০৭:৫২ এম
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন দ্বিতীয়বারের মতো শিরোপা নিজেদের ঘরে নিয়ে গেছে। ম্যাচের অতিরিক্ত সময়ে ফেররান তরেসের দারুণ গোলের মাধ্যমে জয় পায় স্প্যানিশ দলটি।
হারের পর আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি যখন নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে যান, তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। জাতীয় দলের দায়িত্ব নিয়ে নিজের ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন করা হলে স্কালোনি কোনো স্পষ্ট উত্তর দিতে না পারায় আবেগে আপ্লুত হয়ে দ্রুত সংবাদ সম্মেলন ছেড়ে চলে যান। সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, "আমি কী চাই, সে বিষয়ে আমার একটা ধারণা আছে। আমি আমার চুক্তির মেয়াদ পূর্ণ করব। এই সুযোগ দেওয়ার জন্য আমি আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের কাছে কৃতজ্ঞ। কোচিং স্টাফ ও খেলোয়াড়দের নিয়ে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছি। আমার মনে হয়, ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তের আগে কিছুটা সময় নেওয়া আমার জন্য যৌক্তিক।"
এসময় স্কালোনি বলেন, "এই জায়গাটা চমৎকার, এটা সত্যিই স্বপ্নের মতো একটা কাজ। জীবনে কখনো ভাবিনি আমি এই অবস্থানে আসব। কাজ চালিয়ে যাওয়ার জন্য অনেক কিছুর প্রয়োজন। যেমন এমন একটা দল বা গোষ্ঠী গড়ে তোলা, যা হয়তো আর কখনোই এভাবে গঠিত হবে না। বিষয়টি আমার হৃদয়ে গভীর বেদনা জাগায়।"
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
এরপর তিনি কান্নায় ভেঙে পড়েন। সংবাদ সম্মেলনের মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার সময়ে উপস্থিত সবাই তাকে করতালির মাধ্যমে বিদায় জানান। আর্জেন্টিনার জন্য এটি এক সত্যিই কঠিন মুহূর্ত, যেখানে স্কালোনি এমন এক সাহসী মন্তব্য করেছেন, যা নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
বর্তমান পরিস্থিতিতে স্কালোনির চুক্তি আর্জেন্টিনার সঙ্গে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত আছে। তিনি পরিষ্কার বলেছেন, অন্তত ওই সময় পর্যন্ত তিনি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর কী হবে? এই জায়গাতেই অনিশ্চয়তা দেখা দিচ্ছে। স্কালোনি আর্জেন্টিনার ইতিহাসে অন্যতম সফল কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
বিশ্বকাপে পরাজয়ের পর, জাতীয় দল থেকে লিওনেল মেসির সম্ভাব্য অবসরের গুঞ্জন ও স্কালোনির বিদায় নেওয়ার সম্ভাবনা ঘটলে, তা হয়তো আর্জেন্টিনার ফুটবলে এক ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করবে।
এক দশক আগে, মেটলাইফ স্টেডিয়ামে চিলির কাছে কোপা আমেরিকার ফাইনালে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। ঠিক দশ বছর পর, লা আলবিসেলেস্তে আরেকটি হৃদয়বিদারক শিরোপা ম্যাচে পরাজিত হলো। ২০১৬ সালে চিলির কাছে পরাজয়ের পর, মেসি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে বিশ্বকে হতবাক করে দিয়েছিলেন। ফাইনালের পর মেসি এখনো সংবাদমাধ্যমের সামনে আসেননি। কে জানে, এটি কি সত্যিই একটি যুগের অবসান হবে।
আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন