প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্ব অর্থনীতির সঙ্গে চীনের উন্মুক্ততা বাড়ানোর প্রধান কারিগর এবং সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ের স্থানীয় সময় বুধবার সকালে ১১টার দিকে অসুস্থতাজনিত কারণে ঝু রংজির মৃত্যু ঘটে। তার বয়স ছিল ৯৭ বছর।
তীক্ষ্ণভাষী ও সংস্কারপন্থী অর্থনীতিবিদ ঝু রংজি ১৯৯০-এর দশকে রাষ্ট্রীয় শিল্প খাতে ব্যাপক পরিবর্তন আনার মাধ্যমে চীনের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নেতৃত্বের সময় চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) যোগ দেয়।
তিনি ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত চীনের প্রধানমন্ত্রী এবং দেশের সর্বোচ্চ অর্থনৈতিক পদে অবস্থান করেছিলেন। সেখানে তিনি ব্যাপক ও দ্রুতগতির অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করেন। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে আরো দক্ষ ও লাভজনক করার লক্ষ্যে ঝু রংজি কমিউনিস্ট পার্টির রক্ষণশীল অংশ এবং রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠানের কর্তাদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন।
তার সংস্কার উদ্যোগের ফলে লাখ লাখ মানুষ চাকরি হারালেও এই পদক্ষেপগুলো চীনের অর্থনীতিকে আরো গতিশীল করার ক্ষেত্রে সহায়তা করেছে। পরবর্তীতে চীন ২০১০ সালে জাপানকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন