০১:০২ এম
২ আগস্ট ২০২৬ : ঢাকা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল তালাশ বিডি-এর প্রকাশিত নিয়োগ-সংক্রান্ত তথ্য অনুযায়ী, বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে মোঃ নিয়াজ মোর্শেদ দায়িত্ব পেয়েছেন।
প্রকাশিত তথ্যে বলা হয়েছে, স্থানীয় পর্যায়ের সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়সমূহ বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীলভাবে পাঠকদের সামনে উপস্থাপনের লক্ষ্যে এ দায়িত্ব অর্পণ করা হয়েছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকতার নীতিমালা, পেশাগত সততা এবং নিরপেক্ষতার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে।
মোঃ নিয়াজ মোর্শেদ বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, জনদুর্ভোগ, শিক্ষা, সংস্কৃতি, সামাজিক উদ্যোগ এবং গুরুত্বপূর্ণ ঘটনাবলি দ্রুত ও নির্ভুলভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা থাকবে।”
আরও পড়ুন: নলতা পাক রওজা শরীফ জিয়ারত ও আহ্ছানিয়া মিশন পরিদর্শন করেন জেলা প্রশাসক মিজ কাওছার আজিজ
তালাশ বিডি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, স্থানীয় পর্যায়ে বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে নতুন প্রতিনিধি প্রতিষ্ঠানটির সংবাদ কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবেন এবং পাঠকের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন