ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

টেকসই গণতন্ত্রে ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্য প্রয়োজন: এ্যানি


টেকসই গণতন্ত্রে ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্য প্রয়োজন: এ্যানি

ঢাকা, ১২ আগস্ট, ২০২৬: পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, বিএনপির নেতৃত্বে ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে শরিক দলগুলোর মধ্যে বাম ঐক্যের অসামান্য ভূমিকা ছিলো। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ঐক্য দরকার, যা গণতন্ত্রকে টেকসই করতে সাহায্য করবে।

আজ রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতা বিরোধীদের গণতন্ত্র নস্যাতের হুমকি মোকাবেলার লক্ষ্যে দেশপ্রেমিক যুগপৎ আন্দোলনে রাজনৈতিক দলসমূহের করণীয় বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদউদ্দীন চৌধুরী উল্লেখ করেন, বিরোধী দলের উদ্দেশ্যে বলেন যে, সরকার দায়িত্ব নিয়েছে, এখনও ছয় মাসও হয়নি। একটি সরকারের কার্যক্রম মূল্যায়নের জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন। তারা এখনই সরকার উৎখাত করে ক্ষমতায় বসতে চাচ্ছেন।

আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ জন

তিনি আরও বলেন, ডিসেম্বরে ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে আসার পথ যারা তৈরি করতে চান, তাদের দায়-দায়িত্ব নিতে হবে। এদেশের জনগণ রাজপথে থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করেছে।

সামনের দিনে রাজপথ থেকেই যেকোন ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বানও জানান তিনি।

সভায় বীর মুক্তিযোদ্ধা হারুন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক খান মো. নুরে আলম।

আরও পড়ুন: ইসরাইলে নতুন সরকার এলে ফিলিস্তিনিদের ভাগ্য কতটা পাল্টাবে?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপানে কর্মসংস্থানে ভাষা দক্ষতা, পেশাদারিত্ব ও কর্মসংস্কৃতিতে গুরুত্ব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


জাপানে কর্মসংস্থানে ভাষা দক্ষতা, পেশাদারিত্ব ও কর্মসংস্কৃতিতে গুরুত্ব

ঢাকা, ১২ আগস্ট, ২০২৬ : বাংলাদেশ থেকে জাপানে দক্ষ জনশক্তি পাঠানোর বিষয় নিয়ে, তরুণদের দক্ষতা উন্নয়ন, জাপানি ভাষা শিক্ষা ও আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ নিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (বিসিজিটিটিআই) এ ‘টুডেস ট্রেনিং, টুমোরোস জার্নি টু জাপান’ শীর্ষক সেমিনার এবং সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এই আয়োজনে তিনটি ব্যাচের প্রশিক্ষণার্থীদের সামনে সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালক (লজিস্টিকস) ক্যাপ্টেন মোহাম্মদ হাফিজুল বিল্লাহ (এস), পিএসসি, পিসিজিএমএস, বিএন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাপানের ফুকুজাওয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জুন ফুকুজাওয়া এবং তার কর্মীবৃন্দ।

হাই টেক কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইউশিদা তোমোহিরোর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ প্রতিনিধি হিসেবে জাপানের চারজন অতিথি এবং জাপানি বিশেষজ্ঞ প্রশিক্ষকদের নিয়ে গঠিত পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

সেমিনারে বাংলাদেশী তরুণ কর্মীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে সরকারি প্রতিষ্ঠান, প্রশিক্ষণকেন্দ্র এবং বেসরকারি খাতের মধ্যে কার্যকর সহযোগিতার গুরুত্ব এবং সম্ভাবনা তুলে ধরা হয়।

হার্টফুল লিমিটেডের মতে, বাংলাদেশ কোস্ট গার্ডের প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও পেশাদারিত্ব এবং বিসিজিটিটিআইয়ের প্রশিক্ষণমুখী অবকাঠামো ও যৌথ উদ্যোগ একটি দক্ষ, দায়িত্বশীল ও কর্মসংস্থানমুখী তরুণ কর্মীবাহিনী গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

বক্তারা বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে সফলতার জন্য শুধুমাত্র কারিগরি প্রশিক্ষণ যথেষ্ট নয়। পাশাপাশি ভাষাগত দক্ষতা, পেশাদারিত্ব, সময়ানুবর্তিতা, দায়িত্ববোধ এবং জাপানি কর্মসংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে হার্টফুল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুরাদ হাসান জেনিথ বাংলাদেশ থেকে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি অভিবাসনের বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, আজকের প্রশিক্ষিত তরুণরা ভবিষ্যতে দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ এবং জাপানের মধ্যকার সম্পর্কের সেতুবন্ধনকে আরো শক্তিশালী করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ড এবং বিসিজিটিটিআইয়ের প্রতিনিধি, হার্টফুল লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার ঝু রংজি মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার ঝু রংজি মারা গেছেন

বিশ্ব অর্থনীতির সঙ্গে চীনের উন্মুক্ততা বাড়ানোর প্রধান কারিগর এবং সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ের স্থানীয় সময় বুধবার সকালে ১১টার দিকে অসুস্থতাজনিত কারণে ঝু রংজির মৃত্যু ঘটে। তার বয়স ছিল ৯৭ বছর।

তীক্ষ্ণভাষী ও সংস্কারপন্থী অর্থনীতিবিদ ঝু রংজি ১৯৯০-এর দশকে রাষ্ট্রীয় শিল্প খাতে ব্যাপক পরিবর্তন আনার মাধ্যমে চীনের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নেতৃত্বের সময় চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) যোগ দেয়।

তিনি ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত চীনের প্রধানমন্ত্রী এবং দেশের সর্বোচ্চ অর্থনৈতিক পদে অবস্থান করেছিলেন। সেখানে তিনি ব্যাপক ও দ্রুতগতির অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করেন। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে আরো দক্ষ ও লাভজনক করার লক্ষ্যে ঝু রংজি কমিউনিস্ট পার্টির রক্ষণশীল অংশ এবং রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠানের কর্তাদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন।

তার সংস্কার উদ্যোগের ফলে লাখ লাখ মানুষ চাকরি হারালেও এই পদক্ষেপগুলো চীনের অর্থনীতিকে আরো গতিশীল করার ক্ষেত্রে সহায়তা করেছে। পরবর্তীতে চীন ২০১০ সালে জাপানকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলিয়ারচরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীর বাড়িতে হামলা, মারধরের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব (কিশোরগঞ্জ)

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


কুলিয়ারচরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীর বাড়িতে হামলা, মারধরের অভিযোগ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাধবদী গ্রামে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক স্কুলছাত্রীর বাড়িতে ঢুকে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। দিনের আলোয় এ ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবার আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। এ ঘটনায় শিক্ষার্থীর বড় বোন বাদী হয়ে কুলিয়ারচর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থী নিয়মিত স্কুলে যাওয়া-আসার পথে ইভটিজিংয়ের শিকার হচ্ছিল। সর্বশেষ এর প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ব্যক্তি দিনের বেলায় শিক্ষার্থীর বাড়িতে গিয়ে হামলা ও মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরিবারের সদস্যরা বাধা দিতে এগিয়ে এলে তাঁদেরও ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তের নাম অনিক (১৯)। তার বাবা খোকন ও মা শারমিন। তাঁদের বাড়ি কুলিয়ারচর পৌরসভার পূর্ব গালকাটা এলাকায়। তবে অনিক ছোটবেলা থেকেই মাধবদী গ্রামে তার নানাবাড়িতে বসবাস করে আসছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
হামলার পর স্কুলছাত্রীটি মানসিকভাবে ভেঙে পড়েছে বলে জানিয়েছে পরিবার। নিরাপত্তাহীনতার কারণে সে স্কুলে যেতেও ভয় পাচ্ছে। অভিযোগ দায়েরের পর ফের হামলার আশঙ্কায় পরিবারের সদস্যদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, ইভটিজিংয়ের প্রতিবাদ করায় একজন স্কুলছাত্রীর ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল বলছে, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিং ও নারী নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রামীণ মানুষের অবস্থা বিবেচনায় নিয়ে প্রকল্প নেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


গ্রামীণ মানুষের অবস্থা বিবেচনায় নিয়ে প্রকল্প নেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

দেশের অর্থনীতির কঠিন সময়ে গ্রামীণ মানুষের অবস্থার দিকে নজর দিয়ে প্রকল্প গ্রহণের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি উল্লেখ করেছেন যে, এ কারণে বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে সরকার সরে এসেছে।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ‘ন্যাশনাল কনফারেন্স অন ফাইভ ইয়ার স্ট্র্যাটেজি অ্যান্ড এসডিজি’র সমাপনী দিনে অনুষ্ঠিত মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য প্রকাশ করেন।

অর্থমন্ত্রী গ্রামাঞ্চলের কারিগরদের তৈরি শীতলপাটি, মৃৎশিল্প, তাঁত, কামার-কুমারের পণ্য, এবং রুপার গয়নাসহ বিভিন্ন পণ্যকে আন্তর্জাতিক বাজারে নিয়ে যাওয়ার উদ্যোগের বিষয়টি বাতলে দেন। তিনি উল্লেখ করেন, এসব পণ্যের উন্নতির জন্য আলিবাবা, অ্যামাজন ও ইবের মতো আন্তর্জাতিক অনলাইন বিপণন প্ল্যাটফর্মে নিয়ে যেতে উন্নত কাঁচামাল, নকশা, ব্র্যান্ডিং ও বিপণন সহায়তা দেওয়া হবে।

আমির খসরু বলেন, ‘শুধু কারিগরদের জন্য আর্থিক সহায়তা প্রদানই যথেষ্ট নয়। তাদের পণ্যের মান বাড়াতে উন্নত কাঁচামাল, নকশা, ব্র্যান্ডিং এবং বিপণন সহায়তা প্রয়োজন। গ্রামাঞ্চলের অনেক মানুষ প্রজন্মের পর প্রজন্ম একই ধরনের কাজ করে যাচ্ছে। তবে তাদের তৈরি পণ্যের সঠিক মূল্য তারা পাচ্ছে না।’

থাইল্যান্ডের ‘এক গ্রাম, এক পণ্য’ উদ্যোগের উদাহরণ উল্লেখ করে, আমির খসরু বলেন, থাইল্যান্ডের গ্রাম পর্যায়ের মানুষকে দক্ষতা উন্নয়ন, কাঁচামাল, নকশা ও বাজারজাতকরণে সহায়তা দেওয়া হয়েছে। পরে, এখানে উৎপাদিত পণ্যগুলি আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়েছে। বাংলাদেশেও এ ধরনের ব্যবস্থা গড়ে তুলতে সরকারের আগ্রহ রয়েছে।

তবে, এই কাজ একা করার পক্ষে নয় জানিয়ে, তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের কারিগরদের কাছে নকশা, কাঁচামাল, ঋণ ও বাজারসংযোগ পৌঁছানোর জন্য বেসরকারি খাত ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোরও অংশীদারিত্ব প্রয়োজন।

সৃজনশীল অর্থনীতির আওতায় শুধুমাত্র গ্রামীণ কারিগরদেরই নয়, থিয়েটার, সংগীত ও খেলাধুলার সঙ্গে যুক্ত মানুষদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করার পরিকল্পনার কথাও জানান আমির খসরু। এসব ক্ষেত্রে অর্থনৈতিকভাবে কার্যকর করলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনা থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%