ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ছোলা, বুট ও সরিষা উদ্ধারের একদিন পর ট্রাকচালক ও হেলপারসহ ৪ জন আটক: পুলিশ


ছোলা, বুট ও সরিষা উদ্ধারের একদিন পর ট্রাকচালক ও হেলপারসহ ৪ জন আটক: পুলিশ

 

দিনাজপুরের হিলিতে পরিত্যক্ত একটি ঘর থেকে ছোলা ও সরিষা উদ্ধারের একদিন পরে পুলিশ ট্রাক চালক ও হেলপারসহ ৪ জনকে আটক করেছে। এ সময়ে ট্রাকটিও উদ্ধার করা হয়েছে।

পুলিশের জানানো অনুযায়ী, হিলি মহড়াপাড়া এলাকায় পরিত্যক্ত একটি ঘর থেকে ১৪ টন ছোলা বুট ও সরিষা উদ্ধার করা হয়। এরপরই সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে খবর প্রকাশিত হওয়ার পর মালামালের মালিকের সন্ধান পাওয়া যায়।

আরও পড়ুন: শেরপুরে যমুনা টেলিভিশননের সাংবাদিক আদিল মাহমুদ উজ্জলের বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩০ লাখ টাকার মালামাল পুড়ে শেষ,

পরে মালামালের মালিকের সাথে কথা বলে ট্রাকের মালিককে আটক করা হয়। তার তথ্যমতে ওই ট্রাকের ডাইভার ও হেলপারসহ ৪ জনকে আটক করা হয়েছে। তাদের বাড়ি বগুড়া ও দিনাজপুর জেলা খানসামা এলাকায় উল্লেখ করা হয়েছে।

ছোলাবুট ও সরিষা চট্টগ্রামে একেটি ট্রাকে লোড হয়ে ঠাকুরগাঁও যাওয়ার কথা থাকলেও, মাঝপথে এসব পণ্য ট্রাক ডাইভার বিক্রি করে দেয় এবং পরে বাকি অংশ হিলিতে ফেলে পালিয়ে যায় তারা।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন মন্তব্য করেছেন, হিলি মহড়াপাড়া এলাকায় পরিত্যক্ত স্থান থেকে ছোলা বুট ও সরিষা উদ্ধার করা হয়েছে। পরে বিষয়টি ফেসবুকে প্রচারিত হওয়ার পর মালামালের মালিক থানায় যোগাযোগ করেন। মালামালের মালিকের অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার অভিযান চালিয়ে ট্রাকের মালিকসহ ৪ জনকে বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ছাত্রনেতা আমান উল্লাহর নেতৃত্বে বিশাল গণমিছিল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির জানাজায় শুধু মেট্রোতেই এলেন ৭০ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


খামেনির জানাজায় শুধু মেট্রোতেই এলেন ৭০ লাখ মানুষ

আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় লাখ লাখ মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। এর মধ্যে তেহরান মেট্রোতে শনিবার বিকেল ৫টা ৩০ মিনিট থেকে রোববার সকাল ৭টা পর্যন্ত যাতায়াত করেছেন ৭০ লাখের বেশি যাত্রী। মাত্র ১৩ ঘণ্টা ৩০ মিনিটে যাত্রীদের এই সংখ্যা একটি রেকর্ড হিসেবে ثبت হয়েছে। দেশটির আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছেন।

রোববার স্থানীয় সময় সকাল ৮টায় তেহরানে তার জানাজা সম্পন্ন হয়। তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় অনুষ্ঠিত এ জানাজার নামাজে ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানি।

জানাজার নামাজটি তিন ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে শুধু শহীদ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্য নামাজ আদায় করা হয়। দ্বিতীয় ধাপে শহীদ বোশরা হোসেইনি খামেনি, শহীদ মেসবাহ আল-হুদা বাকেরি এবং শহীদ জাহরা হাদ্দাদ আদেলের জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে শহীদ নেতা আলি খামেনির নাতনি জাহরা মোহাম্মদি গোলপায়েগানির জন্য জানাজার নামাজ আদায় করা হয়।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রবিবার (৫ জুলাই) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে তার মৃত্যু হয় বলে জানান তিনি। অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের পুত্রবধূ রাজিয়া রহমানও তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, তিনি মিরপুরের একটি রেস্তোরাঁয় দুপুরে খেতে গিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়লে তাকে মিরপুরের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে দুপুর আড়াইটা থেকে ৩টার মধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি বলেন, ‘বাংলা একাডেমি থেকে আমরা স্যারের বাসায় যাচ্ছি। দাফন ও শ্রদ্ধা নিবেদনের ব্যাপারে সিদ্ধান্ত হলে জানাব।’

আবুল কাসেম ফজলুল হক নিরপেক্ষ রাজনীতি চিন্তা ও তত্ত্বের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ নামে দুটি সাময়িকপত্রের সম্পাদনা ছাড়াও রয়েছে তার অনেক গুরুত্বপূর্ণ বই। ‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘রাজনীতি দর্শন’, ‘সাহিত্য চিন্তা’, ‘সংস্কৃতির সহজ কথা’-এর মতো ২০টির বেশি বই প্রকাশিত হয়েছে এই অধ্যাপকের।

তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি’, ‘স্বদেশচিন্তা’-এর মতো একাধিক গ্রন্থ। ১৯৮১ সালে তিনি পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেতন বৃদ্ধির দাবিতে শাখা ডাকঘর কর্মচারিদের কলম বিরতি

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ ‎মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


বেতন বৃদ্ধির দাবিতে শাখা ডাকঘর কর্মচারিদের কলম বিরতি

‎বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারিদের স্বীকৃতির  দাবিতে সারাদেশে কর্মসূচি পালন করছে শাখা ডাকঘর কর্মচারিরা। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের ১২ টি উপজেলার ২শ টি শাখা ডাকঘরে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
‎রবিবার (৫ জুলাই) টাঙ্গাইলের মধুপুর শাখা ডাকঘরের ইডি কর্মচারিরা এই কলম বিরতি  অনশন ধর্মঘট পালন করছেন।
‎কর্মসুচি নেতা বিদ্যূত কুমার পালসহ অন্যান্যরা জানান, প্রথম ধাপে কলম বিরতিতে দাবি আদায় না হলে দ্বিতীয় ধাপে আগামী ৬ জুলাইয়ের পরে দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ণ কলম বিরতিসহ অনশন ধর্মঘট পালন করা হবে।
‎এ বিষয়ে বাংলাদেশ ডাক কর্মচারি ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম নিজাম ও  গোলাম হোসেন মুকুল বলেন, শাখা ডাকঘর কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করা  প্রয়োজন।
‎এ ছাড়াও বাংলাদেশ শাখা ডাক কর্মচারি সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বেলাল হোসেন এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারি ঐক্য পরিষদ নেতারাও এ দাবির সমর্থন জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনায় মাদকবিরোধী নাগরিক সমাবেশে এমপির কঠোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


পাবনায় মাদকবিরোধী নাগরিক সমাবেশে এমপির কঠোর হুঁশিয়ারি

 

মাদক বিক্রি ও সেবনকারীদের পক্ষে তদবীর করলে কঠোর হাতে দমন করা হবে বলে তিনি বলেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা এ কে এম সেলিম রেজা হাবিব। তিন বলেন, ‘যারা মাদক বিক্রি, সেবন ও চাঁদাবাজির মতো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত তাদের শাস্তির আওতায় আনা হবে।

জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

রবিবার (৫ জুলাই) দুপুর ১ টায় পাবনার সুজানগর বাজারে ‘মাদক বিক্রেতা, মাদকসেবী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজ প্রতিরোধে’ উপজেলা প্রশাসনের উদ্যোগে এই নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংসদ সদস্য সেলিম রেজা বলেন, ‘রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান সরকার মাদক নির্মূলে কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাসিত জীবন থেকে পরিপক্ব ও পরিকল্পনা নিয়েই দেশে এসেছেন।

তিনি এসে দেশের দায়িত্ব নিয়েছেন নির্বাচনে ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে। দেশ পরিবর্তনে কাজ করছেন। নিজেদের নীতি-নৈতিকতার পরিবর্তন না হলে সমাজের অসংগতি দূর করা সম্ভব নয়।’

তিনি বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছরে আমরা মানবিক প্রধানমন্ত্রী পেয়েছি।

পার্শ্ববর্তী দেশ আমাদের কুক্ষিগত করতে চায়। কিন্তু সাহসী পদক্ষেপ নিয়েছেন সাহসী প্রধানমন্ত্রী। পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজ তার উৎকৃষ্ট উদাহরণ। ভালো কাজ করাতে হলে আমাদের মানবিক হতে হবে। মাদক, সন্ত্রাসী নির্মূল করতে হবে। তবেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের চাহিদানুযায়ী দেশ পরিচালনায় সক্ষম হবেন।’

সেলিম রেজা হাবিব বলেন, ‘নির্বাচনী এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে পৃথক তিনটি কমিটি করে দিয়েছি। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ অভিযোগে অসম্পৃক্ততা আছে তাদের কমিটিতে স্থান নেই। মাদক, চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী ও মাদক বিক্রেতাদের আলাদা আলাদা তালিকা তৈরি করা হয়েছে। তালিকা ধরে প্রশাসনের মাধ্যমে আইনি প্রয়োগ করা হবে।’

তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, ‘প্রশাসনের মধ্যে বিরোধপূর্ণ যারা ঘাপটি মেরে আছে তাদের অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। রাজনৈতিকভাবে আমাদের প্রতিহিংসা নেই। কেউ প্রতিহিংসার শিকার হবে না। হতে দেওয়া যাবে না। কেউ যদি কাউকে প্রতিহিংসায় ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই নেতাকর্মীর বিএনপি করার দরকার নেই। তাদের দল থেকে বের করে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘উপজেলায় দুটি অভিযোগ বক্স থাকবে। অভিযোগ ধরে ব্যবস্থা নেওয়া হবে। হট নাম্বার দেওয়া হবে। যারা মুচলেকা দিয়ে আসবে তাদের বিচার হবে না। আমার সঙ্গে যারা রাজনীতি করেন তারাও যদি এসব অপরাধের সঙ্গে থাকে তাহলে তাদের জায়গা হবে না।’

নাগরিক সমাবেশের সভাপতি জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, ‘সরকারি চাকরি করি। আইন আছে। আইন প্রয়োগ করতে গেলে রাজনৈতিক পর্যায়ে ঐকমত্য থাকতে হয়। কিন্তু মাদক নির্মূলে এই সমস্যা প্রকট দেখা দেয়। মানুষের গণজোয়ার থাকলে খুব দ্রুত মাদকসেবী ও মাদক বিক্রেতাদের নির্মূল করা সম্ভব হয়। আমরা ভিকটিম হওয়ার আগেই মাদক সমূলে নির্মূল করতে সব পর্যায় থেকে জনসচেতনতা বাড়াতে হবে।’

সুজানগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

বিশেষ অতিথি বক্তব্যে তিনি বলেন, ‘পাবনায় মাদক জিরো টলারেন্স চলছে। সাম্প্রতিক সময়ে সহস্রাধিক মাদকসেবী ও বিক্রেতা গ্রেপ্তার করা হয়েছে। তাদের সংক্ষিপ্ত বিচারের আওতায় আনা হয়েছে। মাদক ও জুয়ায় সংক্ষিপ্ত বিচারে জেল নিশ্চিত করতে বিচার বিভাগের সঙ্গে সমন্বয় করেই আইন প্রয়োগ করা হচ্ছে। তিনি প্রতিটা প্রতিষ্ঠানে সংশ্লিষ্টদের শক্ত হাতে মাদক দমনে প্রতিহত করতে হবে।’

সুধীজনদের উদ্দেশে তিনি বলেন, ‘মাদকসেবী, বিক্রেতাসহ অপরাধী ধরে তাদের নিজেরা বিচার হাতে না নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন।’

শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘শিক্ষার্থীদের মানবিক মানুষ হতে রক্ষায় শাসন করুন। তাদের মাদক ও অপরাধ সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি পরিবারের প্রতি সন্তানের সবদিকে খোঁজখবর রাখতে অনুরোধ জানান। মাদককে নির্বাসনে পাঠাতে সবাইকে একযোগে প্রতিহত করতে কাজ করতে হবে।’

নাগরিক সমাবেশে শুরুতেই স্বাগর বক্তব্য দেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ।

সমাবেশে অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য দেন, জাতীয় গোয়েন্দা সংস্থা পাবনার উপপরিচালক তৌফিক ইকবাল, জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট মাহবুবুর রহমান সরকার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শহিদুল মান্নাফ কবির, বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোনাল্ড চাকমা, জিপি অ্যাডভোকেট আরশেদ আলম, পাবনা প্রেস ক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, পাবনা র‌্যাব ক্যাম্পের কমান্ডার ওয়াহিদুজ্জামান, সুজানগর সার্কেলের এএসপি সাদেক আহমেদ, সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%