প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলছেন, ‘এই সরকার শূন্য হাতে ক্ষমতায় এসেছে। হাসিনা দেশের অর্থনীতিকে লুট করে একেবারে শূন্যের পর্যায়ে নিয়ে গিয়েছিল। ড. ইউনূস প্রায় ১৮ মাস ধরে সেটাকে একদমই সামনে আনতে পারেননি। শেষ মাসে তো তার কাছে বেতন দেওয়ার বিষয়ে কীভাবে ব্যবস্থা করবেন, সেটা নিয়েও চিন্তা করতে হয়েছিল।’
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
মন্ত্রী আরও বলেছেন, প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি অনুযায়ী সঠিকভাবে ফ্যামিলি কার্ড দিচ্ছেন। তিনি বলেন, ফ্যামিলি কার্ড যাতে প্রতিটি যোগ্য ব্যক্তি পান, সেই লক্ষ্যে কাজ শুরু হয়েছে। আসন্ন ২-৩ মাসের মধ্যে এই ফ্যামিলি কার্ড বিতরণের কাজ শুরু হবে। এতে অনেক অর্থ ব্যয় হতে পারে। কিন্তু এই শূন্য অর্থনীতির মধ্যেও প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন।
আহমেদ আযম খান আরও বলেন, ‘প্রধানমন্ত্রী কৃষক কার্ড দেওয়া শুরু করেছেন, যা আমরা নির্বাচনের সময় বলেছিলাম। স্বাস্থ্য কার্ডও দেওয়া শুরু করেছেন। ইতোমধ্যে তিনি ঘোষণা করেছেন, উপজেলার বাইরেও যেসব জায়গায় কমিউনিটি ক্লিনিক রয়েছে, সেগুলোকে সচল করা হবে এবং যেখানে নেই, সেখানে নতুন করে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করার ব্যবস্থা করা হবে। যাতে মানুষের অসুখ-বিসুখের কারণে শহরে ছুটতে না হয় এবং এখানে ছোটোখাটো অসুখের চিকিৎসা করা সম্ভব হয়, সেজন্য আমরা কাজ করছি।’
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সৈয়দ মজিবর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ অন্যান্যরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন