০১:১৩ পি.এম
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনীত করার লক্ষ্যে বৈঠকে বসেছে ১১ দলীয় জোটের নেতারা। রবিবার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক শুরু করা হয়েছে।
জোটের শীর্ষ নেতারা বৈঠকে অংশ নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী, রাজনৈতিক সমঝোতা এবং পরবর্তী করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত হয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এবং ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ।
বৈঠকে আরো উপস্থিত হয়েছেন এমডিপির কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারী।
আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণের দায়ে আতিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড
আলোচনার মূল বিষয় হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে কাকে প্রার্থী করা হবে। এছাড়া জোটসংশ্লিষ্ট নেতাদের মতামতের ভিত্তিতে সম্ভাব্য প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নিয়ন্ত্রণকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এর আগে শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্তের কথা জানায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন