১২:৩২ পি.এম
ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে প্রায় ৭ হাজার টন ডিজেল। গত সোমবার সন্ধ্যা থেকে জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯টার মধ্যে পুরো ডিজেল ডিপোতে পৌঁছায়।
এবারের ৬৮তম ধাপে মোট ৭ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছে, যা প্রায় ৮২ লাখ ৩৫ হাজার ২৯০ লিটার। প্রতি টনে ১ হাজার ১৭৬ দশমিক ৪৭ লিটার হিসেবে এই পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: শেরপুরে যমুনা টেলিভিশননের সাংবাদিক আদিল মাহমুদ উজ্জলের বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩০ লাখ টাকার মালামাল পুড়ে শেষ,
ভারত থেকে আমদানি করা ডিজেল প্রতিটি চালানে প্রায় সমহারে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তিন বিপণনকারী প্রতিষ্ঠান–পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল কোম্পানির মধ্যে বিতরণ করা হয়।
বাংলাদেশ অংশে ফ্রেন্ডশিপ পাইপলাইনের দৈর্ঘ্য ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার।
পাইপলাইনটি পঞ্চগড়ের তেঁতুলিয়া, সদর ও বোদা উপজেলা হয়ে নীলফামারী সদর এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মধ্য দিয়ে পার্বতীপুরের রিসিভ টার্মিনাল পর্যন্ত বিস্তৃত। মাটির প্রায় ৫ থেকে ৮ ফুট গভীরে স্থাপিত এই পাইপলাইনের মাধ্যমে সরাসরি ভারত থেকে ডিজেল পরিবহন করা হচ্ছে।
ফলে উত্তরাঞ্চলে জ্বালানি সরবরাহ আরও সহজ ও দ্রুত করার পাশাপাশি সড়ক ও রেলপথে জ্বালানি পরিবহনের ওপর নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন।
আরও পড়ুন: ভেনিসে প্রকৌশলী মোহসিনকে সংবর্ধনা, উন্নয়ন নিয়ে বক্তব্য
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন