ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৮৬ বিলিয়ন ডলার হয়েছে


দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৮৬ বিলিয়ন ডলার হয়েছে

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়ে এখন ৩৬ হাজার ৮৬৬ দশমিক ৬৪ মিলিয়ন বা ৩৬ দশমিক ৮৬ বিলিয়ন ডলার হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।

রোববার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানালেন।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ৯ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৮৬৬ দশমিক ৬৪ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ হাজার ৪৯ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলারে।

আরও পড়ুন: সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে দূতাবাসকে অবহিত করেনি

এর আগে গত ৪ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ হাজার ৫৯২ দশমিক ৬৮ মিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩১ হাজার ৭৭৬ দশমিক ২৭ মিলিয়ন ডলার।

নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩২ এম


সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে

প্রতিদিন আমাদের কোথাও না কোথাও কেনাকাটার জন্য যেতে হয়। তবে রাজধানীর কোনো মার্কেটে যাওয়ার পূর্বে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি জেনে নেওয়া জরুরি। যদি আমরা এটি না জানি, তাহলে বিড়ম্বনায় পড়তে হতে পারে।

তাহলে দেখে নিন, সোমবার (১০ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকার শপিংমল ও মার্কেট বন্ধ রয়েছে।

আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ এবং সানারপাড়।

রামপুরার মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, মেরাদিয়া বাজার, আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট, আবেদীন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট অবস্থা বন্ধ আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগস্টের ৮ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৯১ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৫ এম


আগস্টের ৮ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৯১ কোটি ডলার

চলতি মাসের প্রথম ৮ দিনে দেশে ৯১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এই হিসাবে প্রতিদিন গড়ে ১১ কোটি ৪৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

রোববার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্যটি জানিয়েছেন।

তিনি জানান, চলতি মাসের প্রথম ৮ দিনে দেশে ৯১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে যা এসেছিল ৬৪ কোটি ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩৭৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে যা এসেছিল ৩১১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে বেড়েছে ২১ শতাংশ।

এর আগে জুলাই মাসে দেশে ২৮৫ কোটি ৮৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৩ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৩২ কোটি ৫৫ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ২০৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৫-২৬ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা ৩ হাজার ৫৫৮ কোটি ৯৩ লাখ ৯০ হাজার বা ৩৫.৫৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতারকের ২৬তম শ্বশুর এই বিজেপি বিধায়ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪০ এম


প্রতারকের ২৬তম শ্বশুর এই বিজেপি বিধায়ক

ভারতের উত্তরপ্রদেশে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি ভুয়া পরিচয়ে একাধিক নারীকে বিয়ে করেছেন এবং প্রতারণা করেছেন। ওই যুবক, প্রকাশ ত্রিবেদী, প্রায় ২৫টি বিয়ের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন তার শ্বশুর ও বিজেপির বিধায়ক জ্ঞান তিওয়ারি। অভিযোগের তালিকায় বিধায়কের নিজের মেয়ের নামও অন্তর্ভুক্ত রয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত যুবক ও তার বাবাকে গ্রেপ্তার করেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, অভিযুক্ত যুবক প্রকাশ ত্রিবেদী উত্তরপ্রদেশের সেওতা বিধানসভার বিজেপি বিধায়ক জ্ঞান তিওয়ারির জামাই। বিধায়কের অভিযোগ, প্রকাশ একটি বড় প্রতারণা চক্রের সাথে যুক্ত হয়ে বিভিন্ন রাজ্যের নারীদের সঙ্গে ভুয়া পরিচয়ে যোগাযোগ করতেন। পরে তাদের বিয়ে করে বিপুল অর্থ হাতিয়ে নিতেন। মহারাষ্ট্রসহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে তার এসব কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেছে বলেও দাবি করেছেন জ্ঞান তিওয়ারি।

জ্ঞান তিওয়ারির মেয়ে প্রজ্ঞার সঙ্গে প্রকাশের বিয়ে হয়েছিল ২০২৪ সালে। বিয়ের সময় প্রকাশের বাবা, অনুজ ত্রিবেদী, নিজেকে মুম্বাইয়ের একজন প্রতিষ্ঠিত রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন বিধায়ক।

তিনি দাবি করেন, বিয়ের আগে স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া হয়েছিল এবং এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তির কাছ থেকেও ইতিবাচক তথ্য সংগ্রহ করার পর মেয়ের সঙ্গে প্রকাশের বিয়ে দেওয়া হয়।

তবে বিয়ের প্রায় আড়াই বছর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সূত্রে প্রকাশের বিষয়বস্তু সম্পর্কে নানা তথ্য পরিবারের কাছে আসতে শুরু করে। এরপর পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেন।

বিধায়কের অভিযোগ, প্রকাশ বিভিন্ন নারীর সঙ্গে ভিন্ন ভিন্ন পরিচয়ে সম্পর্ক তৈরি করতেন এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন। তার প্রায় ২৫টি বিয়ের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলেও জানান জ্ঞান তিওয়ারি।

জামাইয়ের বিরুদ্ধে এসব অভিযোগ জানার পর, জ্ঞান তিওয়ারি তার পরিবারের সঙ্গে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করেন, এবং মেয়েকে নিজের বাড়িতে ফিরিয়ে আনেন।

এ ঘটনার পর তার মেয়ে প্রজ্ঞা মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে বিধায়ক দাবি করেছেন। একই সঙ্গে এ ঘটনায় তার নিজস্ব সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন।

এদিকে, প্রতারণার অভিযোগে প্রকাশ ত্রিবেদী ও তার বাবা অনুজ ত্রিবেদীকে হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অনুজের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে।

গত ৬ আগস্ট, সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিও প্রকাশ করে জ্ঞান তিওয়ারি বিষয়টি সামনে আনেন। ভিডিওতে তার কন্যা প্রজ্ঞাকেও দেখা যায়।

ওই ভিডিওবার্তায় বিধায়ক অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অনুজ ত্রিবেদীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড এবং প্রকাশ দোষী প্রমাণিত হলে তার ক্ষেত্রেও আইনের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তিনি।

তবে এখন পর্যন্ত প্রকাশের সঙ্গে কতজন নারী প্রতারিত হয়েছেন অথবা ২৫টি বিয়ের অভিযোগের সত্যতা কতটা— পুলিশ সেটি নিশ্চিত করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪১ এম


কুমিল্লায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কুমিল্লার দাউদকান্দির মালীগাঁও ইউনিয়নের তালেরছেও গ্রামের মিয়াজী বাড়িতে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

এই ঘটনা ঘটেছে রোববার (৯ আগস্ট) সন্ধ্যায়।

নিহত দুই শিশুর পরিচয় হলো- তালেরছেও গ্রামের ইসমাইল মিয়াজীর ছেলে আয়ান (২) এবং জাহিদুর রহমানের ছেলে আদিল (২)।

স্থানীয়রা এবং পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় ওই দুই শিশু খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে মালীগাঁও সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোশাররফ হোসেন তাদের মৃত্যু ঘোষণা করেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আল-আমিন মিয়াজী বলেন, রোববার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে জরুরি বিভাগের জন্য দুই শিশুকে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। পরিবার থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবুও তারা খোঁজখবর নিচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%