ্লিষ্টরা বলছেন, জনসাধারণের ব্যবহারের জন্য নির্মিত স্থাপনা অবৈধভাবে দখল বা ব্যক্তিগত কাজে ব্যবহার করা হলে তা জনদুর্ভোগ সৃষ্টি করে। এ ধরনের দখলের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা অব্যাহত রাখার প্রয়োজন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%