০৪:৫৬ পি.এম
বাগেরহাট জেলা হাসপাতালের ২৫০ শয্যা হাসপাতালে অ্যাম্বুল্যান্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অ্যাম্বুল্যান্সের চালক ফরিদুল ইসলাম (৫৫) আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের পুরনো ভবনের সামনে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, যে অ্যাম্বুল্যান্সটি সেখানে রাখা ছিল, তার গ্যাস সিলিন্ডারে হঠাৎ করে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে অকস্মাৎ অ্যাম্বুলেন্সটিতে আগুন লেগে যায়।
ফরিদুল ইসলাম জীবন বাঁচাতে হাসপাতালে সামনের পুকুরে ঝাঁপ দেন। এরপর, অ্যাম্বুলেন্সের দুই পাশে রাখা নয়টি মোটরসাইকেলেও আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে হাসপাতাল এলাকা ধোঁয়ায় পূর্ণ হয়ে যায়। ধোঁয়া হাসপাতালের ভবনের ভেতরে প্রবেশ করলে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
এ ঘটনার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার জানান, ‘হাসপাতালের পুরনো ভবনের সামনে থাকা একটি অ্যাম্বুল্যান্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের ধোঁয়া হাসপাতালের ভবনের ভেতরে প্রবেশ করলে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় অ্যাম্বুল্যান্সের চালক ফরিদুল ইসলাম আহত হয়েছেন।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন