প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শিক্ষাবর্ষের ১৩ শিক্ষার্থী ‘মো. নুরুল ইসলাম স্মারক ট্রাস্ট ফান্ড বৃত্তি’ পেয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সনদপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শাহজাহান, সাবেক সভাপতি মোবারক হোসেন এবং সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান মিজি উপস্থিত ছিলেন। ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রয়াত মো. নুরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সময় ও সুযোগের যথাযথ সদ্ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
বৃত্তিপ্রাপ্ত ১৩ শিক্ষার্থী হলেন—বাংলা বিভাগের মো. মেহেদী হাসান, ইংরেজি বিভাগের বর্নালী মিজি, ম্যানেজমেন্ট বিভাগের মো. উদয় ভূইয়া, আইন বিভাগের সিমিয়ন ইবনে জামান শফওয়ান, মার্কেটিং বিভাগের মো. মেহেদি হাসান, ফিন্যান্স বিভাগের মো. কলিম উল্লাহ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের পিয়াল দাস, অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের সুমাইয়া রহমান, অর্থনীতি বিভাগের সাবিহা আলম রাইকা ও রুমানা আলম নিশি, মনোবিজ্ঞান বিভাগের রুবিয়া আলম বিথী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ইফফাত জেরিন পারিসা এবং প্রাচ্যকলা বিভাগের রাবিয়া ইসলাম রিথী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন