ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১ দল


রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১ দল

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ১১ দলীয় জোট প্রার্থী ঘোষণা করেছে। জোটের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে।

আজ রবিবার দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর এই প্রার্থী ঘোষণা করা হয়।

অন্যদিকে, ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি।

আরও পড়ুন: আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৮ বছর পর ভারতীয় আম্পায়ার ছাড়া বিশ্বকাপ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:২০ পি.এম


২৮ বছর পর ভারতীয় আম্পায়ার ছাড়া বিশ্বকাপ

প্রায় তিন দশক পর ভারতীয় হকি এক বিরল ও হতাশাজনক অভিজ্ঞতার সম্মুখীন হতে যাচ্ছে। ২৮ বছর পরে, প্রথমবারের মতো কোনো ভারতীয় আম্পায়ার ছাড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে হকি বিশ্বকাপের আসর।

সবশেষ ১৯৯৮ সালে নেদারল্যান্ডসে আয়োজিত বিশ্বকাপে ভারত থেকে কোনো আম্পায়ার ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন না।

আগামী ১৪ আগস্ট নেদারল্যান্ডস ও বেলজিয়ামের যৌথ আয়োজনে হকি বিশ্বকাপের ১৬তম আসরের পর্দা উঠছে। টুর্নামেন্টের পুল ‘ডি’-তে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, ইংল্যান্ড ও ওয়েলসের বিরুদ্ধে মুখোমুখি হবে ভারত। ১৫ আগস্ট ওয়েলসের বিপক্ষে ম্যাচের মাধ্যমে নিজেদের অভিযান শুরু করবে তারা।

হকির পরিসংখ্যান বলছে, ১৯৯০ থেকে ২০২৩ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রায় সকল বিশ্বকাপেই অন্তত একজন ভারতীয় আম্পায়ারের উপস্থিতি ছিল। ব্যতিক্রমী ছিল কেবল ১৯৯৮ সালের বিশ্বকাপটি, যা কাকতালীয়ভাবে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হয়েছিল। এবারও আয়োজক হিসেবে ডাচদের নাম থাকার আসরে ভারত আম্পায়ারিং প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হয়েছে।

আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) ঘোষিত ১৬ সদস্যের আম্পায়ারিং প্যানেলে প্রধানত ইউরোপীয় আম্পায়ারদের দাপটই দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক মানের দক্ষ ও আন্তর্জাতিক প্যানেলভুক্ত আম্পায়ারের ঘাটতিই ভারতকে এই সম্মান থেকে বঞ্চিত করেছে।

আধুনিক হকির ইতিহাসে মাত্র চারজন ভারতীয় আম্পায়ার বিশ্বকাপের মঞ্চে ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছেন—অমরজিত সিং বাওয়া (১৯৯০), তারলক সিং ভুলার (১৯৯৪), সতীন্দর শর্মা (২০০২, ২০০৬ ও ২০১০) এবং রঘু প্রসাদ (২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২৩)।

এদের মধ্যে এশিয়ার প্রথম আম্পায়ার হিসেবে ২০০টি আন্তর্জাতিক হকি ম্যাচ পরিচালনার অত্যাধুনিক কীর্তি গড়ে গত বছর বাঁশি তুলে রাখেন রঘু প্রসাদ। তার বর্ণাঢ্য ক্যারিয়ারের অবসানের পর ভারতের হকি আম্পায়ারিং অঙ্গনে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে, যার মাশুল এবার বিশ্বকাপের মঞ্চে গুনতে হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বাবা ওপর থেকে আগের মতোই তোমাকে দেখবেন’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:২১ পি.এম


‘বাবা ওপর থেকে আগের মতোই তোমাকে দেখবেন’

বাবাকে হারিয়ে শোকাহত অবস্থায় রয়েছেন লিওনেল মেসি। মহাতারকা তার বাবা হোর্হে মেসির মৃত্যুতে বিশ্বের বিভিন্ন ক্লাব, ফেডারেশন এবং ফুটবলাররা শোকবার্তা জানিয়েছেন।

শোকবার্তাগুলোর মধ্যে আলাদা করে নজর কেড়েছে মেসির ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজের আবেগপূর্ণ বার্তা।

বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় থেকেই মেসি ও সুয়ারেজের মধ্যে একটি সুগভীর বন্ধুত্ব গড়ে ওঠে। তাদের মাঠের সম্পর্কটি মাঠের বাইরেও বিস্তৃত হয়ে যায়। দুই পরিবারের মধ্যে রয়েছে ঘনিষ্ঠ যোগাযোগ। তাই বন্ধুর বাবার মৃত্যুর পর আবেগ ধরে রাখতে পারেননি উরুগুইয়ান তারকা সুয়ারেজ।

রবিবার ভোরে ইন্টার মায়ামির হয়ে লিগস কাপের ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে না পারলেও, সুয়ারেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মেসি ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান। সুয়ারেজ বলেন, ‘আমার বন্ধু, তোমাকে ও তোমার পুরো পরিবারকে বড় একটি আলিঙ্গন পাঠাচ্ছি। তোমার বাবা ওপর থেকে আগের মতোই গর্বের সঙ্গে তোমাকে দেখে যাবেন। এই কঠিন সময়ে মেসি পরিবারের প্রতি আমার সব ভালোবাসা। হোর্হে, শান্তিতে বিশ্রাম নাও।’

বাবার মৃত্যু সংবাদ পাওয়ার পর মেসি দ্রুত পরিবারের কাছে ছুটে যান। এতে তিনি ইন্টার মায়ামির হয়ে মাঠে নামতে পারেননি। যদিও সতীর্থদের কাছে সেই ম্যাচটি ছিল নিছক আরেকটি ফুটবল ম্যাচ নয়, বরং মেসির বাবার প্রতি শ্রদ্ধা জানানোর একটি উপলক্ষ।

মেক্সিকোর ক্লাব মন্টেরির বিপক্ষে লিগস কাপের ম্যাচ শুরুর আগে ইন্টার মায়ামি আবেগঘন আয়োজন করে। মেসির অনুপস্থিতিতে দলের অধিনায়কত্বের আর্মব্যান্ডটি পরেন রদ্রিগো দি পল। মাঠে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুই দলের খেলোয়াড়েরা স্টেডিয়ামের বড় পর্দায় হোর্হে মেসির নাম দেখতে পান। গোলাপি রঙের পটভূমিতে লেখা ছিল- ‘হোর্হে মেসি, ১৯৫৮-২০২৬।’

এরপর যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর জাতীয় সংগীত পরিবেশনের আগে হোর্হে মেসির স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। মায়ামির ফুটবলাররা ম্যাচটিতে কালো আর্মব্যান্ড পরে খেলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পর্তুগালে নাগরিকত্ব পেতে দীর্ঘ অপেক্ষা, হতাশায় লাখো অভিবাসী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:২৩ পি.এম


পর্তুগালে নাগরিকত্ব পেতে দীর্ঘ অপেক্ষা, হতাশায় লাখো অভিবাসী

নাগরিকত্ব আবেদন পরবর্তী দীর্ঘসূত্রতায় চরম হতাশায় পর্তুগালের কয়েক লাখ অভিবাসী।

বছরের পর বছরের অপেক্ষায় থাকা এসব অভিবাসীরা রেসিডেন্স পারমিট নবায়ন করতে গিয়েও পড়ছেন চরম ভোগান্তিতে।

পর্তুগালের জাতীয় পরিচয়পত্র বা সিটিজেন কার্ড এবং পাসপোর্ট ইস্যু নবায়ন সহ বিভিন্ন সিভিল রেজিস্ট্রির দায়িত্বে থাকা সংস্থা ইনস্টিটিউট অব রেজিস্ট্রিস অ্যান্ড নোটারি। দেশটিতে বসবাসরত অভিবাসীদের নাগরিকত্ব আবেদন যাচাই-বাছাই শেষে নাগরিকত্ব দেয়ার কাজটিও করে এই সংস্থা।

সাম্প্রতিক সময়ে বিপুল সংখ্যক আবেদনের বিপরীতে স্বল্প জনবলের কারণে নাগরিকত্ব আবেদন প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে দীর্ঘ জট।

কয়েক বছর আগে আবেদনের ৬ মাস থেকে ১ বছরের মধ্যে নাগরিকত্ব মিললেও বর্তমানে অপেক্ষার সময় বেড়েছে কয়েক গুণ। অফিস ভেদে বর্তমানে অভিবাসীদের অপেক্ষা করতে হচ্ছে আড়াই থেকে ৪ বছরেরও বেশি সময়।

অন্যদিকে নাম বা কাঠামোগত নানা পরিবর্তন আনা হলেও সেবার মানে খুব একটা পরিবর্তন আনতে পারেনি দেশটিতে থাকা অভিবাসীদের রেসিডেন্স পারমিট ইস্যু ও নবায়নের দায়িত্বে থাকা সংস্থা এজেন্সি ফর ইন্টিগ্রেশন, মাইগ্রেশন অ্যান্ড এসাইলাম।

সব শর্ত পূরণের পরও রেসিডেন্স পারমিট ইস্যু এবং নবায়নে দীর্ঘসূত্রিতা আর ভোগান্তির শেষ নেই অভিবাসীদের। আইন মেনে বসবাস এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরও নাগরিকত্ব পেতে ভোগান্তি ও দীর্ঘসূত্রিতায় চরম হতাশ অভিবাসীরা।

পরিসংখ্যান বলছে, দেশের মোট ৪২৮ টি আইআরএনে নিষ্পত্তির অপেক্ষায় থাকা নাগরিকত্ব আবেদনের সংখ্যা ৫ থেকে ৭ লাখ, যা সক্ষমতার তুলনায় অকল্পনীয়। অন্যদিকে নানা পদক্ষেপ স্বত্ত্বেও আইমায়ও ঝুলে আছে বিপুল সংখ্যক রেসিডেন্স পারমিটের আবেদন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে মুসলিমদের ওপর সহিংসতার অভিযোগ, ৩ মাসে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:২৫ পি.এম


ভারতে মুসলিমদের ওপর সহিংসতার অভিযোগ, ৩ মাসে নিহত ২৫

ভারতে মুসলিম জনগণের বিরুদ্ধে ঘৃণাজনিত অপরাধ ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ মে থেকে জুলাইয়ের মধ্যে তিন মাসে অন্তত ২৫ জন মুসলিমের মৃত্যু হয়েছে। একই সময়ে বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনার ওপর ভাঙচুর সহ মুসলিমদের দেশ থেকে জোরপূর্বক বিতাড়নের মতো ঘটনাও ঘটছে।

দক্ষিণ এশীয় মানবাধিকার সংগঠন ‘সাউথ এশিয়া জাস্টিস ক্যাম্পেইন’ পরিচালিত ‘ইন্ডিয়া পারসিকিউশন ট্র্যাকার’ এর একটি প্রতিবেদনে এই উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তিন মাসে সহিংসতার শিকার হয়ে নিহত ২৫ জনের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। বাকি ১০ জনকে হত্যা করা হয়েছে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী এবং পিটিয়ে হত্যা বা মব লিঞ্চিংয়ে জড়িত উগ্রবাদীদের দ্বারা। নিহত ব্যক্তিদের মধ্যে ১১ বছরের একটি শিশু এবং ১৬ বছরের একটি কিশোরও রয়েছে।

এ প্রসঙ্গে চলতি বছরের প্রথম সাত মাসে ভারতে ঘৃণাজনিত সহিংসতার কারণে মোট ৪৪ জন মুসলিম নিহত হয়েছেন। এর মধ্যে ১৯ জন আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বা হেফাজতে এবং ২৫ জন উগ্রবাদী গোষ্ঠীর হামলায় মারা গেছেন।

সরকারি তথ্য অনুযায়ী, উত্তর প্রদেশ, আসাম, জম্মু ও কাশ্মীর এবং পশ্চিমবঙ্গে ভুয়া পুলিশি বন্দুকযুদ্ধ, হেফাজতে নির্যাতন ও উচ্ছেদ অভিযান আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। দেশের ছয়টি রাজ্যে দুই মাসেরও কম সময়ে অন্তত ২৩টি মসজিদ ও ধর্মীয় স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও, অন্তত ২১টি উচ্ছেদ অভিযানে ১ হাজারের অধিক মুসলিম পরিবার তাদের বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থান হারিয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, পশ্চিমবঙ্গে মসজিদ এবং মুসলিম মালিকানাধীন প্রতিষ্ঠানে হামলার ফলে অন্তত দুজন নিহত হয়েছেন। অন্যদিকে, আসামে ‘অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে পুশব্যাক বা সীমান্ত দিয়ে জোরপূর্বক বিতাড়নের প্রচেষ্টা চলছে। রাজনৈতিক নেতাদের ক্রমাগত মেরুকরণ সৃষ্টিকারী ও উসকালিমূলক বক্তব্য এই সহিংস পরিস্থিতিকে আরও বেশি ঝুঁকিপূর্ণ করে তুলছে, এ বিষয়ে প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%