ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

২০২৭ সালের হজ সামনে রেখে আগাম প্রস্তুতি শুরু সৌদি আরবের


২০২৭ সালের হজ সামনে রেখে আগাম প্রস্তুতি শুরু সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুম শুরু হতে এখনো অনেক সময় বাকি আছে। তবে হজযাত্রীদের সেবা নির্বিঘ্ন ও সুসংগঠিত করার লক্ষ্যে সৌদি আরব আগেভাগেই প্রস্তুতি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে ৭৫টিরও বেশি দেশের হজসংক্রান্ত কার্যালয়ের সঙ্গে সমন্বয় সভা শুরু করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, এসব সভায় তারা সংশ্লিষ্ট দেশগুলোর হজ কার্যক্রমের পরিকল্পনা পর্যালোচনা, প্রয়োজনীয় বিধিবিধান ও নির্দেশনার বিষয়গুলো, এবং বিভিন্ন দেশের চাহিদা নিয়ে আলোচনা করছে।

আগাম এই প্রস্তুতির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের হজ মিশনের সঙ্গে সমন্বয়ের ক্রিয়াকলাপ আরও জোরদার করা হবে, কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধি এবং হজযাত্রীদের সেবার মান উন্নত করার লক্ষ্য নিয়েছে সৌদি আরব।

আরও পড়ুন: চন্দ্রপাড়া দরবারে অসচ্ছলদের সহায়তা ও ওরসের তারিখ ঘোষণা

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, হজযাত্রীদের সৌদি আরবে আগমন থেকে শুরু করে হজের আনুষ্ঠানিকতা শেষ করা পর্যন্ত প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে দেশটির নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সম্পদ ও সক্ষমতা কাজে লাগানো হচ্ছে।

এই উদ্যোগ সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর আওতাধীন ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে। এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হলো হজ ও ওমরাহযাত্রীদের সেবা এবং সামগ্রিক অভিজ্ঞতা উন্নত করা।

গত কয়েক বছর যাবত সৌদি কর্তৃপক্ষ পরবর্তী হজ মৌসুমের জন্য আগাম পরিকল্পনার ওপর গুরুত্ব আরোপ করছে। তারা আশা প্রকাশ করেছে, আন্তর্জাতিক হজ মিশনগুলোর সঙ্গে আগে থেকেই সমন্বয় করা হলে বিপুলসংখ্যক হজযাত্রীদের যাতায়াত, আবাসন এবং অন্যান্য সেবা পরিচালনা নিরাপদ ও সুষ্ঠুভাবে করা সম্ভব হবে।

আরও পড়ুন: মসজিদুল হারামে এক ইমামের পেছনে জামাতের ১০০ বছর পূর্ণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবির ১৩ শিক্ষার্থী পেলেন নুরুল ইসলাম স্মারক বৃত্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:২১ পি.এম


ঢাবির ১৩ শিক্ষার্থী পেলেন নুরুল ইসলাম স্মারক বৃত্তি

পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শিক্ষাবর্ষের ১৩ শিক্ষার্থী ‘মো. নুরুল ইসলাম স্মারক ট্রাস্ট ফান্ড বৃত্তি’ পেয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সনদপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শাহজাহান, সাবেক সভাপতি মোবারক হোসেন এবং সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান মিজি উপস্থিত ছিলেন। ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রয়াত মো. নুরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সময় ও সুযোগের যথাযথ সদ্ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

বৃত্তিপ্রাপ্ত ১৩ শিক্ষার্থী হলেন—বাংলা বিভাগের মো. মেহেদী হাসান, ইংরেজি বিভাগের বর্নালী মিজি, ম্যানেজমেন্ট বিভাগের মো. উদয় ভূইয়া, আইন বিভাগের সিমিয়ন ইবনে জামান শফওয়ান, মার্কেটিং বিভাগের মো. মেহেদি হাসান, ফিন্যান্স বিভাগের মো. কলিম উল্লাহ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের পিয়াল দাস, অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের সুমাইয়া রহমান, অর্থনীতি বিভাগের সাবিহা আলম রাইকা ও রুমানা আলম নিশি, মনোবিজ্ঞান বিভাগের রুবিয়া আলম বিথী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ইফফাত জেরিন পারিসা এবং প্রাচ্যকলা বিভাগের রাবিয়া ইসলাম রিথী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:২৪ পি.এম


কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

আজ মঙ্গলবার ভোরে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে যাত্রা করেন।

পরে সকালে এই বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়।

জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রীর সফরকারী প্রতিনিধিদলে রয়েছেন প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ প্রতিমন্ত্রী প্রমুখ।

আগামী ১৯ আগস্ট রাতে পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভ্যুত্থানের সময় জেল থেকে পালানো ১৬৬ জনের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:২৫ পি.এম


অভ্যুত্থানের সময় জেল থেকে পালানো ১৬৬ জনের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে ২২৪৭ জন ছিল। এর মধ্যে ১৫৫৭ জনকে আবারও গ্রেপ্তার করে ফিরিয়ে আনা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে, রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত কারা অধিদপ্তরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানালেন কারা অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। তিনি বিস্তারিতভাবে উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় জেল থেকে বেরিয়ে এখনও ৬৯০ জন বন্দী পলাতক রয়েছে। এদের মধ্যে নরসিংদী কারাগার থেকে ৮২৬ জন পালিয়েছিল, কিন্তু ১৬৬ জনের ব্যাপারে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

কারাগারে মাদক প্রবেশের বিষয়টি এবং কারারক্ষীদের এসবে সহায়তার প্রশ্নে তিনি বলেন, ‘মাদক এবং আর্থিক দুর্নীতি নিয়ে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। মাদক সংক্রান্ত অপরাধে কেউ যদি জড়িয়ে পড়ে তাহলে তাদের জন্য আমরা অত্যন্ত কঠোর ছিলাম।’

তিনি আরও জানান, গত দুই বছরে এসব কারণে ২১ জনকে বাধ্যতামূলক অবসর, ৮২ জনকে চাকরিচুত করা হয়েছে। এর পাশাপাশি ৮৭০ জনের বিরুদ্ধে বিভিন্ন মূলে বিভাগীয় মামলা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ছোটখাটো অপরাধের জন্য ৩০৩ জনকে প্রশাসনিক কারণে বিভিন্ন বিভাগের বাইরে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, ‘যদি আমাদের কোনো কারারক্ষী মাদক সংক্রান্ত কোনো অপরাধে জড়িয়ে পড়ে, তাহলে তাকে আমরা ফৌজদারি মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে সততা ও পেশাদারিত্বের স্বীকৃতি পেলেন এসআই অভিজিৎ ভৌমিক

আন্তর্জাতিক ডেস্ক

মোহাম্মদ নূর ‎​স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩০ পি.এম


সুনামগঞ্জে সততা ও পেশাদারিত্বের স্বীকৃতি পেলেন এসআই অভিজিৎ ভৌমিক

‎সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে যোগদানের পর থেকেই নিজের কর্মদক্ষতা, সাহসিকতা এবং সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এসআই (নিরস্ত্র) অভিজিৎ ভৌমিক। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান, অবৈধ বালু-পাথর উত্তোলন রোধ এবং চোরাচালান বিরোধী সফল অভিযানে একের পর এক সাফল্য অর্জন করে তিনি এখন জেলাজুড়ে ব্যাপক প্রশংসিত হচ্ছেন।
‎
‎
‎আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তাঁকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। চলতি বছরের জুলাই মাসে তাঁর নেতৃত্বে পরিচালিত একটি সফল অভিযানে প্রায় ৪৯ লক্ষ টাকা মূল্যের ৩৫০ পিস ভারতীয় কাতান শাড়ি উদ্ধার করা হয়। এই চাঞ্চল্যকর ও সফল চোরাচালান বিরোধী অভিযানে বিশেষ অবদান রাখায় সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে এই গৌরবোজ্জ্বল সম্মাননায় ভূষিত করা হয়।
‎
‎
‎শুধু চোরাচালান প্রতিরোধই নয়, বরং নিজ দায়িত্ব এলাকার সুরক্ষায় তিনি বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। ইজারাবিহীন ধোপাজান চলতি  নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে নৌকা ও সংশ্লিষ্ট আসামিদের হাতেনাতে আটক করেছেন তিনি। এছাড়া বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ চিরুনি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ বহু আসামিকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছেন এসআই অভিজিৎ ভৌমিক।
‎
‎শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁর এই চোখে পড়ার মতো সাফল্য ও জনবান্ধব ভূমিকা সাধারণ মানুষের মাঝে পুলিশের প্রতি আস্থার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। অপরাধ নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিতকরণে তাঁর এই অদম্য কর্মতৎপরতা সুনামগঞ্জ জেলা পুলিশ বাহিনীকে আরও বেশি গৌরবান্বিত করেছে।
‎
‎এ বিষয়ে অভিজিৎ ভৌমিক বলেন, সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে যোগদানের পর থেকে আমার ওপর অর্পিত দায়িত্ব আমি সর্বদা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালন করার চেষ্টা করে যাচ্ছি। জুলাই মাসে ৩৫০ পিস ভারতীয় কাতান শাড়িসহ বড় চালান উদ্ধার কিংবা অবৈধ বালু-পাথর উত্তোলন ও মাদকের বিরুদ্ধে পরিচালিত প্রতিটি অভিযানই সম্ভব হয়েছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঠিক দিকনির্দেশনা এবং সহকর্মীদের সম্মিলিত সহযোগিতার কারণে।
‎
‎তিনি আরও বলেন,পুলিশ জনগণের বন্ধু—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জকে অপরাধমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল একটি জনপদ হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। এই সম্মাননা স্মারক আমার কাজের দায়িত্ব ও অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও জনগণের জানমাল রক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমার এই তৎপরতা ও সততার লড়াই অব্যাহত থাকবে। এছাড়া  সাধারণ মানুষের ভালোবাসাই আমার কাজের মূল শক্তি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%